Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
তীব্র তাপদাহে ভিয়েতনামে মারা গেল কয়েক লাখ মাছ!

আন্তর্জাতিক

সিএনএন
03 May, 2024, 12:10 pm
Last modified: 03 May, 2024, 03:37 pm

Related News

  • মাছ কাটা যাদের পেশা
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!
  • ২০৩০ সালের মধ্যে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৯০% মানুষ চরম তাপপ্রবাহের ঝুঁকিতে: বিশ্বব্যাংক
  • রাজধানীর ৪৪ পুকুর–জলাধার সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নিল ঢাকা জেলা প্রশাসন
  • ধোপাদিঘির মাছ মারা গেল কীভাবে?

তীব্র তাপদাহে ভিয়েতনামে মারা গেল কয়েক লাখ মাছ!

এমতাবস্থায় বর্তমানে প্রায় ৩০০ হেক্টর আয়তনের জলাধারটি মরা মাছে পূর্ণ হয়ে আছে। জেলেরা সেখানে হেঁটে কিংবা নৌকা করে ঐ মাছগুলো সংগ্রহ করছেন।
সিএনএন
03 May, 2024, 12:10 pm
Last modified: 03 May, 2024, 03:37 pm
ছবি: এএফপি

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলের ডং নাই প্রদেশের এক জলাধারে গণহারে কয়েক লাখ মাছ মারা গিয়েছে। মূলত দক্ষিণ-পূর্ব এশিয়ায় চলমান তীব্র তাপদাহের ভুক্তভোগী হয়েছে এই জলাধারটি।

এমতাবস্থায় বর্তমানে প্রায় ৩০০ হেক্টর আয়তনের জলাধারটি মরা মাছে পূর্ণ হয়ে আছে। জেলেরা সেখানে হেঁটে কিংবা নৌকা করে ঐ মাছগুলো সংগ্রহ করছেন।

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতোই ভিয়েতনামে তীব্র গরম দেখা দিয়েছে। তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই করছে। এমতাবস্থায় কৃষকেরা নিজেদের ফসল বাঁচাতেও হিমশিম খাচ্ছে। 

জলাধারটির এমন পরিস্থিতির কারণ হিসেবে লোকাল মিডিয়া ও স্থানীয়রা খরা, তাপপ্রবাহ ও এটির ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সমস্যাগুলিকে কারণ হিসেবে দায়ী করছেন।

সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পরা ছবিগুলোতে দেখা যায়, মরা মাছগুলো কাদার ওপর উপর স্তূপ হয়ে আছে। এর আগে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, কয়েক সপ্তাহ ধরে বৃষ্টিপাত না হওয়ায় জলাধারটিতে থাকা প্রাণীদের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম।

ছবি: এফপি

প্রদেশের ট্রাং বম জেলার বাসিন্দা এনঘিয়া এএফপিকে বলেন, "মাছগুলো মূলত পানির অভাবে মারা গেছে। গত ১০ দিনে গন্ধে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।"

এমনকি অসংখ্য বালতি ও জাল দিয়েও সমস্ত মৃত মাছ সরাতে বেশ বেগ পেতে হচ্ছে। স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে এএফপি জানায়, জলাধারটি সংস্কারের ব্যর্থ প্রচেষ্টার পর সৃষ্ট পরিস্থিতিতে প্রায় ২০০ টনের মতো মাছ নষ্ট হয়েছে। 

ছবিতে দেখা যায়, জলাধার শুকিয়ে কাদামাখা হয়ে গিয়েছে; কিছু কিছু জায়গায় মাটিতে ফাটল দেখা দিয়েছে। স্তর স্তরে মৃত মাছ জলে ভাসছে।

এনঘিয়া এএফপিকে বলেছেন, জলাধারটি সংস্কারের প্রচেষ্টার অংশ হিসেবে কাদা অপসারণের জন্য একটি পাম্প আনা হয়েছে। যাতে করে মাছের চলাচলের জন্য কিছুটা জায়গা তৈরি হয়।

এনঘিয়া জানায়, জলাধারটি ট্রাং বোম ও ভিন কুউ জেলায় ফসলের জন্য পানি সরবরাহ করে থাকে। সেক্ষেত্রে পূর্বে ফসল বাঁচানোর জন্য এটি থেকে সেচ দেয়া হয়েছিল।

স্থানীয় সংবাদপত্রগুলো জানায়, জলাধারটিতে অতিরিক্ত পানি সরবরাহের বিষয়ে প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু প্রচণ্ড তাপদাহের কারণে ঐ সিদ্ধান্ত থেকে সরে আসা হয়। এএফপি জানিয়েছে, এতগুলো মাছ মারা যাওয়ার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

জলাধার / মাছ / তাপদাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • মাছ কাটা যাদের পেশা
  • কালীগঞ্জে ২৬০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা: জামাই-শ্বশুরের বড় মাছ কেনার ‘মর্যাদার লড়াই’!
  • ২০৩০ সালের মধ্যে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৯০% মানুষ চরম তাপপ্রবাহের ঝুঁকিতে: বিশ্বব্যাংক
  • রাজধানীর ৪৪ পুকুর–জলাধার সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নিল ঢাকা জেলা প্রশাসন
  • ধোপাদিঘির মাছ মারা গেল কীভাবে?

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net