Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
‘ড. ম্যাক্স ডাউ’: বিড়ালকে ডক্টরেট ডিগ্রি দিল মার্কিন বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
19 May, 2024, 12:45 pm
Last modified: 19 May, 2024, 12:47 pm

Related News

  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আত্মপক্ষ শুনানি ১২ জানুয়ারি
  • ‘ক্যাটস্তাম্বুল’: যে শহরের অলিগলিতে চলে বিড়ালদের রাজত্ব, আর তাদের 'সেবা' করে মানুষ
  • মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যা: পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২ ডিসেম্বর
  • এটা আমার মেয়ের বিড়াল, আমরা ওকে জিবু বলে ডাকি: পোষা বিড়াল সম্পর্কে তারেক রহমান

‘ড. ম্যাক্স ডাউ’: বিড়ালকে ডক্টরেট ডিগ্রি দিল মার্কিন বিশ্ববিদ্যালয়

দ্য গার্ডিয়ান
19 May, 2024, 12:45 pm
Last modified: 19 May, 2024, 12:47 pm
‘ড. ম্যাক্স ডাউ’। ছবি: এপি

ম্যাক্স নামের ব্যক্তিরা নোবেল জিতেছেন (ম্যাক্স প্লাঙ্ক), অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন (ম্যাক্সমিলিয়ান শেল), জিতেছেন একাধিক ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপ (ম্যাক্স ভেরস্তাপেন)। 

এবার ম্যাক্স নামের একটি বিড়াল পেল সম্মানসূচক সূচক ডক্টরেট ডিগ্রি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভারমন্ট স্টেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের স্নাতক সমাপনী অনুষ্ঠানকে সামনে রেখে ওই বিড়ালকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে। 

বিড়ালটিকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে তার বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য। 

ম্যাক্সকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার এ খবর অল্প সময়েই অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। 

ড. ম্যাক্সের ডিপ্লোমা। ছবি: এপি

ম্যাক্স ডাউ নামের বিড়ালটি ঘুম এবং ইঁদুর শিকারে নিজের দক্ষতার পরিচয় দিয়েছে। পাশাপাশি সে 'অনেক বছর ধরে [ক্যাম্পাস] পরিবারের স্নেহময় সদস্য হিসেবে আছে' বলে এক ফেসবুক পোস্টে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাসলটন ক্যাম্পাস।  

বিড়ালটিকে ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির বোর্ড অভ ট্রাস্টির অনুমোদনক্রমে ডক্টরেট দেওয়ার খবর জানিয়ে ওই পোস্টে বলা হয়েছে: 'অভিনন্দন ড. ম্যাক্স ডাউ!' 

ম্যাক্স অবশ্য শনিবার শিক্ষার্থীদের স্নাতক সমাপনী অনুষ্ঠানে অংশ নেয়নি। ম্যাক্সের ডিগ্রির সনদ পরে তার মালিকের কাছে পৌঁছে দেওয়া হবে।

ম্যাক্স একসময় ভারমন্টের বেওয়ারিশ বিড়ালছানা ছিল। তবে গত পাঁচ বছর ধরে সে ক্যাসলটনে তার মালিক অ্যাশলি ডাউয়ের সঙ্গে থাকছে।

অ্যাশলির সঙ্গে বসবাসের পুরো সময়ই ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির ক্যাসলটন ক্যাম্পাসে ঘুরে বেড়িয়েছে ম্যাক্স ডাউ। বিড়ালটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের খুব প্রিয়। তারা ম্যাক্সকে তাদের ব্যাকপ্যাকে নিয়ে ঘুরে বেড়ান, ফটোগ্রাফি ক্লাসের জন্য তার ছবি তোলেন। এমনকি ভারমন্টের কাছ থেকে আবেগীয় সমর্থনও নেন তারা।

ম্যাক্সের সঙ্গে শিক্ষার্থীরা। ছবি: এপি

ক্যাম্পাসে প্রধান ফটকের আগে সড়কের পাশেই ম্যাক্সের মালিক অ্যাশলির বাড়ি। ওই বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গেই থাকে গায়ে ডোরাকাটা সবার প্রিয় বিড়ালটি।

ম্যাক্স ডাউ নিয়মিতই ভারমন্ট স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ঘুরে বেড়ায়। মাঝে মাঝে বিকালে বাড়ি ফিরতে দেরি হলে শিক্ষার্থীরা তাকে ঘরে পৌঁছে দিয়ে যায়। 

Related Topics

টপ নিউজ

বিড়াল / বিড়ালকে ডক্টরেট / ডক্টরেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি চায় না ইরান, আত্মরক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আত্মপক্ষ শুনানি ১২ জানুয়ারি
  • ‘ক্যাটস্তাম্বুল’: যে শহরের অলিগলিতে চলে বিড়ালদের রাজত্ব, আর তাদের 'সেবা' করে মানুষ
  • মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যা: পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২ ডিসেম্বর
  • এটা আমার মেয়ের বিড়াল, আমরা ওকে জিবু বলে ডাকি: পোষা বিড়াল সম্পর্কে তারেক রহমান

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চায় না ইরান, আত্মরক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net