Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
চ্যাটজিপপিটির মতো এআই আলোচনায় যত ঝড় তুলেছে, বাস্তবে এর ব্যবহার ততটা নয়: গবেষণা

আন্তর্জাতিক

বিবিসি
29 May, 2024, 12:05 pm
Last modified: 29 May, 2024, 12:06 pm

Related News

  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • ২৫ বছর বয়সেই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ‘পরিণত’ হয়ে যায়—এমন ধারণা ভুল, বলছে নতুন গবেষণা
  • কৃত্রিম রক্ত তৈরিতে বিজ্ঞানীদের অগ্রগতি কতদূর?

চ্যাটজিপপিটির মতো এআই আলোচনায় যত ঝড় তুলেছে, বাস্তবে এর ব্যবহার ততটা নয়: গবেষণা

গবেষণায় ছয়টি দেশের মোট ১২ হাজার জন মানুষের ওপর ভিত্তি করে জরিপ করা হয়েছে। এক্ষেত্রে দেখা যায়, যুক্তরাজ্যের মাত্র ২ ভাগ মানুষ প্রতিনিয়ত এআই চ্যাটবট টুলগুলো ব্যবহার করছে।
বিবিসি
29 May, 2024, 12:05 pm
Last modified: 29 May, 2024, 12:06 pm
ছবি: গেটি ইমেজেস

চ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, খুব কম মানুষই চ্যাটবট প্রযুক্তিগুলো ব্যবহার করছে।

গবেষণায় ছয়টি দেশের মোট ১২ হাজার জন মানুষের ওপর ভিত্তি করে জরিপ করা হয়েছে। এক্ষেত্রে দেখা যায়, যুক্তরাজ্যের মাত্র ২ ভাগ মানুষ প্রতিনিয়ত এআই চ্যাটবট টুলগুলো ব্যবহার করছে।

রয়টার্স ইন্সটিটিউট ও অক্সফোর্ড ইউনিভার্সিটি মিলে গবেষণাটি করেছে। সেখানে দেখা যায়, ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীরা প্রযুক্তিটি সবচেয়ে বেশি ব্যবহার করছে।

তবে গবেষণাটির মূল লেখক রিচার্ড ফ্লেচার প্রাপ্ত ডেটা থেকে বিবিসিকে জানান, এআই টুলগুলো নিয়ে যে 'আলোচনা' তৈরি হয়েছে তার সাথে এটি 'ব্যবহারের' অসামঞ্জস্য রয়েছে।

গবেষণায় জেনারেটিভ এআই টুলটির উপর মানুষের দৃষ্টিভঙ্গি পরীক্ষা করা হয়েছে। যা কি-না প্রম্পট অনুযায়ী টেক্সট, ছবি, অডিও ও ভিডিও তৈরি করতে পারে।

২০২২ সালের নভেম্বর মাসে চ্যাটজিপিটি বাজারে আসে। তখন থেকেই এই সংক্রান্ত এআই টুলগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করতে থাকে।

এআই চ্যাটবটগুলোর সম্ভাবনা বুঝতে পেরে ওপেনএআইয়ের সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতা শুরু করে বিশ্বের বড়ও বড়ও টেক জায়ান্ট কোম্পানি। গুগলের মতো কোম্পানিগুলো তাদের নিজস্ব জেনারেটিভ এআই টুল তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে।

তবে সম্প্রতি গবেষণায় দেখা যায়, এত অর্থ খরচের পরেও আলোচনায় থাকা প্রযুক্তিটি এখনও মানুষের দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারের অংশ হতে পারেনি।

ফ্লেচার বলেন, "জনসাধারণের একটা বৃহৎ অংশ এখনও জেনারেটিভ এআই-তে আগ্রহী নয়। জরিপে অংশ নেওয়া যুক্তরাজ্যের ৩০ ভাগ মানুষ জানান, তারা চ্যাটজিপিটিসহ জনপ্রিয় এআই টুলগুলোর নাম শোনেননি।"

নতুন প্রজন্মের এআই পণ্যগুলি ইতিবাচক না-কি নেতিবাচক প্রভাব ফেলবে তা নিয়ে অবশ্য বিতর্ক চলছে। তবে অনেকেই আশা প্রকাশ করছেন যে, প্রযুক্তিটি ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে শুরু করে জীবন রক্ষাকারী নতুন ওষুধের আবিষ্কার পর্যন্ত সম্ভব হবে। অন্যদিকে আরেকদল মানুষ এটিকে 'মানবজাতির জন্য হুমকিস্বরূপ' বলে আখ্যায়িত করেছেন।

তবে এই গবেষণায় মানুষের বেশকিছু ভবিষ্যদ্বাণী তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায়, বেশিরভাগ মানুষই মনে করে যে, জেনারেটিভ এআই আগামী পাঁচ বছরে সমাজে বিশেষ করে সংবাদ, মিডিয়া ও বিজ্ঞানের উপর বড় প্রভাব ফেলবে। একইভাবে বেশিরভাগই মনে করে প্রযুক্তিটি তাদের জীবনকে বদলে দেবে।

তবে যখন জিজ্ঞাসা করা হয়ে যে, জেনারেটিভ এআই সমাজকে সামগ্রিকভাবে উন্নত না-কি নেতিবাচক প্রভাব রাখবে, বেশিরভাগ ক্ষেত্রে হতাশার কথা শোনা যায়।

ফ্লেচার বিবিসিকে বলেন, "সেক্টরের ওপর নির্ভর করে জেনারেটিভ এআইয়ের ওপর মানুষের আশাবাদী হওয়া কিংবা ভয়ের ব্যাপারটি অনেকাংশে নির্ভর করে। এক্ষেত্রে তারা বিজ্ঞান ও স্বাস্থ্যসেবাতে এর ব্যবহার নিয়ে আশাবাদী। তবে সংবাদ ও সাংবাদিকতায় এটি ব্যবহৃত হওয়ার বিষয়ে মানুষ বেশ সতর্ক। আর চাকরিতে এর ব্যবহার নিয়ে চিন্তিত।"

ফ্লেচার জানান, ফলাফলটি ছয়টি দেশের নাগরিকদের ওপর একটি অনলাইন জরিপের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। দেশগুলো হলো আর্জেন্টিনা, ডেনমার্ক, ফ্রান্স, জাপান, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র।


অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

চ্যাটজিপিটি / এআই চ্যাটবট / গবেষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • ২৫ বছর বয়সেই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ‘পরিণত’ হয়ে যায়—এমন ধারণা ভুল, বলছে নতুন গবেষণা
  • কৃত্রিম রক্ত তৈরিতে বিজ্ঞানীদের অগ্রগতি কতদূর?

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net