Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
গাজা যুদ্ধের পরের পরিকল্পনা জানাল নেতানিয়াহু

আন্তর্জাতিক

বিবিসি
23 February, 2024, 11:00 pm
Last modified: 26 February, 2024, 07:27 pm

Related News

  • মার্কিন সেনাদের জায়গা দিতে পর্যটকদের বুকিং বাতিল করল ইসরায়েলের হোটেল
  • মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান; আজই জবাব আশা করছে যুক্তরাষ্ট্র: রুবিও
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন’ ব্যবহার শুরু হিজবুল্লাহর, ফাঁকি দিতে পারে ইসরায়েলি রাডার

গাজা যুদ্ধের পরের পরিকল্পনা জানাল নেতানিয়াহু

নাবিল আবু রুদাইনেহ বলেন, বিশ্ব যদি সত্যিকার অর্থে এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা চায়, তাহলে তাদের অবশ্যই ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের দখলদারত্বের অবসান ঘটাতে হবে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে।
বিবিসি
23 February, 2024, 11:00 pm
Last modified: 26 February, 2024, 07:27 pm
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে জেরুজালেমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। রয়টার্স/রনেন জুলুন/পুল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধোত্তর গাজা নিয়ে তার রূপকল্প তুলে ধরেছেন।

তার পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েল গাজার নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে এবং ইসরায়েলের প্রতি বৈরী গোষ্ঠীর সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন ফিলিস্তিনিরা ওই অঞ্চল পরিচালনা করবে।

ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র চায়, যুদ্ধের পর পশ্চিম তীরভিত্তিক প্যালেস্টিনিয়ান অথরিটি (পিএ) গাজা শাসন করুক।

কিন্তু নেতানিয়াহু মন্ত্রীদের কাছে যে সংক্ষিপ্ত নথি উপস্থাপন করেছেন, তাতে পিএ'র কোনো উল্লেখ নেই।

এর আগেই তিনি আন্তর্জাতিকভাবে সমর্থিত সংস্থাটিকে (পিএ) যুদ্ধোত্তর গাজার দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন।

তিনি একটি 'অসামরিক' গাজার কথা বলেছেন। যেখানে জনশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যতীত সব সামরিক শক্তি অপসারণের জন্য ইসরায়েল দায়বদ্ধ থাকবে।

ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠের ওপর উভয় চোরাচালান রোধে মিশরের সঙ্গে অঞ্চলটির সীমান্তে একটি 'সাউদার্ন ক্লোজার' থাকবে।

এছাড়া, সব ধর্মীয়, শিক্ষা ও কল্যাণমূলক প্রতিষ্ঠানে 'ডি-রেডিকালাইজেশন' কর্মসূচি প্রচার করা হবে।

নথিতে এ ধরনের কর্মসূচির অভিজ্ঞতা রয়েছে এমন আরব দেশগুলো এতে সম্পৃক্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

যদিও নেতানিয়াহু স্পষ্ট করে কোনো দেশের নাম বলেননি।

পরিকল্পনার আওতায় ইসরাইল জর্ডানের পশ্চিমে পুরো এলাকার স্থল, সমুদ্র ও আকাশপথের নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে।

সামরিক অভিযান শুরুর পর থেকেই গাজার জন্য পরিকল্পনা প্রকাশের জন্য দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু। 

তিনিও নেতা হিসেবে ইসরায়েলকে নিরাপদে রাখতে সক্ষমতার খ্যাতি পুনরুদ্ধারে মরিয়া।

অন্যদিকে পিএ'র প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র বলেছেন, নেতানিয়াহুর পরিকল্পনা ব্যর্থ হতে চলেছে।

নাবিল আবু রুদাইনেহ বলেন, বিশ্ব যদি সত্যিকার অর্থে এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা চায়, তাহলে তাদের অবশ্যই ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের দখলদারত্বের অবসান ঘটাতে হবে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে।

নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্রের জন্য পশ্চিমা দেশগুলোর একতরফা স্বীকৃতি প্রত্যাখ্যান করেন।

এদিকে, সাময়িক যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির মধ্যস্থতা করার চেষ্টাকারীরা শিগগিরই প্যারিসে একটি বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে।

মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই এ বিষয়ে একটি চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র।

এছাড়া, গাজায় মানবিক পরিস্থিতি আরও খারাপ হওয়ায় যুদ্ধ শেষ করার জন্য আন্তর্জাতিক চাপও রয়েছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের প্রায় ১২০০ মানুষ নিহত হয় এবং ২৫৩ জন ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

গাজায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ ল্যাজারিনি সতর্ক করে বলেন, গাজার 'আঞ্চলিক শান্তি, সুরক্ষা ও মানবাধিকার বিশাল বিপর্যয়ের মুখোমুখি'।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাছে লেখা এক চিঠিতে ফিলিপ ল্যাজারিনি বলেন, গাজায় নজিরবিহীন মানবিক প্রয়োজনের সময় ইউএনআরডব্লিউএ ভেঙে দেওয়ার এবং এই সংস্থায় কয়েকটি দেশের অর্থায়ন স্থগিতের জন্য ইসরায়েলের বারবার আহ্বানের মাধ্যমে সংস্থাটি ভেঙে পড়ার পর্যায়ে পৌঁছেছে।

তিনি বলেন, গাজার ২০ লাখেরও বেশি মানুষ জীবনধারণের জন্য এই ত্রাণ সংস্থার ওপর নির্ভরশীল। মাত্র গুটিকয়েক স্টাফের বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে সংস্থাটিতে তহবিল দেওয়া বন্ধ করাটা বেদনাদায়ক। বিশেষ করে যেখানে ইউএনআরডব্লিউএ তাদের এই স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের উদ্যোগ নিচ্ছে।

অক্টোবরের হামলায় ইউএনআরডব্লিউএ কর্মীদের অংশগ্রহণের জন্য অভিযুক্ত করে নেতানিয়াহু তার যুদ্ধোত্তর পরিকল্পনার অংশ হিসেবে সংস্থাটি বন্ধ করে দিতে চান।

তিনি এর পরিবর্তে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোকে গাজায় কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান।

গাজার দ্বিতীয় বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদকে ধ্বংস না করা পর্যন্ত এবং সব ইসরায়েলি জিম্মিকে ফেরত না দেওয়া পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন নেতানিয়াহু।

২০২৩ সালের শেষে নেতানিয়াহু সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ 'আরও অনেক মাস' ধরে চলতে পারে।

 

 

ভাবানুবাদ: তাবাসসুম সুইটি

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / গাজা / বেনিয়ামিন নেতানিয়াহু / যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • মার্কিন সেনাদের জায়গা দিতে পর্যটকদের বুকিং বাতিল করল ইসরায়েলের হোটেল
  • মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান; আজই জবাব আশা করছে যুক্তরাষ্ট্র: রুবিও
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন’ ব্যবহার শুরু হিজবুল্লাহর, ফাঁকি দিতে পারে ইসরায়েলি রাডার

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net