Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
ভুটানের ‘ড্রাগন কুইন’ চারদিনের সফরে ঢাকায়

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
26 March, 2024, 05:00 pm
Last modified: 26 March, 2024, 06:13 pm

Related News

  • সোমবারে তেহরান সফর করবেন পাকিস্তানের সেনাপ্রধান, জানাল ইরান
  • দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ
  • তারেক রহমানকে ভারতে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে, আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী

ভুটানের ‘ড্রাগন কুইন’ চারদিনের সফরে ঢাকায়

পাঁচ ভাই-বোনের মধ্যে পেমা দ্বিতীয়। তার পড়ালেখায় হাতেখড়ি থিম্পুর একটি স্কুলে। এরপর ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের সেন্ট জোসেপ’স কনভেন্ট থেকে আপার সেকেন্ডারি সম্পন্ন করেন তিনি। তারপর উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি জমান।
টিবিএস রিপোর্ট
26 March, 2024, 05:00 pm
Last modified: 26 March, 2024, 06:13 pm

ভুটানের রানী জেটসুন পেমা। ছবি: উইকিমিডিয়া কমনস

ভুটানের রানী জেটসুন পেমা। দেশটির রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের সঙ্গে চার দিনের সফরে সোমবার (২৫ মার্চ) তিনিও ঢাকায় এসেছেন।

রানী পেমা কেবল রাজবংশের সদস্যই নন, তার দেশে তিনি ড্রুক গিয়ালতসুয়েন বা ড্রাগন কুইন নামেও পরিচিত।

স্থানীয় ভাষায় ভুটানকে ড্রুকইউল বলা হয়ে থাকে, যার অর্থ 'দ্য ল্যান্ড অব থান্ডার ড্রাগন' বা বজ্র ড্রাগনের দেশ। আর দেশটির রানীকে বলা হয় ড্রুক গিয়ালতসুয়েন (ড্রাগন কুইন)। জেটসান পেমা দেশটির ৫ম রানী।

চলুন তার সম্পর্কে আরও কিছু জেনে নেওয়া যাক…

১৯৯০ সালের ৪ জুন ভুটানের এক অভিজাত পরিবারে জন্ম জেটসুন পেমার। তার বাবা ধন্দুপ গিয়ালতসেন ভুটানের ড্রুক এয়ারের পাইলট। মা অম সোনাম চোকির পরিবারেরও রাজপরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে।

পাঁচ ভাই-বোনের মধ্যে পেমা দ্বিতীয়। তার পড়ালেখায় হাতেখড়ি থিম্পুর একটি স্কুলে। এরপর ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের সেন্ট জোসেপ'স কনভেন্ট থেকে আপার সেকেন্ডারি সম্পন্ন করেন তিনি। তারপর উচ্চশিক্ষার জন্য লন্ডনে পাড়ি জমান। ভর্তি হন রিজেন্ট'স বিশ্ববিদ্যালয়ে। সেখানে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পাশাপাশি মনোবিজ্ঞান ও শিল্প ইতিহাস বিষয়ও তার অধ্যয়ন করেন।

মাতৃভাষা জংখার পাশাপাশি ইংরেজি ও হিন্দিতেও সমান তালে পারদর্শী এই রানী।

আচার-ব্যবহারেও বেশ নম্র স্বভাবের তিনি। সবসময়ই তিনি তার লোকেদের কথাই ভাবতে ও তাদের জন্য কাজ করতে পছন্দ করেন।

রাজমর্যাদার ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও পেমা সরল জীবনযাপনই বেশি পছন্দ করেন।

কিশোর বয়সে পেমা বাস্কেটবল দলের অধিনায়ক ছিলেন।

২০১১ সালের ১৩ অক্টোবর ২১ বছর বয়সে রাজা জিগমে খেসার নাগমিয়েল ওয়াংচুকের সঙ্গে তার বিয়ে হয়। ভুটানের পুনাখা ডিস্ট্রিক্টে একটি বৌদ্ধ বিহারে ঐতিহ্যবাহী বৌদ্ধ রীতিনীতি অনুযায়ী তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের সময় রানী পেমা ভুটানি নারীদের জাতীয় পোশাক কিরা পরেছিলেন, যা কাঁচা রেশম থেকে বোনা হয়েছিল।

বিয়ের পর এই দম্পতি হানিমুন করেছেন ভারতের রাজস্থানে। এরপর ছয়দিনের রাষ্ট্রীয় সফরে জাপানেও গিয়েছিলেন তারা।   

এই রাজদম্পতির ঘরে দুই সন্তান। জিগমে নাগমিয়েল ওয়াংচুক (৬) ও প্রিন্স দেশো উগিয়েন জিগমে ওয়াংচুক (২)।

রানী হিসেবে পেমা তার দায়িত্ব পালনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, নারী স্বাস্থ্য ও গ্রামীন অর্থনৈতিক প্রকল্পগুলো নিয়েও কাজ করছেন। সেই সঙ্গে ভুটান রেড ক্রস সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

মাতৃস্বাস্থ্য বিষয়ক চিকিৎসা জন্য হাসপাতালও করেছেন পেমা। ভুটানে গিয়ালতসুয়েন জেটসুনপেমা মাদার অ্যান্ড চাইল্ড হসপিটালটিতে এ পরিষেবা দেওয়া হয়ে থাকে।

Related Topics

টপ নিউজ

ভুটান / রানী / জেটসুন পেমা / ড্রাগন / ড্রাগন কুইন / কুইন / ঢাকা / সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • সোমবারে তেহরান সফর করবেন পাকিস্তানের সেনাপ্রধান, জানাল ইরান
  • দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ
  • তারেক রহমানকে ভারতে ‘সম্মানজনক অভ্যর্থনা’ জানানো হবে, আশ্বস্ত করেছেন নরেন্দ্র মোদি: দীনেশ ত্রিবেদী

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net