Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
মানবিক কারণে দুই মার্কিন জিম্মিকে মুক্তি দিল হামাস

আন্তর্জাতিক

আল জাজিরা, রয়টার্স
21 October, 2023, 09:10 am
Last modified: 21 October, 2023, 09:22 am

Related News

  • যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান
  • ইসরায়েল হারতে বসলে যুদ্ধে যোগ দেব: উগান্ডার সেনাপ্রধান মুহুজি
  • ইরানি দ্বীপ দখলের পরিকল্পনা নিয়ে কালিবাফের সতর্কবার্তা
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান; সঙ্গে আছে তুরস্ক, মিসর: ইসহাক দার
  • পাকিস্তানের অনুরোধে আরাগচি-কালিবাফকে ‘হিট-লিস্ট’ থেকে বাদ দিয়েছে ইসরায়েল: দাবি পাকিস্তানি কর্মকর্তার

মানবিক কারণে দুই মার্কিন জিম্মিকে মুক্তি দিল হামাস

বন্দীমুক্তির বিষয়টি হামাস ও ইসরায়েলি বাহিনী– উভয়পক্ষই নিশ্চিত করেছে।
আল জাজিরা, রয়টার্স
21 October, 2023, 09:10 am
Last modified: 21 October, 2023, 09:22 am
জুডিথ তাই রানান এবং তার ১৭ বছর বয়সী মেয়ে নাটালিকে গাজা উপত্যকা সীমান্তে ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করে হামাস। ছবি: রয়টার্স।

মানবিক কারণ বিবেচনায় নিয়ে দুই মার্কিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস।

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক বিবৃতিতে বলেন, "কাতারের প্রচেষ্টার প্রতিক্রিয়ায়, আল-কাসাম ব্রিগেডস মানবিক কারণ বিবেচনায় নিয়ে দুই আমেরিকান নাগরিককে (মা-মেয়ে) মুক্তি দিয়েছে।"

শুক্রবার (২০ অক্টোবর) ৫৯ বছর বয়সী জুডিথ তাই রানান এবং তার ১৭ বছর বয়সী মেয়ে নাটালিকে গাজা উপত্যকা সীমান্তে ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করে হামাস। আরব-ইসরায়েলে চলমান সংঘাত শুরু হওয়ার পর প্রথম বন্দীমুক্তি হিসেবে মার্কিন এই মা-মেয়ের মুক্তি উভয়পক্ষই নিশ্চিত করেছে।

আবু ওবাইদা বলেন, "এই পদক্ষেপের লক্ষ্য হলো, মার্কিন জনগণ এবং পুরো বিশ্বের কাছে প্রমাণ করা যে, বাইডেন ও তার ফ্যাসিবাদী প্রশাসনের দাবিগুলো মিথ্যা এবং ভিত্তিহীন।"

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য গাজী হামাদ বলেন, দুই মার্কিন বন্দিকে মুক্তি দেওয়া হামাসের পক্ষ থেকে একটি 'শুভেচ্ছার' ইঙ্গিত।

দুই জিম্মির মুক্তির বিনিময়ে হামাস কিছু পেয়েছে কি না এমন প্রশ্নের জবাবে হামাদ জানান, "এটি হামাসের পক্ষ থেকে শুভেচ্ছার একটি ইঙ্গিত; এর মাধ্যমে পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এটিই প্রতীয়মান হয় যে, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়।"
"বন্দীদের বিষয়টি হামাস ইতিবাচকভাবে মোকাবেলা করতে প্রস্তুত; তবে প্রথমে গাজায় ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধ করতে হবে। হামাস জিম্মিদের সাথে যথেষ্ট মর্যাদা ও সম্মান দিয়েই আচরণ করছে," বলেন তিনি।

গত ৭ অক্টোবরের হামলার মাধ্যমে ইসরায়েলি পক্ষের ২০০ জনেরও বেশি লোককে জিম্মি করে হামাস।

দুই সপ্তাহ ধরে চলতে থাকা হামাস-ইসরায়েল সংঘর্ষে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪,১৩৭ মানুষ নিহত হয়েছেন; অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১,৪০০ জন।
 

Related Topics

টপ নিউজ

মার্কিন বন্দীমুক্তি / হামাস-ইসরায়েল যুদ্ধ / ইসরায়েল / ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান
  • ইসরায়েল হারতে বসলে যুদ্ধে যোগ দেব: উগান্ডার সেনাপ্রধান মুহুজি
  • ইরানি দ্বীপ দখলের পরিকল্পনা নিয়ে কালিবাফের সতর্কবার্তা
  • যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করছে পাকিস্তান; সঙ্গে আছে তুরস্ক, মিসর: ইসহাক দার
  • পাকিস্তানের অনুরোধে আরাগচি-কালিবাফকে ‘হিট-লিস্ট’ থেকে বাদ দিয়েছে ইসরায়েল: দাবি পাকিস্তানি কর্মকর্তার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net