Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
হঠাৎ করে নড়বড়ে নরেন্দ্র মোদির গদি! 

আন্তর্জাতিক

ব্লুমবার্গ
04 June, 2024, 09:40 pm
Last modified: 04 June, 2024, 09:48 pm

Related News

  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের
  • ভারত ‘পূর্ণ দৃঢ়তার সঙ্গে’ ইসরায়েলের পাশে রয়েছে: নেসেটে ভাষণে মোদি
  • গুজরাটে মুসলিমদেরকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
  • ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?
  • নরেন্দ্র মোদি-শেহবাজ শরিফকে আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে

হঠাৎ করে নড়বড়ে নরেন্দ্র মোদির গদি! 

বিজেপির পতনের প্রভাব পড়েছে ভারতের স্টক মার্কেটেও। ফলাফলের দিন ভারতের স্টক এক্সচেঞ্জের নিফটি ৫০ সূচক মুম্বাইয়ে ৮.৫ শতাংশ হ্রাস পেয়েছে, যা চার বছরেরও বেশি সময়ের মধ্যে একদিনে সবচেয়ে বড় ধস।
ব্লুমবার্গ
04 June, 2024, 09:40 pm
Last modified: 04 June, 2024, 09:48 pm
ছবি: রিতেশ শুক্লা/গেটি ইমেজেস

গত শনিবারেও এক্সিট পোলের ফলাফলে মনে হয়েছিলে এবারও বিপুল বিজয় পাচ্ছে ক্ষমতাসীন বিজেপি ও তার নেতৃত্বাধীন জোট এনডিএ। কিন্তু প্রাথমিক ফল ঘোষণা শুরু হতেই সমস্ত বুথফেরত জরিপের ভবিষ্যদ্বাণী উল্টে দিচ্ছে বিরোধী জোট ইনডিয়া। 

যদিও এখনও ব্যালট গণনা চলছে, তবে এখন পর্যন্ত ফলাফল অনুযায়ী ভারতীয় জনতা পার্টি তার প্রত্যাশিত আসন পায়নি। অন্তত ২৩১ আসনে এগিয়ে রয়েছে রাহুল গান্ধীর কংগ্রেসের নেতৃত্বাধীন ইনডিয়া জোট। ফলে ২০১৪ সালে মোদি প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর এবার একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বিজেপি।

একক সংখ্যাগরিষ্ঠতা হারালেও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৩০০ আসনে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে এনডি জোট এগিয়ে আছে ২৯০ আসনে। অন্যদিকে ইনডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩৪ আসনে। সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসন।

তবে তার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) মিত্র দলগুলো ভালো প্রস্তাব পেয়ে জোট বদল করলে বিপদে পড়ে যেতে পারেন মোদি। 

৭৩ বছর বয়সী মোদির জন্য এই নির্বাচনের ফলাফল ব্যক্তিগতভাবে না নিয়ে উপায় নেই। কারণ বিজেপির প্রচার ছিল তাকে ঘিরেই, সারা দেশের বিলবোর্ড জুড়ে ছিল তার বিচরণ, দলের ইশতেহারে মোদি নিয়মিত দিয়ে আসছিলেন তার  গ্যারান্টি। তবে ভোটের ফল বলছে, তার গ্যারান্টিতে খুব বেশি আস্থা রাখতে পারেনি ভারতীয় জনতা। 

বিজেপির পতনের প্রভাব পড়েছে ভারতের স্টক মার্কেটেও। ফলাফলের দিন ভারতের স্টক এক্সচেঞ্জের নিফটি ৫০ সূচক মুম্বাইয়ে ৮.৫ শতাংশ হ্রাস পেয়েছে, যা চার বছরেরও বেশি সময়ের মধ্যে একদিনে সবচেয়ে বড় ধস।

এর আগে এক্সিট পোলে এনডিএ জোটের বিপুল জয়ের পূর্বাভাস আসার পর গত সোমবার (৩রা জুন) শেয়ার বাজারে তিন শতাংশেরও বেশি সূচক বৃদ্ধি হয়েছিল। গত প্রায় সাড়ে তিন বছরের মধ্যে সেটাই ছিল একটা সেশনে ভারতের শেয়ার বাজারে সর্বোচ্চ বৃদ্ধি। 

তবে তারপরও নির্বাচনে শেষে ভারতের অর্থনৈতিক অবস্থার খুব বেশি পরিবর্তন হবে বলে মনে হয় না। বিনিয়োগে আগ্রহী অ্যাপল এবং অন্যান্য টেক জায়ান্টদের পছন্দ এমন কয়েকটি রাজ্য মোদি বিরোধী দলগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। 

জোট এবং সরকারে পরিবর্তন আসলেও বৈদেশিক নীতি সম্ভবত মোটামুটি একই থাকবে, চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে এক হয়েই কাজ করবে ভারত সরকার। 

মোদির অনিশ্চিত ভাগ্য থেকে অন্তত একটা জিনিস পরিষ্কার— বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশে গণতন্ত্র এখনও জীবিত এবং ভালো আছে। 

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

নরেন্দ্র মোদি / ভারতের লোকসভা নির্বাচন / বিজেপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, দাবি ভারতীয় সংবাদমাধ্যমের
  • ভারত ‘পূর্ণ দৃঢ়তার সঙ্গে’ ইসরায়েলের পাশে রয়েছে: নেসেটে ভাষণে মোদি
  • গুজরাটে মুসলিমদেরকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
  • ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?
  • নরেন্দ্র মোদি-শেহবাজ শরিফকে আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net