Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
খাদ্যে বিষক্রিয়ায় টিকটক সদর দপ্তরের ৫৭ কর্মী হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
31 July, 2024, 04:30 pm
Last modified: 04 October, 2024, 10:49 pm

Related News

  • খাদ্যে বিষক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা: খাদ্য প্রতিমন্ত্রী
  • গাজীপুরে ‘টিকটক করার সময়’ ট্রেনে কাটা পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • টিকটকের ‘আসক্তিমূলক ডিজাইন’ পরিবর্তনের নির্দেশ ইইউ’র, নইলে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারি
  • মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে যৌথ চুক্তি টিকটকের, ৮০ শতাংশ মালিকানা এখন যুক্তরাষ্ট্রের হাতে
  • যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের মালিকানা ছাড়ছে বাইটড্যান্স, চুক্তি সই

খাদ্যে বিষক্রিয়ায় টিকটক সদর দপ্তরের ৫৭ কর্মী হাসপাতালে ভর্তি

বাইটড্যান্স জানায়, গতকাল মঙ্গলবার তারা ৬০ জনের মধ্যে গ্যাস্ট্রোএন্টেরাইটিসের লক্ষণ খুঁজে পেয়েছিলেন। তাদের মধ্যে ৫৭ জনকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
31 July, 2024, 04:30 pm
Last modified: 04 October, 2024, 10:49 pm
ছবি: সংগৃহীত

টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের সিঙ্গাপুর অফিসের কয়েক ডজন কর্মী খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও খাদ্য সুরক্ষা কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন। খবর বিবিসির

বাইটড্যান্স জানায়, গতকাল মঙ্গলবার ৬০ জন গ্যাস্ট্রোএন্টেরাইটিসের মতো রোগে আক্রান্ত হন। তাদের মধ্যে ৫৭ জনকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

বাইটড্যান্সের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তাদের কর্মীদের অসুস্থতার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বিবিসি জানতে পেরেছে, বাইটড্যান্সের অফিসগুলোতে কোনো খাবার প্রস্তুত বা রান্না করা হয় না। তারা তৃতীয় পক্ষের ক্যাটারারদের সাহায্যে কর্মীদের খাবার সরবরাহ করে থাকে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরের বিজনেস ডিস্ট্রিক্টের ওই ভবনে অসুস্থ কর্মীদের চিকিৎসা দেওয়ার জন্য ১৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

বাইটড্যান্সের এক মুখপাত্র বিবিসিকে বলেন, 'আমরা আমাদের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং আক্রান্ত কর্মীদের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছি।'

তারা আরও জানায়, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।

সিঙ্গাপুর ফুড এজেন্সি (এসএফএ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে একটি যৌথ বিবৃতিতে বলেছে, 'খাদ্য সরবরাহকারীদের অবশ্যই ভাল খাদ্য সরবরাহের দায়িত্ব পালন করতে হবে।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ত্রুটিপূর্ণ খাদ্য সরবরাহকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করবে না এসএফএ।'

২০১২ সালে চীনা উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত বাইটড্যান্স চীনে শর্ট ভিডিও অ্যাপ 'ডোয়িন' দিয়ে প্রথম বড় সাফল্য পেয়েছিল।

এক বছর পর তারা ডোয়িনের আন্তর্জাতিক সংস্করণ 'টিকটক' চালু করে।

চীন বাদে বিশ্বজুড়ে এক বিলিয়নেরও বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে টিকটকের।

বর্তমানে এটি সিঙ্গাপুর এবং লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি সীমিত দায়বদ্ধ সংস্থার মাধ্যমে পরিচালিত হয়। তবে মূলত এটি বাইটড্যান্সের মালিকানাধীন।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

বাইটড্যান্স / টিকটক / খাদ্যে বিষক্রিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • খাদ্যে বিষক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা: খাদ্য প্রতিমন্ত্রী
  • গাজীপুরে ‘টিকটক করার সময়’ ট্রেনে কাটা পড়ে ২ এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • টিকটকের ‘আসক্তিমূলক ডিজাইন’ পরিবর্তনের নির্দেশ ইইউ’র, নইলে বড় অঙ্কের জরিমানার হুঁশিয়ারি
  • মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে যৌথ চুক্তি টিকটকের, ৮০ শতাংশ মালিকানা এখন যুক্তরাষ্ট্রের হাতে
  • যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের মালিকানা ছাড়ছে বাইটড্যান্স, চুক্তি সই

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net