Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
জন্মহার বাড়াতে ডেটিং অ্যাপ চালু হচ্ছে টোকিওতে; আয় সনদ ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেজিস্ট্রেশন

আন্তর্জাতিক

বিজনেস ইনসাইডার; দ্য আসাহি শিম্বুন
07 June, 2024, 03:35 pm
Last modified: 07 June, 2024, 03:33 pm

Related News

  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

জন্মহার বাড়াতে ডেটিং অ্যাপ চালু হচ্ছে টোকিওতে; আয় সনদ ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেজিস্ট্রেশন

বাসিন্দাদের ভালোবাসার মানুষ খুঁজতে পেতে—এবং বিয়ে করতে সহায়তা করার জন্য ডেটিং অ্যাপ চালু করছে জাপানের রাজধানীর সরকার
বিজনেস ইনসাইডার; দ্য আসাহি শিম্বুন
07 June, 2024, 03:35 pm
Last modified: 07 June, 2024, 03:33 pm
ছবি: সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারিতেই জাপানের সরকার বলেছিল, দেশটির রেকর্ড সর্বনিম্ন জন্মহারের সমস্যা মোকাবিলার জন্য 'নজিরবিহীন পদক্ষেপ' নিতে হবে।

এই বার্তা সম্ভবত বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে দেশটির রাজধানী টোকিওর সরকার।

রাজধানীর বাসিন্দাদের জন্য একটি ডেটিং অ্যাপ বানাতে এবং বিয়ের প্রচারণা প্রকল্পের জন্য ১.২৮ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে টোকিও মেট্রোপলিটন সরকার। এবারের গ্রীষ্মেই চালু হওয়ার কথা রয়েছে অ্যাপটির।

ব্যবহারকারীরা যাতে সর্বশেষ লক্ষ্য হিসেবে বিয়ে করতে প্রতিশ্রুতিবদ্ধ হন, সেভাবেই সাজানো হয়েছে এই অ্যাপের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। অন্যান্য ডেটিং অ্যাপে যেসব সমস্যায় পড়তে হয়, সেগুলো যেন না থাকে সেজন্যই এই অ্যাপ আঞ্ছে টোকিও।

জাপানের জাতীয় দৈনিক দ্য আসাহি শিম্বুন জানিয়েছে, অ্যাপটিতে শুধু ফটো আইডি নয়, তার সঙ্গে আয়ের সনদ এবং নিজের সম্পর্কের অবস্থা (রিলেশনশিপ স্ট্যাটাস) নিশ্চিত করে একটি অফিশিয়াল ডকুমেন্টও দিতে হয় ব্যবহারকারীকে।

আসাহি শিম্বুনের খবরে বলা হয়েছে, অ্যাপে ব্যবহারকারীর উচ্চতা, শিক্ষাগত যোগ্যতা, পেশাসহ ১৫ ক্যাটাগরির ব্যক্তিগত তথ্য দিতে হবে। এই সব তথ্যই যোগ্য পাত্র/পাত্রী দেখতে পাবেন।

এসব প্রক্রিয়া শেষ হওয়ার পর ব্যবহারকারীরা অ্যাপের অপারেটরের সঙ্গে বাধ্যতামূলক সাক্ষাৎ করবেন। সেখানে তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে যে, তারা বিয়ের জন্য সঙ্গী খুঁজছেন, স্রেফ সময় কাটানোর জন্য নয়।

টোকিওর একজন কর্মকর্তা দ্য আসাহি শিম্বুনকে বলেন, 'বিয়ে করতে আগ্রহী কিন্তু সঙ্গী খুঁজে পাচ্ছেন না, এমন মানুষ থাকলে আমরা তাদের সহায়তা করতে চাই।'

পাত্র-পাত্রীর সন্ধানের জন্য স্থানীয় সরকারের এভাবে অ্যাপ বানানোর ঘটনা বিরল। তবে কর্মকর্তারা বলছেন, এভাবে সরকারিভাবে বানানো অ্যাপ মানুষকে মূলধারার অ্যাপগুলোর অপব্যবহার বন্ধ করতে উৎসাহিত করবে।

