Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
ভারতে ‘স্কুলের সমৃদ্ধির জন্য’ দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলি!

আন্তর্জাতিক

দ্য হিন্দু
01 October, 2024, 10:45 am
Last modified: 01 October, 2024, 10:47 am

Related News

  • ভারতে ‘৬০০ বছরের পুরনো’ মসজিদ গুঁড়িয়ে দেওয়ার উদ্যোগ, স্থানীয় মুসলিমদের প্রতিবাদ
  • বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬ ও নেপালে ১৪ জনের মৃত্যু; নেপালে আবার আকস্মিক বন্যার আশঙ্কা
  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • গুজরাটের ইলিশ এল বাংলাদেশে—তবে স্বাদের পরীক্ষায় ‘ফেল’; বিক্রেতা-ভোক্তা কারও মনই জিততে পারেনি
  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে গোপনে বাদ দেওয়া হয়েছিল ১৬ লাখ মানুষকে

ভারতে ‘স্কুলের সমৃদ্ধির জন্য’ দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলি!

দ্য হিন্দু
01 October, 2024, 10:45 am
Last modified: 01 October, 2024, 10:47 am
ছবি: হাতরাস পুলিশ

ভারতের উত্তর প্রদেশের হাতরাস জেলার 'স্কুলের সমৃদ্ধির জন্য' দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে 'বলি' দেওয়ার উদ্দেশ্যে হত্যা করা হয়েছে বলে স্কুলের মালিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজ্য পুলিশ এ তথ্য জানিয়েছে।  

পুলিশ জানিয়েছে, জেলার সাহাপাউ এলাকার রসগাওন গ্রামের ডিএল পাবলিক স্কুলে এই ঘটনা ঘটেছে। 'তান্ত্রিক' আচার অনুষ্ঠানে বিশ্বাসী স্কুলের মালিক জাসোধন সিং তার ছেলে ও স্কুলের পরিচালক দীনেশ বাঘেলকে স্কুল এবং তার পরিবারের সমৃদ্ধির জন্য একটি শিশুকে বলি দিতে বলেন। স্কুলটিতে শিক্ষার্থী কম ভর্তি হচ্ছিল। জাসোধন সিং ঋণ নিয়ে স্কুলটি খুলেছিলেন।  

স্কুলের মালিক ও পরিচালক ছাড়াও প্রধান শিক্ষক লছমন সিং, এবং দুই শিক্ষক রামপ্রকাশ সোলাঙ্কি ও বীরপাল সিংকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।  

পুলিশ জানিয়েছে, নিহত শিশুর নাম কৃতার্থ। ময়নাতদন্তে জানা গেছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।  

হাতরাসের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) অশোক কুমার সিং বলেন, গত ২৩ সেপ্টেম্বর স্কুলের হোস্টেল থেকে ওই শিক্ষার্থীকে অপহরণ করেন রামপ্রকাশ সোলাঙ্কি, দীনেশ বাঘেল ও জাসোধন সিং। তারা শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে যান বলি দেওয়ার জন্য। কিন্তু শিশুটি জেগে উঠে কান্নাকাটি শুরু করলে তাড়াহুড়ো করে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সময় আরেক শিক্ষক বীরপাল সিং এবং স্কুলের প্রধান শিক্ষক লছমন সিংও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারা জায়গাটি পাহারা দিচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, ওই ছাত্র স্কুলের প্রাঙ্গণে অবস্থিত স্কুলের হোস্টেলে থাকত। হাতরাসের মৌলিক শিক্ষা কর্মকর্তা (বিএসও) স্বাতী ভারতী স্কুলটি বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি এ ঘটনার তদন্ত করতে আদেশ দিয়েছেন। তদন্ত শেষে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হবে। 

স্বাতী আরও জানান, স্কুলটি অনুমোদন ছাড়াই প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চলছিল। হোস্টেলটিও অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।

এ ঘটনার আগে গত ৬ সেপ্টেম্বর আরেকটি শিশুকে বলি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ওই শিশুটি শ্বাসরোধ করার সময় চিৎকার করে ওঠায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। পরে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হলে দেখা যায় তাকে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছিল।  

তদন্তে পুলিশ স্কুল প্রাঙ্গণে টিউবওয়েলের পাশে একটি কক্ষ থেকে পূজার উপকরণ, একটি রশি, ধর্মীয় ছবি এবং একটি চাবি উদ্ধার করেছে। 

নিহত ছাত্রের বাবা কৃষ্ণ কুশওয়া বলেন, 'বাঘেল আমাকে ভোর ৫টার দিকে ফোন করে জানান যে আমার ছেলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ওকে দেখতে যেতে বলে আমাকে। আমি তাড়াতাড়ি স্কুলের দিকে রওনা হই। কিন্তু মাঝপথে আমাকে বলা হয় যে তারা আমার ছেলেকে চিকিৎসার জন্য সদাবাদে নিয়ে যাচ্ছে। তখন আমি সদাবাদের দিকে রওনা দেই। পরে তারা আমাকে জানায় আমার ছেলেকে আগ্রায় নিয়ে যাচ্ছে। আমার তখন সন্দেহ হয় এবং তাদের পিছু নিই। আমি বারবার ফোন করি, কিন্তু তারা থামেনি।'

তিনি আরও বলেন, 'আমি তাদের পিছন পিছন যেতে থাকি। অবশেষে তারা সদাবাদে থামে। আমি জোর করে গাড়িতে উঠে দেখি আমার ছেলের মৃতদেহ বাঘেলের গাড়ির ভেতরে রয়েছে। সে অপরাধের কথাও স্বীকার করেছে। আমি চাই এই মামলাটি আরও তদন্ত করা হোক। এই হত্যার ষড়যন্ত্রে জড়িত সবাইকে গ্রেফতার করা হোক।'

এদিকে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের (এনসিপিসিআর) চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো এই ঘটনার ব্যাপারে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন এবং রাজ্যের গভর্নরের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করবে। এনসিপিসিআর ঘটনা তদন্ত করে একটি প্রতিবেদন জমা দেবে বলে তিনি জানিয়েছেন। "প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, নিয়ম লঙ্ঘন করা হয়েছে, ভারত সরকারের নির্দেশিকা অনুসরণ করা হয়নি..." তিনি আরও যোগ করেছেন।  

উত্তর প্রদেশ শিশু অধিকার সুরক্ষা কমিশনের (এসসিপিসিআর) চেয়ারম্যান দেবেন্দ্র শর্মা এ ঘটনাকে ভয়ঙ্কর অপরাধ বলে উল্লেখ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। 

Related Topics

টপ নিউজ

ভারত / বলি / শিশু বলি / হত্যাকাণ্ড / উত্তর প্রদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • ভারতে ‘৬০০ বছরের পুরনো’ মসজিদ গুঁড়িয়ে দেওয়ার উদ্যোগ, স্থানীয় মুসলিমদের প্রতিবাদ
  • বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬ ও নেপালে ১৪ জনের মৃত্যু; নেপালে আবার আকস্মিক বন্যার আশঙ্কা
  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • গুজরাটের ইলিশ এল বাংলাদেশে—তবে স্বাদের পরীক্ষায় ‘ফেল’; বিক্রেতা-ভোক্তা কারও মনই জিততে পারেনি
  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে গোপনে বাদ দেওয়া হয়েছিল ১৬ লাখ মানুষকে

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net