Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
জাহাজের ধাক্কায় বাল্টিমোর সেতু ভেঙে ছয় শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক

রয়টার্স
27 March, 2024, 11:00 am
Last modified: 27 March, 2024, 11:01 am

Related News

  • নিউ ইয়র্কে ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর জাহাজের ধাক্কা, আহত অন্তত ২২
  • আশুলিয়ায় সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩৬, শ্রমিকের মৃত্যু দুষ্কৃতকারীর গুলিতে: পুলিশ 
  • ছয় মাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৪৭৫ শ্রমিক নিহত
  • যেভাবে বাল্টিমোরে সেতুর সঙ্গে সংঘর্ষ হলো কার্গো জাহাজ ডালির
  • পণ্যবাহী জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে আমেরিকার বাল্টিমোর সেতু

জাহাজের ধাক্কায় বাল্টিমোর সেতু ভেঙে ছয় শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

ইউএস কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরেথ বলেছেন, হিমশীতল পানি এবং দুর্ঘটনার পর অনেক সময় অতিবাহিত হওয়ার কারণে নিখোঁজ শ্রমিকদের জীবিত খুঁজে পাওয়ার কোনো আশা নেই
রয়টার্স
27 March, 2024, 11:00 am
Last modified: 27 March, 2024, 11:01 am
জাহাজের ধাক্কায় বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কি ব্রিজ ধ্বংস হওয়ার পরের দৃশ্য। ছবি: রয়টার্স

স্থানীয় সময় সোমবার মধ্যরাতে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ দ্য ডালি'র ধাক্কায় ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের বাল্টিমোর সেতু বা ফ্রান্সিস স্কট কি সেতু। এদিকে সেতুটি ভেঙে পড়ার পর বাল্টিমোর হারবারে ছয়জন শ্রমিক নিখোঁজ হওয়ার পরে আশঙ্কা করা হচ্ছে তারা মারা গেছেন।

অন্ধকারের জন্য এবং ধ্বংসাবশেষ ভরা পানিতে বিপজ্জনক পরিস্থিতির কারণে দুর্ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পরে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়। ডুবুরির দল প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়ায় ইউএস কোস্ট গার্ড এবং মেরিল্যান্ড স্টেট পুলিশের কর্মকর্তারা অনুসন্ধান স্থগিত করতে বাধ্য হয়।

কোস্ট গার্ডের রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরেথ বলেছেন, হিমশীতল পানি এবং দুর্ঘটনার পর অনেক সময় অতিবাহিত হওয়ার কারণে নিখোঁজ শ্রমিকদের জীবিত খুঁজে পাওয়ার কোনো আশা নেই।

রাজ্য পুলিশের কর্নেল রোল্যান্ড বাটলার বলেছেন, শ্রমিকদের দেহাবশেষ উদ্ধারের প্রয়াসে বুধবার সূর্যোদয়ের পর আবারো ডুবুরিদের পানিতে অনুসন্ধানের জন্য ফেরত পাঠানো হবে।

মার্কিন কোস্টগার্ডের তথ্যমতে, সোমবার দিবাগত রাত ১টা ২৭ মিনিটে জাহাজের ধাক্কায় সেতুটি ভেঙে পড়ে। ৯৪৮ ফুট দৈর্ঘ্যের ঐ জাহাজের ধাক্কায় বাল্টিমোর বন্দরের চার লেনের সেতুটি ভেঙে যায়। এসময় সেতুর উপর চলাচলরত বেশ কয়েকটি গাড়ি ও মানুষ নিচের প্যাটাপসকো নদীতে পড়ে তলিয়ে যায়।

ফ্রান্সিস স্কট কি সেতুটি নিউইয়র্ক ও ওয়াশিংটনের মধ্যকার একটি ব্যস্ত সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন ৩১ হাজার গাড়ি বা বছরে ১১.৩ মিলিয়ন যানবাহন চলাচল করে।

বন্দরের তথ্যানুযায়ী, ২০২২ সালে সাড়ে সাত লাখেরও বেশি গাড়ি পরিবহণ করা যুক্তরাষ্ট্রের একটি ব্যস্ত বন্দর এটি।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বন্দরটি বন্ধ হয়ে যাওয়ায় গাড়ি চলাচল থেকে শুরু করে কয়লা ও চিনির মতো অন্যান্য পণ্য সরবরাহ ব্যাহত হওয়ার হুমকি রয়েছে। 

বিশেষজ্ঞরা বলছেন, এতে উত্তরপূর্ব সমুদ্র উপকূলে যানজট সৃষ্টি হতে পারে এবং পণ্য পরিবহনের সময় ও ব্যয় বাড়তে পারে।

Related Topics

টপ নিউজ

বাল্টিমোর সেতু / শ্রমিক নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • নিউ ইয়র্কে ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর জাহাজের ধাক্কা, আহত অন্তত ২২
  • আশুলিয়ায় সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩৬, শ্রমিকের মৃত্যু দুষ্কৃতকারীর গুলিতে: পুলিশ 
  • ছয় মাসে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৪৭৫ শ্রমিক নিহত
  • যেভাবে বাল্টিমোরে সেতুর সঙ্গে সংঘর্ষ হলো কার্গো জাহাজ ডালির
  • পণ্যবাহী জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে আমেরিকার বাল্টিমোর সেতু

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net