Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
মিশরের পিরামিড তৈরির রহস্য উন্মোচনের দাবি বিজ্ঞানীদের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 May, 2024, 09:25 pm
Last modified: 17 May, 2024, 09:33 pm

Related News

  • কায়রোতে বৈঠকে একসঙ্গে বসে আর্জেন্টিনার ম্যাচ দেখলেন ইসরায়েল ও মিশরের সামরিক কর্মকর্তারা
  • মিশরের বিদায়, কোয়ার্টার ফাইনালে মেসিরা
  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে সৌদি আরব, তুরস্ক, মিশরসহ আরও ৭ দেশ

মিশরের পিরামিড তৈরির রহস্য উন্মোচনের দাবি বিজ্ঞানীদের

সম্প্রতি নর্থ ক্যারোলিনা উইলমিংটন বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক আবিষ্কার করেছেন, পিরামিডগুলো সম্ভবত দীর্ঘকাল আগে হারিয়ে যাওয়া নীল নদের একটি প্রাচীন শাখা বরাবর নির্মিত হয়েছিল। বর্তমানে যা মরুভূমি ও কৃষিজমির নিচে ঢাকা পড়ে গেছে।
টিবিএস ডেস্ক
17 May, 2024, 09:25 pm
Last modified: 17 May, 2024, 09:33 pm
গিজা পিরামিড। ছবি: উইকিপিডিয়া

চার হাজার বছর আগে প্রাচীন মিশরে বিশ্বখ্যাত গিজা কমপ্লেক্সসহ ৩১টি পিরামিড নির্মাণের রহস্য উন্মোচনের দাবি করেছেন বিজ্ঞানীরা। খবর বিবিসির

সম্প্রতি নর্থ ক্যারোলিনা উইলমিংটন বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক আবিষ্কার করেছেন, পিরামিডগুলো সম্ভবত দীর্ঘকাল আগে হারিয়ে যাওয়া নীল নদের একটি প্রাচীন শাখা বরাবর নির্মিত হয়েছিল। বর্তমানে যা মরুভূমি ও কৃষিজমির নিচে ঢাকা পড়ে গেছে।

বহু বছর ধরে প্রত্নতাত্ত্বিকরা ভেবেছেন যে প্রাচীন মিশরীয়রা অবশ্যই নদীর তীরে পিরামিড নির্মাণের জন্য প্রয়োজনীয় পাথরের ব্লকের মতো উপকরণ পরিবহনের জন্য নিকটবর্তী জলপথ ব্যবহার করেছিল।

এই গবেষণা দলের নেতৃত্ব দেওয়া অধ্যাপক ইমান ঘোনিম বলেন, 'কিন্তু এখন পর্যন্ত কেউই পিরামিডগুলোর মূল সাইটের সঙ্গে এই বিশাল জলপথের অবস্থান, আকৃতি, আকার বা নৈকট্য সম্পর্কে নিশ্চিত ছিল না।'

গবেষক দলটি রাডার উপগ্রহ চিত্র, ঐতিহাসিক মানচিত্র, ভূতাত্ত্বিক জরিপ এবং পলি কোরিং (নমুনা থেকে প্রমাণ পুনরুদ্ধারের জন্য প্রত্নতাত্ত্বিকদের ব্যবহৃত একটি কৌশল) ব্যবহার করে নদীর বিলুপ্ত শাখাটির মানচিত্র তৈরি করেছে। এর ভিত্তিতে তারা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে হাজার হাজার বছর আগে একটি মারাত্মক খরা এবং বালুঝড়ের কারণে জলপথটি ঢাকা পড়ে গেছে।

অধ্যাপক ঘোনিম গবেষণা দলের নেতৃত্ব দেন। ছবি:ইমান ঘোনিম/ইউএনসিডব্লিউ

সম্প্রতি নেচার জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়, রাডার প্রযুক্তি ব্যবহার করে গবেষক দলটি বালির পৃষ্ঠ ভেদ করতে এবং সুপ্ত বৈশিষ্ট্যগুলোর ছবি তৈরি করতে সক্ষম হয়েছে।

অধ্যাপক ঘোনিম বলেন, 'প্রাচীন মিশরীয় অধিকাংশ পিরামিড যেখানে রয়েছে' এর পাদদেশে 'ঢাকা পড়ে যাওয়া নদী এবং প্রাচীন কাঠামো'রয়েছে।

গবেষণার সহ-লেখক ড. সুজান অনস্টাইন বিবিসিকে বলেন, 'নদীর প্রকৃত শাখাটি খুঁজে পাওয়া এবং সেখানে একটি নৌপথ আছে, যা ভারী ব্লক, যন্ত্রপাতি, মানুষ, সবকিছু পরিবহনের জন্য ব্যবহার করা যেতে পারে এমন তথ্য উদ্‌ঘাটন সত্যিই আমাদের পিরামিড নির্মাণের ব্যাখ্যা দিতে সহায়তা করেছে।'

গবেষক দলটি জানতে পারেন নদীর শাখাটির নাম আহরামাত শাখা। আরবি ভাষায় 'আহরামাত' অর্থ পিরামিড। এটি প্রায় ৬৪ কিলোমিটার (৩৯ মাইল) দীর্ঘ এবং ২০০-৭০০ মিটার (৬৫৬-২২৯৬ ফুট) চওড়া এবং এটি ৩১ টি পিরামিডের সীমানা বরাবর প্রবাহিত হতো। এখন থেকে ৪৭০০ থেকে ৩৭০০ বছর আগে এসব পিরামিড নির্মিত হয়েছিল।

মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর এবং অস্ট্রেলিয়ার গবেষকদল নীল নদের আহরামাত শাখার মানচিত্র তৈরিতে সম্পৃক্ত ছিল। ছবি: সুজান অনস্টাইন

এই বিলুপ্ত শাখা নদী আবিষ্কারের ফলে গিজা ও লিশটের (মধ্য রাজ্যের সমাধিস্থল) মধ্যকার স্থানে এত বেশি সংখ্যক পিরামিড নির্মাণের কারণ জানা গেছে। বর্তমানে এই এলাকাটি সাহারান মরুভূমির একটি দুর্গম অঞ্চল।

পিরামিড কমপ্লেক্সগুলোর সঙ্গে শাখা নদীর নৈকট্য থেকে বোঝা যায় যে 'এই পিরামিডগুলো নির্মাণের সময়কালে নদীটি প্রবাহিত ও চলাচল উপযোগী' ছিল।

ড. অনস্টাইন বলেছেন, প্রাচীন মিশরীয়রা 'মানুষের শ্রমের পরিবর্তে এই ভারী ব্লকগুলো বহন করতে নদীর শক্তি ব্যবহার করেছে হয়ত। কারণ এটি অনেক কম শ্রমসাধ্য।'

তিনি আরও বলেন, নীল নদ ছিল প্রাচীন মিশরের জীবনরেখা এবং আজও তাই আছে।

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

মিশর / পিরামিড / নর্থ ক্যারোলিনা উইলমিংটন বিশ্ববিদ্যালয় / নীল নদ / গিজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • কায়রোতে বৈঠকে একসঙ্গে বসে আর্জেন্টিনার ম্যাচ দেখলেন ইসরায়েল ও মিশরের সামরিক কর্মকর্তারা
  • মিশরের বিদায়, কোয়ার্টার ফাইনালে মেসিরা
  • সৌদি, তুরস্ক, পাকিস্তান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে সৌদি আরব, তুরস্ক, মিশরসহ আরও ৭ দেশ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net