Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
ইউক্রেনকে ৬১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাশ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
21 April, 2024, 09:50 am
Last modified: 21 April, 2024, 05:03 pm

Related News

  • ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য বাঁচলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
  • তিন দেশের সঙ্গে ইউক্রেনের নতুন ‘ড্রোন চুক্তি’ সই
  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

ইউক্রেনকে ৬১ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাশ

পাস হওয়া বিলটিতে ইউক্রেনের পাশাপাশি ইসরায়েলকে আরও ২৬ দশমিক ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে।
টিবিএস ডেস্ক
21 April, 2024, 09:50 am
Last modified: 21 April, 2024, 05:03 pm
ছবি: গেটি ইমেজেস

রাশিয়ার আগ্রাসন ঠেকাতে হিমশিম খাওয়া ইউক্রেনের জন্য অবশেষে কয়েক বিলিয়ন ডলারের নতুন মার্কিন সামরিক সহায়তা অনুমোদন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ।

স্থানীয় সময় গতকাল শনিবার (২০ এপ্রিল) ভোটাভুটির পর ইউক্রেনের জন্য ৬১ বিলিয়নের অস্ত্র প্যাকেজটির অনুমোদন দিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। খবর বিবিসি'র। 

ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে ভোটাভুটি রিপাবলিকানরা কয়েক মাস ধরে বিলম্বিত করছিলেন। অনেকেই মার্কিন-মেক্সিকো সীমান্ত সমস্যা মোকাবিলার পরিবর্তে বিদেশে সামরিক সহায়তা প্রেরণের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন।

শনিবার পাস হওয়া বিলটিতে ইউক্রেনের পাশাপাশি ইসরায়েলকে ২৬ দশমিক ৪ ডলারের সামরিক সহায়তা এবং গাজায় ৯.১ বিলিয়ন ডলারের মানবিক সহায়তার জন্য নির্দিষ্টভাবে বরাদ্দ করা হয়েছে।  

উপরন্তু, এই প্যাকেজে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মিত্রদের জন্য, বিশেষত তাইওয়ানের জন্য ৮.১ বিলিয়ন ডলারের তহবিল অন্তর্ভুক্ত রয়েছে, যার লক্ষ্য কমিউনিস্ট চীনের প্রভাব মোকাবেলায় তাদের ক্ষমতা বাড়ানো। 

শনিবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভে মোট ৪২৩টি ভোট পড়েছে। এর মধ্যে ২১০ জন ডেমোক্র্যাট এবং ১০১ জন রিপাবলিকান বিলটির পক্ষে ভোট দিয়েছেন এবং ১১২ জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন। ইউক্রেনের জন্য সামরিক সহায়তা প্যাকেজ নিয়ে রিপাবলিকান দলের উচ্চস্তরের মধ্যে বিভাজনের ইঙ্গিত দেয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, 'যতক্ষণ আমেরিকা এটি রক্ষায় সহায়তা করবে, ততক্ষণ গণতন্ত্র এবং স্বাধীনতা সর্বদা বিশ্বব্যাপী তাৎপর্য থাকবে এবং কখনও ব্যর্থ হবে না।' 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পালটা বলেছেন, 'এই প্যাকেজ যুক্তরাষ্ট্রকে আরও ধনী করবে, ইউক্রেনকে আরও ধ্বংস করবে এবং এর ফলে আরও বেশি ইউক্রেনীয় মারা যাবে।'

ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনকে ইউরোপীয় মিত্রদের দেওয়া সহায়তার পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদিত নতুন সামরিক সহায়তা রাশিয়ার আক্রমণ প্রতিরোধে ইউক্রেনের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। 

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ার প্রোগ্রামে ইউক্রেনের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান ওলেকজান্ডার মেরেজকো এই ভোটকে একটি 'ঐতিহাসিক সিদ্ধান্ত' হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এই সহায়তা নিশ্চিতভাবে তাদের অনেক বেসামরিক নাগরিক ও সৈন্যের জীবন বাঁচাবে।

প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর বিল দুটি এখন সিনেটে যাবে। সেখানে বিল দুটি পাস করার জন্য সিনেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। এর পর বাইডেন বিলে স্বাক্ষর করার পর বিলটি আইনে পরিণত হবে। 


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন
 

Related Topics

টপ নিউজ

ইউক্রেন রাশিয়া যুদ্ধ / মার্কিন অস্ত্র সহায়তা / গাজা-ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: জুমা প্রেস
    চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না
  • বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
    বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

Related News

  • ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য বাঁচলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
  • তিন দেশের সঙ্গে ইউক্রেনের নতুন ‘ড্রোন চুক্তি’ সই
  • যুদ্ধবিরতি চুক্তি অমান্য করে গাজার ৭০ শতাংশ দখল নিতে আইডিএফকে নির্দেশ নেতানিয়াহুর
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

2
কালিয়াকৈর হাইটেক পার্ক। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কালিয়াকৈর হাইটেক পার্কে বেভারেজ ক্যান তৈরির কারখানায় ১০ কোটি ডলার বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান

3
ছবি: জুমা প্রেস
আন্তর্জাতিক

চীন কেন বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় নাম লেখাতে চায় না

4
বাংলাবাজারে বইয়ের স্তূপের মাঝে বসে ক্রেতার অপেক্ষায় একজন বইবিক্রেতা। ছবি: মেহেদী হাসান
ফিচার

বাংলাবাজার: দেশের বইয়ের রাজধানী যেভাবে ছন্দ হারাল

5
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে আপত্তি উপেক্ষা করেই বসলো বাউল গানের আসর, গাইলেন নারী শিল্পীরাও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net