Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
মস্কো হামলায় দুই সন্দেহভাজন আটক

আন্তর্জাতিক

বিবিসি ও রয়টার্স
23 March, 2024, 03:05 pm
Last modified: 23 March, 2024, 05:01 pm

Related News

  • মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত, দাবি ট্রাম্পের
  • হোয়াইট হাউসের সাংবাদিক সমিতির নৈশভোজে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে 

মস্কো হামলায় দুই সন্দেহভাজন আটক

সন্দেহভাজন দুই ব্যক্তিকে একটি গাড়ি ধাওয়া করার পরে হামলায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। কিন্তু অন্যরা এখনও পলাতক রয়েছে
বিবিসি ও রয়টার্স
23 March, 2024, 03:05 pm
Last modified: 23 March, 2024, 05:01 pm
ক্রসা সিটি হলের কনসার্টে হামলার পর ভবনটি থেকে আগুনের শিখা দেখা যাচ্ছিল। ছবি: মস্কো নিউজ এজেন্সি/রয়টার্স

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা হামলায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৪৫ জনের বেশি। হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

শুক্রবার (২২ মার্চ) রাতে মস্কোর উত্তর প্রান্তে ক্রকাস সিটি হলে এ হামলার ঘটনা ঘটে। ৬ হাজার ২০০ আসনের ক্রকাস সিটি হলে একটি সংগীত দলের গান গাওয়ার আগমুহূর্তে এ হামলা চালানো হয়।

এদিকে শনিবার রুশ আইনপ্রণেতা আলেকজান্ডার খিনশটাইন বলেছেন, সন্দেহভাজন দুই ব্যক্তিকে একটি গাড়ি ধাওয়া করার পরে হামলায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে। কিন্তু অন্যরা এখনও পলাতক রয়েছে।

আলেকজান্ডার খিনশটাইন প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জানিয়েছেন, হামলাকারীরা একটি রেনল্ট গাড়িতে ছিল যেটি শুক্রবার রাতে মস্কোর প্রায় ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ব্রায়ানস্ক অঞ্চলে পুলিশ দেখেছিল। পুলিশ সেটিকে থামার নির্দেশ দিলেও সেটি থামার নির্দেশ অমান্য করেছিল।

তিনি জানিয়েছেন, "গাড়িটি ধাওয়া করার সময় গুলি চালানো হয় এবং গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলে একজন সন্ত্রাসীকে আটক করা হয়। বাকিরা জঙ্গলে পালিয়ে যায়। অনুসন্ধানের মাধ্যমে একজন দ্বিতীয় সন্দেহভাজনকে পাওয়া যায় এবং আনুমানিক রাত ৩টা ৫০ মিনিটে তাকে আটক করা হয়। অন্যদের খোঁজ এখনো চলছে।"

ঘটনাস্থল থেকে কতজন পালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।

খিনশটাইন জানিয়েছেন, গাড়িতে একটি পিস্তল, একটি অ্যাসল্ট রাইফেল, একটি ম্যাগাজিন এবং তাজিকিস্তানের পাসপোর্ট পাওয়া গেছে।

২০০৪ সালে বেসলান স্কুল জিম্মির ঘটনার পর এটিই রাশিয়ায় সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।

Related Topics

টপ নিউজ

মস্কো / বন্দুকধারীর হামলা / আইএস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার অভিযানে আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত, দাবি ট্রাম্পের
  • হোয়াইট হাউসের সাংবাদিক সমিতির নৈশভোজে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে 

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net