Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ভারতে পদপিষ্টে মৃত্যু: নিজেকে নির্দোষ দাবি করলেন 'ভোলে বাবা'

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 July, 2024, 11:50 am
Last modified: 05 July, 2024, 11:55 am

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ

ভারতে পদপিষ্টে মৃত্যু: নিজেকে নির্দোষ দাবি করলেন 'ভোলে বাবা'

গত বৃহস্পতিবার পুলিশ জানায়, ইভেন্টটি পরিচালনার দায়িত্বে তৈরিকৃত কমিটিতে থাকা ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ঐ সৎসঙ্গে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকার অভিযোগে ভারতজুড়ে সমালোচনায় ঝড় বইছে।
টিবিএস ডেস্ক
05 July, 2024, 11:50 am
Last modified: 05 July, 2024, 11:55 am
ছবি: রয়টার্স

ভারতের উত্তরপ্রদেশের হাথরসে গত মঙ্গলবার ধর্মীয় সভায় পদদলিত হয়ে অন্তত ১২০ জন নিহত হয়। তবে এই ঘটনায় এবার নিজেকে নির্দোষ দাবি করেছেন ধর্মগুরু ভোলে বাবা। একইসাথে পুলিশের তদন্তে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। খবর বিবিসির। 

ধর্মগুরুর আইনজীবী বিবিসির কাছে দাবি করেন, কিছু অসামাজিক কার্যক্রমের কারণে পদদলিত হওয়ার ঘটনাটি ঘটেছে। একইসাথে তার মক্কেলের বিরুদ্ধে ষড়যন্ত্রকে এরজন্য দায়ী করেছেন।

গত বৃহস্পতিবার পুলিশ জানায়, অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে থাকা কমিটির ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ঐ সৎসঙ্গে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকার অভিযোগে ভারতজুড়ে সমালোচনায় ঝড় বইছে।

ভোলে বাবার আইনজীবী এপি সিং জানান, তদন্তে পূর্ণ সহযোগিতা করা হবে। একইসাথে ইভেন্টের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ধর্মগুরুর আশীর্বাদ লাভের চেষ্টা করা লোকদের দূরে ঠেলে আতঙ্ক সৃষ্টির যে অভিযোগ উঠেছে, সেটিও অস্বীকার করেছেন।

ভারতে সাম্প্রতিক সময়ে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনাগুলোয় ক্ষয়ক্ষতি বিবেচনায় এটি অন্যতম। এতে মারা যাওয়া অধিকাংশই নারী ও শিশু। দুর্ঘটনার পর নিহত ও আহতদের নানা মর্মান্তিক ছবি অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, লোকেরা আহতদের পিক-আপ ট্রাক কিংবা মোটরবাইকে করে হাসপাতালে নিয়ে যাচ্ছে।

পদদলিত হওয়ার ঘটনাটি মূলত পুলরাই গ্রামে ঘটেছিল। যেখানে ৮০ হাজার মানুষের উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে সবশেষে প্রায় আড়াই লাখ মানুষ উপস্থিত হয়ে যায়। 

মূলত অনুষ্ঠানস্থল থেকে ভোলে বাবা চলে যাওয়ার সময় বিশৃঙ্খলা শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মগুরুর গাড়ির দিকে শত শত লোক ছুটে আসে এবং একে অপরের ওপর পড়ে যায়। তখন মাটিতে আছড়ে পড়া বেশ কয়েকজন পিষ্ট হয়।

ছবি: গেটি ইমেজেস

ঘটনাস্থলে থাকা এক স্থানীয় বাসিন্দা যোগেশ যাদব বিবিসিকে বলেন, "কেউ কেউ ধর্মগুরুর গাড়িটি ভালোভাবে দেখার জন্য হাইওয়ে পার হয়েছিলেন। ভীড়ে বহু নারী মহাসড়ক সংলগ্ন ড্রেনে পড়ে যান। মানুষ একে অপরের ওপর পড়তে থাকে।"

ভোলে বাবার প্রকৃত নাম সুরজ পাল। কিন্তু তিনি নিজেকে নারায়ণ সাকার বিশ্ব হরি নামে পরিচিত করেছিলেন।

উত্তরপ্রদেশের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বিবিসি হিন্দিকে বলেছেন, ভোলে বাবা একজন পুলিশ কনস্টেবল ছিলেন। কিন্তু তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের পর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

আদালত থেকে রেহাই পেলেও ২০০২ সালে সুরজ চাকরি ছেড়ে দেন। হাথরস ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তার হাজার হাজার অনুসারী রয়েছে।

পুলরাই গ্রাম থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মইনপুরিতে ভোলে বাবার একটি আশ্রম রয়েছে।  তার আইনজীবী বিবিসিকে জানান, ভোলে বাবা এখন তার আশ্রমে রয়েছেন। এদিকে পুলিশের প্রাথমিক অভিযোগে তার নাম উল্লেখ করা হয়নি।

ভারতে ধর্মগুরুদের সাধারণত গেরুয়া রংয়ের পোশাকে দেখা যায়। ব্যতিক্রম ভোলে বাবা। তিনি সাদা স্যুট আর টাই পরতে পছন্দ করেন। বিভিন্ন সময় তাকে কুর্তা-পায়জামা পরতেও দেখা গেছে।

এদিকে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

পদদলিত / ধর্মগুরু / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা, শ্রমিক দল নেতা নিহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • মে মাসে গণপিটুনির ঘটনায় নিহত ৩২, অজ্ঞাত লাশ উদ্ধার ৫৩: এমএসএফ

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net