Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
তৃণমূলের পাঠান, শত্রুঘ্ন ও কীর্তির কাছে ধরাশায়ী বিজেপি ও কংগ্রেসের প্রার্থীরা

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
04 June, 2024, 07:20 pm
Last modified: 04 June, 2024, 07:29 pm

Related News

  • বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে এই শুভেন্দু অধিকারী?
  • পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার গঠন; মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, শপথ শনিবার

তৃণমূলের পাঠান, শত্রুঘ্ন ও কীর্তির কাছে ধরাশায়ী বিজেপি ও কংগ্রেসের প্রার্থীরা

বহরমপুরে কংগ্রেসের অধীর চৌধুরী হেরেছেন ইউসুফ পাঠানের কাছে, বর্ধমান-দুর্গাপুরে বিজেপির দিলীপ ঘোষ হেরেছেন কীর্তি আজাদের কাছে, আর আসানসোলে বিজেপির পবন সিংহকে হারানোর মধ্যে দিয়ে দ্বিতীয় বার বিজেপিকে হারিয়েছেন শত্রুঘ্ন সিন্‌হা।
টিবিএস রিপোর্ট
04 June, 2024, 07:20 pm
Last modified: 04 June, 2024, 07:29 pm
(বাঁ দিক থেকে) ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিন্‌হা এবং কীর্তি আজাদ। ফাইল ছবি: সংগৃহীত

তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, কীর্তি আজাদ ও শত্রুঘ্ন সিন্‌হা বিজেপি ও কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হারিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। বহরমপুরে কংগ্রেসের অধীর চৌধুরী হেরেছেন ইউসুফ পাঠানের কাছে, বর্ধমান-দুর্গাপুরে বিজেপির দিলীপ ঘোষ হেরেছেন কীর্তি আজাদের কাছে, আর আসানসোলে বিজেপির পবন সিংহকে হারানোর মধ্যে দিয়ে দ্বিতীয় বার বিজেপিকে হারিয়েছেন শত্রুঘ্ন সিন্‌হা। খবর আনন্দবাজার পত্রিকা

ইউসুফ পাঠান ক্রিকেটের মাঠে বড় ছক্কা হাঁকানোয় খ্যাত হলেও রাজনীতিতে নতুন। তবে শত্রুঘ্ন সিন্‌হা ও কীর্তি আজাদের ভোটে লড়া এবং সংসদে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে।

শত্রুঘ্ন সিন্‌হা ও কীর্তি আজাদ বিহারের, আর ইউসুফ পাঠান গুজরাটের বাসিন্দা।

বহরমপুরের মতো কেন্দ্রে বিশ্বকাপজয়ী ক্রিকেট তারকা ইউসুফ পাঠানকে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল। শুরুর দিকে পাঁচবারের সাংসদ কংগ্রেসের অধীর চৌধুরী এগিয়ে থাকলেও, সময় যত গড়িয়েছে তৃণমূলের পাঠান তত এগিয়েছেন। প্রথম দিকে ৬১৮ ভোটে এগিয়ে থাকলেও নবম রাউন্ড গণনার পর দেখা যায় অধীরের চেয়ে পাঠান ৩৩ হাজার ৯৩৪ ভোটে এগিয়ে আছেন। বেলা গড়ানোর পর জানা যায় পাঠানের লিড ৫০ হাজার। শেষ পর্যন্ত পাঠানের কাছে প্রায় ৮০ হাজার ভোটে পরাজিত হয়েছেন অধীর।

ভোটের ফল ঘোষণার পর অধীর বলেন, 'বাংলার রাজনীতি ক্রমশ ধর্মনিরপেক্ষ রাজনীতির জন্য বিপজ্জনক হয়ে উঠছে। উদার ও ধর্মনিরপেক্ষ শক্তি যারা আছে, তাদের জন্য নির্বাচন কঠিন হচ্ছে।'

তিনি আরও বলেন, 'ভোট ঠিকঠাক হয়েছিল। আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। পর পর পাঁচবার জিতেছিলাম। মানুষের দোয়া-আশীর্বাদের ত্রুটি ছিল না। মানুষ মনে করছিল জেতানো দরকার, জিতিয়েছিল। এখন মনে করেছে যে কোনো দরকার নেই , তাই জেতায়নি। কিন্তু নির্বাচন তো নির্বাচন। হেরেছি মানে হেরেছি।'

২০২২ সালে আসানসোলে উপনির্বাচনে জিতে সাংসদ হন শত্রুঘ্ন সিনহা। এবারও তাকেই প্রার্থী করার কথা আগেই জানিয়েছিল তৃণমূল। অন্যদিকে বিজেপি আসানসোলে প্রার্থী হিসেবে ভোজপুরি তারকা পবন সিংহের নাম ঘোষণা করে।

মঙ্গলবার আসানসোলে শত্রুঘ্ন সিন্‌হার জয়ের পথে তেমন বাধা দেখা যায়নি।

২০২১-এর বিধানসভা নির্বাচনে আসানসোল লোকসভার সাতটি আসনের মাত্র দু'টি দখলে ছিল বিজেপির। তাই এ বারের লড়াই যে সহজ হবে না, তা বিজেপির কাছে অনুমেয় ছিল। তাই প্রচার হয়েছিল জোরদার। সে তুলনায় আসানসোলের তীব্র গরমে তৃণমূলের শত্রুঘ্ন সিন্‌হাকে সেভাবে প্রচারে দেখা যায়নি।

তবে শেষমেশ রঙিন পর্দার মতোই ভোটের ময়দানেও দাপট দেখালেন শত্রুঘ্ন সিন্‌হা। বিকালেই তাকে জয়ী ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন।

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকার মধ্যে দুটি দুর্গাপুর এবং পাঁচটি পূর্ব বর্ধমানের গ্রামীণ এলাকায় পড়ে। সাবেক ক্রিকেটার কীর্তি আজাদকে প্রার্থী করার পরে স্থানীয় তৃণমূলের একাংশেরও আশঙ্কা ছিল, তার ভাষার সমস্যা গ্রামীণ এলাকায় জনসংযোগে অন্তরায় হতে পারে।

কিন্তু ভোটের ফলে দেখা গেল উল্টো ছবি। '৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য কীর্তির কাছে পরাজিত হয়েছেন দিলীপ। তৃণমূলের এই প্রার্থী প্রায় এক লাখ ৩৭ হাজার ভোটে জিতেছেন।

Related Topics

টপ নিউজ

তৃণমূল / বিজেপি / কংগ্রেস / শত্রুঘ্ন সিন্হা / ইউসুফ পাঠান / কীর্তি আজাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
    ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

Related News

  • বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী কে এই শুভেন্দু অধিকারী?
  • পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার গঠন; মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু
  • পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, শপথ শনিবার

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

3
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

4
বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
বাংলাদেশ

৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net