Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ পেলেন গাজার ফিলিস্তিনি সাংবাদিকরা 

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
03 May, 2024, 08:45 pm
Last modified: 03 May, 2024, 09:10 pm

Related News

  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • সাংবাদিকদের ওপর কোনো ধরনের চাপ বা নিয়ন্ত্রণ আরোপ করা উচিত নয়: মির্জা ফখরুল
  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল
  • আনিস আলমগীরের জামিন শুনানি ৮ মার্চ

ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ পেলেন গাজার ফিলিস্তিনি সাংবাদিকরা 

সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) তথ্যমতে, গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৯৭ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯২ জনই ফিলিস্তিনের।
টিবিএস রিপোর্ট
03 May, 2024, 08:45 pm
Last modified: 03 May, 2024, 09:10 pm
প্যালেস্টিনিয়ান জার্নালিস্টস সিন্ডিকেটের (পিজেএস) সভাপতি ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টসের (আইএফজে) ভাইস-প্রেসিডেন্ট নাসের আবু বাকার তার গাজার সহকর্মীদের পক্ষে পুরস্কার গ্রহণ করছেন। ছবি: জুলিয়ানা লাইনেজ/আইএফজে

গাজা যুদ্ধের সংবাদ সংগ্রহকারী ফিলিস্তিনি সাংবাদিকদের ২০২৪ সালের 'ইউনেস্কো/গিলেরমো ক্যানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ' প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) চিলির সান্তিয়াগো শহরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সম্মেলনে ইউনেস্কো তাদের এ পুরস্কার প্রদান করে।

বিচারক দলের সভাপতি মরিসিও উইবেল বলেন, ''এই আঁধার ও নিরাশার সময়ে, এমন অনিশ্চিত পরিস্থিতিতে যেসব ফিলিস্তিনি সাংবাদিক এই সংকটের খবর বিশ্বের সামনে তুলে ধরছেন, আমরা তাদের প্রতি জোর সংহতি ও স্বীকৃতি জানাই।''

তিনি বলেন, ''মানবতা হিসেবে তাদের সাহস এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতিশ্রুতির প্রতি আমাদের বিশাল ঋণ রয়েছে।''

শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক জাতিসংঘ সংস্থার মহাপরিচালক অড্রে আজুলাই বলেন, পুরস্কারটি ''কঠিন এবং বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হওয়া সাংবাদিকদের সাহসের প্রতি শ্রদ্ধা'' জানাচ্ছে।

সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) তথ্যমতে, গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৯৭ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯২ জনই ফিলিস্তিনের।

উল্লেখ্য, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রতিবছরের ৩ মে এ পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। এ পুরস্কারের অর্থমূল্য হিসেবে বিজয়ী বা বিজয়ীদের ২৫ হাজার মার্কিন ডলার ও পদক প্রদান করা হয়।

Related Topics

টপ নিউজ

গাজা / সাংবাদিক / ইউনেস্কো / পুরস্কার / ফিলিস্তিন / বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • সাংবাদিকদের ওপর কোনো ধরনের চাপ বা নিয়ন্ত্রণ আরোপ করা উচিত নয়: মির্জা ফখরুল
  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল
  • আনিস আলমগীরের জামিন শুনানি ৮ মার্চ

Most Read

1
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

2
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা ভাবছেন ট্রাম্প

4
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net