Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
গৃহকর্মীদের শোষণের দায়ে যুক্তরাজ্যের সবচেয়ে ধনী হিন্দুজা পরিবারের সদস্যদের কারাদণ্ড

আন্তর্জাতিক

এএফপি; বিবিসি
22 June, 2024, 09:50 am
Last modified: 22 June, 2024, 09:48 am

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক দম্পতি গ্রেপ্তার
  • হরমুজ সংকটে পরিবেশগত প্রভাব: কেন সুইজারল্যান্ডের মতো দেশও তা এড়াতে পারে না
  • মাদক ও মানবপাচার নির্মূলে টেকনাফ থেকে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দগ্ধ করার অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার
  • ১৩ দিন পর পরিবারের কাছে ফিরলেন সৌদি-ফেরত মানসিক ভারসাম্যহীন নারী

গৃহকর্মীদের শোষণের দায়ে যুক্তরাজ্যের সবচেয়ে ধনী হিন্দুজা পরিবারের সদস্যদের কারাদণ্ড

এএফপি; বিবিসি
22 June, 2024, 09:50 am
Last modified: 22 June, 2024, 09:48 am

আইনজীবীর সঙ্গে আদালতের বাইরে অজয় হিন্দুজা ও তার স্ত্রী নম্রতা। ছবি: ইপিএ

যুক্তরাজ্যের সবচেয়ে ধনী হিন্দুজা পরিবারের চার সদস্যকে জেনেভায় অবস্থিত নিজেদের ভিলায় ভারত থেকে আনা গৃহকর্মীদের শোষণ করার দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রকাশ ও কমল হিন্দুজা এবং তাদের ছেলে অজয় ও পুত্রবধূ নম্রতাকে শোষণ এবং অবৈধভাবে চাকরিতে নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন এক সুইস আদালত। তাদেরকে চার থেকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায়ে প্রকাশ ও কমল হিন্দুজাকে সাড়ে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আর অজয় ও নম্রতাকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রায় ৪৮ বিলিয়ন ডলার সম্পদের মালিক হিন্দুজা পরিবারকে অবশ্য এরচেয়ে গুরুতর মানবপাচারের অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।

তাদের পক্ষের আইনজীবীরা বলেছেন, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। 

হিন্দুজাদের আইনজীবী রবার্ট আসায়েল বলেন, 'আমি স্তম্ভিত। আমরা শেষ পর্যন্ত লড়ব।'

হিন্দুজা পরিবারের বিরুদ্ধে জেনেভায় করা মামলার অভিযোগে বলা হয়, পরিবারটি তাদের আদিনিবাস ভারত থেকে সুইজারল্যান্ডে কর্মচারী নিয়ে আসত। ভারত থেকে নিয়ে আসা গৃহকর্মীদের দিনে ১৮ ঘণ্টা কাজ করার জন্য মাত্র ৮ ডলার বেতন দিত হিন্দুজারা—যা সুইস আইনে যতটুকু দেওয়ার কথা, তার দশ ভাগের এক ভাগ। সেইসঙ্গে কর্মীদের পাসপোর্টও কেড়ে নেওয়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।

কর্মীরা আরও অভিযোগ করেছিলেন, তাদেরকে বাড়ি থেকে বলতে গেলে বেরই হতে দেওয়া হয় না।

বিচারের সময় কর্মীদের কৌঁসুলিরা অভিযোগ করেন, গৃহকর্মীর চেয়ে পোষা কুকুরের জন্য বেশি অর্থ ব্যয় করে হিন্দুজা পরিবার। পরিবারটি কুকুরের জন্য বছরে প্রায় ১০ হাজার ডলার খরচ করে বলে দাবি তাদের।

অন্যদিকে হিন্দুজা পরিবারের আইনজীবীরা দাবি করেন, কর্মীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেয় হিন্দুজা পরিবার। তাদের বিচ্ছিন্ন করে রাখা হয়নি এবং ইচ্ছামতো যেকোনো সময় ভিলা ছেড়ে বের হতে পারতেন বলেও দাবি করেন তারা।

