Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
প্রজাপতি ও পোকামাকড় শিকারের দায়ে শ্রীলঙ্কায় ২ লাখ ডলার জরিমানা! 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 September, 2024, 01:50 pm
Last modified: 13 September, 2024, 01:50 pm

Related News

  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা
  • চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
  • নিরীহ পিঁপড়াই কি একসময় সাপের ভয়ানক শত্রু ছিল?
  • ১৯৪৯ সালে ২১ খনি শ্রমিক হত্যা, যুক্তরাজ্যকে ৪২০ মিলিয়ন পাউন্ড জরিমানার নির্দেশ নাইজেরিয়ার আদালতের
  • যুক্তরাষ্ট্রে চালক কর্তৃক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে উবারকে ৮৫ লাখ ডলার জরিমানা

প্রজাপতি ও পোকামাকড় শিকারের দায়ে শ্রীলঙ্কায় ২ লাখ ডলার জরিমানা! 

লুইগি ফেরারি পেশায় একজন অর্থোপেডিক সার্জন। তার বন্ধুরা তাকে একজন পোকা-প্রেমী হিসেবে চেনেন। তিনি ইতালির উত্তরের শহর মোডেনার একটি কীটতত্ত্ব সমিতির সদস্যও।
টিবিএস ডেস্ক
13 September, 2024, 01:50 pm
Last modified: 13 September, 2024, 01:50 pm
ছবি: গেটি ইমেজেস

শ্রীলঙ্কায় একটি সাফারি পার্ক থেকে ৯২ প্রজাতির প্রজাপতিসহ শত শত স্থানীয় পোকামাকড় শিকার করেছে দুই ইতালীয় নাগরিক। এতে দুই অভিযুক্তকে ২ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে দেশটি।

ইয়ালা ন্যাশনাল পার্কের নিরাপত্তারক্ষীরা চলতি বছরের ৮ মে লুইগি ফেরারি (৬৮) এবং তার ২৮ বছর বয়সী ছেলে মাতিয়াকে পোকামাকড় সম্বলিত জারসহ গ্রেপ্তার করে। তদন্তে দেখা যায়, তারা পোকামাকড়গুলোকে মেডিসিন ব্যবহার করে শিকার করেছিল এবং তাদের রাসায়নিকভাবে সংরক্ষণের পরিকল্পনা করেছিল।

সেপ্টেম্বরের শুরুতে অবৈধভাবে পোকামাকড় সংগ্রহ ও পরিবহণের অভিযোগে ইতালীয় দুই নাগরিককে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এরপর তাদের দেশের আইনে বন্যপ্রাণী অপরাধের জন্য সর্বোচ্চ জরিমানা করা হয়।

পার্কের নিরাপত্তারক্ষী সুজেওয়া নিশান্তা বিবিসিকে জানান, ঘটনার দিন এক সাফারি জিপ চালক রাস্তার পাশে একটি সন্দেহজনক গাড়ি পার্ক করতে দেখেন। এতে থাকা দুইজন ব্যক্তি পোকামাকড় ধরার জাল নিয়ে জঙ্গলে প্রবেশ করেছিল। এক পর্যায়ে জিপ চালক নিরাপত্তারক্ষীদের খবর দিলে তারা গাড়িটি শনাক্ত করে এবং ভেতরে পোকামাকড়ে পূর্ণ শত শত জার খুঁজে পায়।

নিশান্তা বলেন, "আমরা পোকামাকড়গুলোকে মৃত অবস্থায় পাই। এগুলো বোতলে কেমিক্যালের মাঝে রাখা হয়েছিল। যেখানে প্রায় তিন শতাধিক প্রাণী ছিল।

প্রথমে অভিযুক্ত দুইজনকে ৮১০টি চার্জে অভিযুক্ত করা হয়। কিন্তু পরবর্তীতে সেটি কমিয়ে ৩০৪টিতে আনা হয়। এক্ষেত্রে ২৪ সেপ্টেম্বরের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে তাদের দুই বছরের জেল হতে পারে।  

ইয়ালা ন্যাশনাল পার্ক শ্রীলঙ্কার দক্ষিণ-পূর্বে অবস্থিত বন্যপ্রাণীতে ঘেরা অন্যতম জনপ্রিয় পার্ক। এখানে উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে চিতাবাঘ, হাতি ও মহিষ অন্যতম। 

লুইগি ফেরারি পেশায় একজন অর্থোপেডিক সার্জন। তার বন্ধুরা তাকে একজন পোকা-প্রেমী হিসেবে চেনেন। তিনি ইতালির উত্তরের শহর মোডেনার একটি কীটতত্ত্ব সমিতির সদস্যও।

লুইগির ইতালির বন্ধু ও সহকর্মীরা তাকে লঘু শাস্তি দেওয়ার অনুরোধ করেছেন। এছাড়াও অনেকেই এই বলে যুক্তি দিয়েছেন যে, উদ্ধারকৃত প্রজাপতিগুলির কোনও বাণিজ্যিক মূল্য নেই। 

তবে পরিবেশ আইন সম্পর্কে অভিজ্ঞ ড. জগৎ গুণবর্ধন অবশ্য বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তিনি মনে করেন, ২ লাখ ডলার জরিমানা অপরাধীদের জন্য একটি সতর্কতা ও সেইসাথে একটি ভাল নজির।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

প্রজাপতি / পোকামাকড় / জরিমানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা
  • চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা
  • নিরীহ পিঁপড়াই কি একসময় সাপের ভয়ানক শত্রু ছিল?
  • ১৯৪৯ সালে ২১ খনি শ্রমিক হত্যা, যুক্তরাজ্যকে ৪২০ মিলিয়ন পাউন্ড জরিমানার নির্দেশ নাইজেরিয়ার আদালতের
  • যুক্তরাষ্ট্রে চালক কর্তৃক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে উবারকে ৮৫ লাখ ডলার জরিমানা

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net