Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
প্রতিবাদ চলবেই: গাজা যুদ্ধ বন্ধের দাবিতে অটল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 April, 2024, 10:10 pm
Last modified: 24 April, 2024, 10:29 pm

Related News

  • ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এমপি আমির হামজা
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ, পরে সচল হলো কার্যক্রম

প্রতিবাদ চলবেই: গাজা যুদ্ধ বন্ধের দাবিতে অটল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বিক্ষোভকারীরা পুরো এলাকায় ফিলিস্তিনের পতাকা ও ‘সত্যিকারের আমেরিকানরা গাজার পাশে’, ‘গাজায় কোনো বিশ্ববিদ্যালয় অবশিষ্ট নেই’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেই সঙ্গে তারা ‘ফ্রি প্যালেস্টাইন’ বলেও স্লোগান দিতে থাকেন। 
টিবিএস ডেস্ক
24 April, 2024, 10:10 pm
Last modified: 24 April, 2024, 10:29 pm
গাজা যুদ্ধের প্রতিবাদে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি। ছবি: ভিডিও থেকে নেওয়া/বিবিসি

গণগ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরও কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গাজা যুদ্ধের প্রতিবাদকারী শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করবেন বলে জানিয়েছেন। খবর বিবিসির।

গত সপ্তাহে কলম্বিয়ার বিক্ষোভ থেকে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। এর আগে ইয়েল ও নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

বিক্ষোভের কারণে বহু শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিও জানিয়েছেন।

এদিকে কিছু ইহুদি শিক্ষার্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে তাদের হয়রানির অভিযোগ করেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার মধ্যরাতের মধ্যে আন্দোলনকারীরে সরে যেতে সময়সীমা বেঁধে দিয়েছিলেন। পরে সময়সীমা আরও ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনায় 'গুরুত্বপূর্ণ অগ্রগতি' হয়েছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট ড. নেমাত শফিক এর আগে সতর্ক করে বলেছিলেন যে আগামী ৬ মে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানকে সামনে রেখে কোনো ধরনের চুক্তি ছাড়াই বিক্ষোভকারীদের সরিয়ে দিতে তাকে কোনো বিকল্প বিবেচনা করতে হবে।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভকারীরা তাঁবু গেড়ে অবস্থান নেন।

বিক্ষোভকারীরা পুরো এলাকায় ফিলিস্তিনের পতাকা ও 'সত্যিকারের আমেরিকানরা গাজার পাশে', 'গাজায় কোনো বিশ্ববিদ্যালয় অবশিষ্ট নেই' ইত্যাদি লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেই সঙ্গে তারা 'ফ্রি প্যালেস্টাইন' বলেও স্লোগান দিতে থাকেন।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ইয়েল, এমারসন ও মিশিগান বিশ্ববিদ্যালয়সহ আরও কিছু বিশ্ববিদ্যালয়ে গাজা যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ চলছে।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের 'দখলদারিত্ব' থেকে লাভবান এমন সব কোম্পানি ও প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক সম্পর্ক প্রত্যাহারের জন্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

সেই সঙ্গে তারা যুদ্ধবিরতি, ক্যাম্পাসে পুলিশি অভিযান বন্ধ, নিউ ইয়র্ক পুলিশের সঙ্গে সম্পর্ক ছিন্ন ও ইসরায়েলের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে (যেমন- তেলআবিব বিশ্ববিদ্যালয়) সম্পর্ক ছিন্ন করার আহ্বানও জানিয়েছেন।

আন্দোলনকারীদের একজন ও প্যালেস্টাইন স্টুডেন্ট ইউনিয়নের সদস্য বাসিল বিবিসিকে বলেন, "আমরা শতভাগ আত্মবিশ্বাসী। এটা সম্পূর্ণভাবে সম্ভব [বিশ্ববিদ্যালয়ের পক্ষে] যেসব কোম্পানিতে তারা বিনিয়োগ করেছে তা থেকে সরে আসা।... এটি সম্পূর্ণ অনৈতিক... এটি শেষ হবে।"

বিক্ষোভের জেরে যেসব শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে, বিক্ষোভ থেকে তাদের সাধারণ ক্ষমার দাবিও জানানো হয়েছে।

ইরালিসা নামে আরেক বিক্ষোভকারী বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা 'অবস্থান করবেন'।

এদিকে কয়েকজন ইহুদি শিক্ষার্থী ও অনুষদের সদস্যরা অভিযোগ করেছেন যে বিক্ষোভকারীরা তাদের হয়রানি করেছেন।

মার্কিন আইনপ্রণেতাদের কেউ কেউ এ ঘটনার জেরে বলেছেন, বিক্ষোভকারীরা 'এমন পরিবেশ তৈরি করেছে যা ইহুদি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অনিরাপদ'।

তবে বিক্ষোভকারীদের দাবি, তারা কাউকে হয়রানি করেননি।

মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে, নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এবং পুলিশের শীর্ষ কর্মকর্তারা কলম্বিয়া এবং নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের জন্য 'বাইরের আন্দোলনকারীদের' দোষারোপ করেন।

তারা বলছেন, এটি 'শহরে সহিংসতা সৃষ্টির সুযোগ হিসেবে ব্যবহারে চেষ্টা করা হচ্ছে'।

মঙ্গলবার ক্যাম্পাসের বাইরেও গাজা যুদ্ধের প্রতিবাদে অনেকেই বিক্ষোভ করেছেন।

বাসিল বলেন, ক্যাম্পাসে বাইরে প্রতিবাদ করে তারা আমাদের প্রতি সংহতি দেখানোর চেষ্টা করেছেন।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েই বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে ধরপাকড়ও চালিয়েছে পুলিশ। এ পর্যন্ত নিউইয়র্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বহু শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

আন্দোলনকারীদের কেউ কেউ সাংবাদিকদের বলেছেন যে কর্তৃপক্ষের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তারা।

কেউ কেউ বিক্ষোভ সফল বলেও দাবি করেছেন।

বাসিল বলেন, 'স্রোত পাল্টে গেছে। চাপ এখন ব্যাপক আকারে, যেখানে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার, শিক্ষা, জীবন মানুষের জন্য, জীবনের জন্য, ফিলিস্তিনিদের জন্য ঝুঁকিতে ফেলতে ইচ্ছুক৷'

তিনি বলেন, 'আমরা এগিয়ে যেতে প্রস্তুত।'


অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

গাজা / যুদ্ধ / কলম্বিয়া বিশ্ববিদ্যালয় / শিক্ষার্থী / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এমপি আমির হামজা
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ, পরে সচল হলো কার্যক্রম

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net