আসায়েল দাবি করেন, 'উন্নত জীবন দেওয়ার জন্য' কর্মীরা 'হিন্দুজাদের প্রতি কৃতজ্ঞ'।

হিন্দুজাদের বিরুদ্ধে অভিযোগ আনা তিন কর্মচারীর সঙ্গে গোপনে একটি সমঝোতায় পৌঁছেছিল হিন্দুজা পরিবার। কিন্তু অভিযোগের ভয়াবহতার কথা বিবেচনা করে মামলাটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন কৌঁসুলিরা।

রায় ঘোষণার সময় আদালতে হিন্দুজা পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। সত্তরোর্ধ্ব প্রকাশ ও কমল অসুস্থতার আবেদন জানিয়ে আদালতে হাজির হননি। অজয় ও নম্রতা আদালতে এলেও রায় শোনার সময় হাজির ছিলেন না।

হিন্দুজা পরিবার বহুজাতিক কোম্পানি হিন্দুজা গ্রুপের মালিক। গ্রুপটির তেল, গ্যাস, ব্যাংকিং ও স্বাস্থ্য খাতে ব্যবসা রয়েছে। বিশ্বের ৩৮টি দেশে এসব খাতে হিন্দুজা পরিবারের ব্যবসা আছে। বিশ্বজুড়ে তাদের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় দুই লাখ।

লন্ডনের র‍্যাফলস হোটেলের মালিকও হিন্দুজা পরিবার। 

উল্লেখ্য, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও সুইজারল্যান্ডের ধনী ব্যক্তিদের কেন্দ্র জেনেভায় কর্মীদের সঙ্গে অন্যায় আচরণের অভিযোগ আগেও এসেছে।

২০০৯ লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফিকে জেনেভার এক হোটেল থেকে গৃহকর্মীদের পেটানোর অভিযোগে সস্ত্রীক গ্রেপ্তার করা হয়। পরে অভিযোগটি তুলে নেওয়া হলেও এ নিয়ে সুইজারল্যান্ড ও লিবিয়ার মধ্যে ব্যাপক কূটনৈতিক বিরোধ দেখা দেয়।

গত বছরই ফিলিপাইনের চারজন গৃহকর্মী জাতিসংঘে জেনেভার এক কূটনৈতিক মিশনের বিরুদ্ধে মামলা করেন। তাদের অভিযোগ ছিল, ওই মিশন কয়েক বছর ধরে তাদের বেতন দিচ্ছিল না।

Related Topics

টপ নিউজ

হিন্দুজা পরিবার / গৃহকর্মী নির্যাতন / মানবপাচার / সুইজারল্যান্ড / গৃহকর্মী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?
  • থালাপতি বিজয়। ছবি: এএনআই
    তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ
  • ছবি: টাইমস অব ইন্ডিয়া
    বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের
  • বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
    বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
  • সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
    সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
  • ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছরের শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক দম্পতি গ্রেপ্তার
  • হরমুজ সংকটে পরিবেশগত প্রভাব: কেন সুইজারল্যান্ডের মতো দেশও তা এড়াতে পারে না
  • মাদক ও মানবপাচার নির্মূলে টেকনাফ থেকে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দগ্ধ করার অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার
  • ১৩ দিন পর পরিবারের কাছে ফিরলেন সৌদি-ফেরত মানসিক ভারসাম্যহীন নারী

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ছোট্ট’ এক ভুলের জন্যই সরকার গঠন করতে পারছেন না থালাপতি বিজয়! কী সেই ভুল?

2
থালাপতি বিজয়। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে সরকার গঠনের অনুমতি পেলেন ‘থালাপতি’ বিজয়, কাল সকাল ১১টায় শপথ

3
ছবি: টাইমস অব ইন্ডিয়া
আন্তর্জাতিক

বিরোধীরা সরকার গড়লে পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের ১০৭ বিধায়কের

4
বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড
বাংলাদেশ

বাংলাদেশে মার্কিন নাগরিক হত্যা, নিউইয়র্ক প্রবাসীর ১৫ বছরের কারাদণ্ড

5
সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস
বাংলাদেশ

সরকারি উদ্যোগে এই প্রথম হাম, জলাতঙ্ক, ডেঙ্গুর টিকা ও অ্যান্টিভেনম উৎপাদন করবে এসেনশিয়াল ড্রাগস

6
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে আরও ৪ থানা করার পরিকল্পনা: ডিএমপি কমিশনার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net