Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
মরুভূমিতে পানি ছাড়াও প্রায় এক দশক বেঁচে থাকতে পারে যে প্রাণী 

আন্তর্জাতিক

ডিসকভার ওয়ার্ল্ডলাইফ
14 October, 2024, 02:45 pm
Last modified: 15 October, 2024, 12:52 pm

Related News

  • সকালে গরম পানি খাওয়া কি সত্যিই শরীরের জন্য ভালো?
  • বাতাস থেকে মিলবে বিশুদ্ধ পানি; দ্বীপবাসীর জীবন বাঁচাতে নোবেলজয়ী বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার
  • ১১ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
  • ওয়াসার পানি সংকটে বিপর্যস্ত রাজধানীর ইব্রাহিমপুর, এলাকা ছেড়ে যাচ্ছেন বাসিন্দারা
  • আধুনিক ইতিহাসে এই প্রথম কোনো রাজধানী শহর পানিশূন্য হওয়ার দ্বারপ্রান্তে

মরুভূমিতে পানি ছাড়াও প্রায় এক দশক বেঁচে থাকতে পারে যে প্রাণী 

বেশিরভাগ প্রাণীই দেহের পানি ভারসাম্য রক্ষার চেষ্টা করে। এক্ষেত্রে যেসব অঞ্চলে পানির সংকট রয়েছে সেসব অঞ্চলের প্রাণীরা দেহে পানি ধরে রাখার যথাসম্ভব কৌশল রপ্ত করে। কেননা সেখানকার গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে পানির প্রাপ্তি বেশ চ্যালেঞ্জিং।  
ডিসকভার ওয়ার্ল্ডলাইফ
14 October, 2024, 02:45 pm
Last modified: 15 October, 2024, 12:52 pm
ছবি: সাইন্স ফটো লাইব্রেরি

পৃথিবীতে পানির কোনো বিকল্প নেই। হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এই উপাদানটি প্রায় সকল প্রাণীকুলের বেঁচে থাকার জন্য জরুরি। 

উদাহরণস্বরূপ বলা যায়, জেলিফিশের দেহের ৯৫ ভাগই পানি। আর মানবদেহের ৬০ শতাংশ এই গুরুত্বপূর্ণ উপাদানে পূর্ণ। 

সহজ ভাষায় বলতে গেলে, পানি ছাড়া জীবের অস্তিত্ব কল্পনা করা যায় না। কিন্তু এক্ষেত্রে কিছু প্রাণী আছে যারা কি-না বিশেষ পরিস্থিতি তৈরি করে বহুদিন পানি ছাড়া বাঁচতে পারে। 

ঠিক তেমনি একটি প্রাণী জল ভাল্লুক। এই ক্ষুদ্র অমেরুদণ্ডী প্রাণীটি বিশেষ পরিস্থিতিতে দেহের পানি ৯৯ শতাংশ ছেড়ে দিতে পারে। একইসাথে এমন পানিশূন্য অবস্থায় আট পায়ের আণুবীক্ষণিক প্রাণীটি তাপমাত্রা, চাপ, অক্সিজেনের অভাব মোকাবিলা করে প্রায় এক দশক সময় পর্যন্ত টিকে থাকতে পারে।  

বেশিরভাগ প্রাণীই দেহের পানির ভারসাম্য রক্ষার চেষ্টা করে। এক্ষেত্রে যেসব অঞ্চলে পানির সংকট রয়েছে সেসব অঞ্চলের প্রাণীরা দেহে পানি ধরে রাখার যথাসম্ভব কৌশল রপ্ত করে। কেননা সেখানকার গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে পানির প্রাপ্তি বেশ চ্যালেঞ্জিং।  

তাপমাত্রা যত বেশি হবে দেহ থেকে ঘামসহ নানা কারণে পানি বের হয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি থাকে। গরমে দেহকে ঠান্ডা রাখতে মানুষেরও ঘাম বের হয়। আর এই কারণেই মরুভূমিতে একজন ব্যক্তি পানি পান না করে খুব বেশি দিন বাঁচতে পারবে না।  

তবে মরুভূমির পরিবেশের সাথে অভ্যস্ত উট ঘামায় না বললেই চলে। এক্ষেত্রে মানিয়ে নিতে প্রাণীটি শরীরের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করে। যা সাধারণত মানুষের চেয়ে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি।

উটের প্রস্রাব হয় অত্যন্ত ঘন। যা দেহের পানি সংরক্ষণে বেশ কার্যকর।

শরীরের ভেতরেও উটের পানি ব্যবস্থাপনার কৌশল আছে। তার রক্তকোষগুলো যখন তুলনামূলকভাবে শুকিয়ে আসে তখন পানি সরবরাহ করে শরীরের অন্য তরল অংশ।

এছাড়াও, শরীরের মোট ওজনের ২৫ শতাংশ কমে না যাওয়া পর্যন্ত উট পানির অভাব সহ্য করে নিতে পারে। অথচ যেখানে অন্য স্তন্যপায়ীরা ১২-১৫ শতাংশ ওজন কমে গেলেই হৃৎপিণ্ড বিকল হয়ে যাবার মতো জটিলতায় পড়ে। তাই মরুভূমির জাহাজখ্যাত উট এক-দুই সপ্তাহ পানি ছাড়াই মরুভূমিতে টিকে থাকতে পারে।

আবার মরুভূমি ক্যাঙারু ইঁদুরের পানি পান অনেকটা না করলেও চলে। কেননা এটি সিড বেইজড ডায়েট থেকে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পেয়ে থাকে। 


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

পানি / পানির অভাব / পানি নিয়ে মিথ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • সকালে গরম পানি খাওয়া কি সত্যিই শরীরের জন্য ভালো?
  • বাতাস থেকে মিলবে বিশুদ্ধ পানি; দ্বীপবাসীর জীবন বাঁচাতে নোবেলজয়ী বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার
  • ১১ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের জলকপাট
  • ওয়াসার পানি সংকটে বিপর্যস্ত রাজধানীর ইব্রাহিমপুর, এলাকা ছেড়ে যাচ্ছেন বাসিন্দারা
  • আধুনিক ইতিহাসে এই প্রথম কোনো রাজধানী শহর পানিশূন্য হওয়ার দ্বারপ্রান্তে

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net