২০২১ সালের এক জরিপে দেখা গেছে, জাপানে ব্যবহৃত ৬০ শতাংশ ডেটিং অ্যাপেই বৈবাহিক অবস্থা নিয়ে মিথ্যা তথ্য দেন ব্যবহারকারীরা। সেইসঙ্গে ভুয়া প্রোফাইলসহ অন্যান্য সমস্যাও আছে।

তবে দেশটিতে ডেটিং অ্যাপের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। এক জরিপে দেখা গেছে, প্রেমিক-প্রেমিকা যুগলদের সবচেয়ে বেশি পরিচয় হয় ডেটিং অ্যাপের মাধ্যমে। এর মধ্যে অ্যাপের মাধ্যমে দেখা হওয়া ২৫ শতাংশ যুগল এক বছরের মধ্যে বিয়ে করেন।

এসব বিষয় বিবেচনায় জাপান যখন অত্যন্ত নিম্ন জন্ম ও বিয়ের হার নিয়ে ভুগছে, সেই সময়ে আনা হচ্ছে এই সরকারি অ্যাপ।

জাপানে টোকিওর ৫০ বছর বয়সি বাসিন্দাদের মধ্যেই অবিবাহিতের হার সবচেয়ে বেশি। রাজধানীর এ বয়সি ৩২ শতাংশ পুরুষ ও ২৪ শতাংশ নারী অবিবাহিত।

তবে টোকিওর বিয়ে করতে ইচ্ছুক ৬৭.৪ শতাংশ বাসিন্দা সক্রিয়ভাবে সঙ্গী খুঁজছেন না বলে উঠে এসেছে স্থানীয় সরকারের ২০২১ সালের এক জরিপে।

এদিকে বুধবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুসারে, ২০২৩ সালে দেশটির জন্মহার ৫.৩ শতাংশ কমে গেছে। ১৮৯৯ সালে পরিসংখ্যান রাখতে শুরু করার পর থেকে আর কখনও জাপানের জন্মহার এভাবে কমেনি। এছাড়া ২০২৩ সালের তুলনায় বিয়ের হারও কমেছে ৬ শতাংশ।

টোকিওতে এ পরিস্থিতি আরও সঙিন। ২০২৩ সালে রাজধানীর প্রজনন হার—একজন নারী তার আয়ুষ্কালে গড়ে যে কটি সন্তান জন্ম দেন—ছিল ০.৯৯। অর্থাৎ শহরটির নারীদের প্রত্যাশিত সন্তান জন্মদানের হার ১-এরও নিচে নেমে গেছে।

জাপান সরকার ২০২৪ সালের বাজেটে শিশুযত্ন ও পিতৃ/মাতৃসেবার জন্য আলাদা করে ৩৪ বিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে।

টোকিও সরকারের এই ডেটিং অ্যাপ আনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। জনসংখ্যা হ্রাসকে জলবায়ু পরিবর্তনের চেয়েও মারাত্মক হুমকি বলে আখ্যা দেওয়া মাস্ক এ অ্যাপের সমর্থনে টুইটও করেছেন। টুইট বার্তায় মাস্ক লিখেছেন, জাপান সরকার জনসংখ্যা কমে যাওয়ার সমস্যাটিকে স্বীকৃতি দেওয়ায় তিনি 'আনন্দিত'। 

অ্যাপটি চালুর ঘোষণার প্রতিক্রিয়ায় টেসলা সিইও বলেছেন, 'বিপ্লবী পদক্ষেপ না নেওয়া হলে জাপান (এবং আরও অনেক দেশ) মুছে যাবে!

Related Topics

টপ নিউজ

জাপান / টোকিও / জাপানের জন্মহার / জাপান জন্মহার / জন্মহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net