Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
আল জাজিরা ‘বন্ধ’ করে দেওয়ার ব্যবস্থা চূড়ান্ত করছে ইসরায়েল

আন্তর্জাতিক

মিডল ইস্ট আই
20 October, 2023, 08:00 pm
Last modified: 20 October, 2023, 07:59 pm

Related News

  • প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা
  • নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল
  • শত্রুর হাতে আটক-অপহরণ ঠেকাতে নিজ নাগরিকদের মৃত্যুঝুঁকিতে ফেলা কী এই ইসরায়েলের ‘হ্যানিবাল নির্দেশনা’
  • ভেঙে পড়তে পারে ইসরায়েল রাষ্ট্র, আছে গৃহযুদ্ধের ঝুঁকিতে: সিআইএ-র প্রতিবেদন
  • ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ১,৩১৮ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত, দাবি ইসরায়েলের

আল জাজিরা ‘বন্ধ’ করে দেওয়ার ব্যবস্থা চূড়ান্ত করছে ইসরায়েল

মিডল ইস্ট আই
20 October, 2023, 08:00 pm
Last modified: 20 October, 2023, 07:59 pm
দোহায় আল জাজিরার প্রধান কার্যালয়। ফাইল ছবি

গাজায় চলমান সংঘাতের খবর প্রচারের ইস্যুতে ইসরায়েলে আল জাজিরা বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে দেশটি। সংবাদমাধ্যমটি হামাসকে সাহায্য করছে বলে দাবি করেছে ইসরায়েল।

কাতারভিত্তিক নেটওয়ার্ক আল জাজিরা আরবি ভাষার সবচেয়ে বড় নিউজ আউটলেট। সংবাদমাধ্যমটি ইসরায়েল ও ফিলিস্তিনের অন্যান্য দখলকৃত অঞ্চল থেকে টিভি মাধ্যম ও অনলাইনে গাজা পরিস্থিতি নিয়ে প্রতিনিয়ত খবর সরবরাহ যাচ্ছে।

শুক্রবার আইটুয়েন্টিফোর নিউজ ও টাইমস অভ ইসরায়েলসহ বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে জানিয়েছে, ইসরায়েল সরকার 'জরুরি প্রবিধান' অনুমোদন করেছে। এ নিয়মের আওতায় 'রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী' কাজ করছে ধারণা হলে যেকোনো সংবাদমাধ্যম বন্ধ করে দেওয়া যাবে।

টাইমস অভ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি বলেছেন, ইসরায়েল এখন 'স্থলে, আকাশে, সমুদ্রের এবং সরকারি কূটনৈতিক ফ্রন্টে' যুদ্ধে আছে।

আল জাজিরা বন্ধ করে দেওয়ার আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের অনুমোদন নিতে হবে। তিনি নতুন প্রবিধানে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

সাময়িকভাবে নিষিদ্ধ করার প্রবিধান প্রণয়ন করা হলেও, ৩০ দিনের বিরতিতে ফের নিষেধাজ্ঞা নবায়ন করা যাবে।

নতুন প্রবিধান অনুসারে, প্রতিরক্ষামন্ত্রীর সম্মতিক্রমে প্রশ্নবিদ্ধ যেকোনো নিউজ আউটলেটের সম্প্রচার বন্ধ করতে টিভি প্রোভাইডারদের আদেশ দিতে পারবেন যোগাযোগমন্ত্রী। একইসঙ্গে ইসরায়েলে ওই নিউজ আউটলেটের কার্যালয় বন্ধ করার, তাদের সরঞ্জামাদি জব্দ করার এবং তাদের ওয়েবসাইট বন্ধ করে দিতে পারবেন।

ব্যাপক পরিসরে ইসরায়েল বিরোধী মতামত প্রচার করায় আল জাজিরার বিরুদ্ধে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

শুধু সংবাদমাধ্যমই নয়, 'জাতীয় মনোবলের ক্ষতি করা' যেকোনো সাংবাদিককে টার্গেট করার প্রস্তাব দিয়েছেন কারহি। তার প্রস্তাব অনুসারে, সরকার অনাকাঙ্ক্ষিত মনে করে এমন যেকোনো বক্তব্য দেওয়ার জন্য সাংবাদিক ও অন্যান্য নাগরিকের বাড়ি তল্লাশি করতে পারবে রাষ্ট্র। 

গাজা থেকে ব্যাপক পরিসরে খবর সংগ্রহ করে আল জাজিরা। ইসরায়েলের সঙ্গে শীতল সম্পর্ক রয়েছে নেটওয়ার্কটির।

২০২২ সালে জেনিনে রিপোর্টিং করা অবস্থায় আল জাজিরার ফিলিস্তিনি-মার্কিন সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যা করেন এক ইসরায়েলি সৈন্য।

Related Topics

টপ নিউজ

আল জাজিরা / ইসরায়েল / ফিলিস্তিন-ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
    সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
  • ছবি: সংগৃহীত
    খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
    মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

Related News

  • প্যারিস বিমানবন্দরে ইসরায়েলি কোম্পানির সামরিক চালান আটকে দিলেন কর্মীরা
  • নাভি পিল্লাইকে শান্তিতে নোবেল দিয়ে ‘ইসরায়েলবিরোধী ঘৃণাকে’ বৈধতা দেওয়া হয়েছে: ইসরায়েল
  • শত্রুর হাতে আটক-অপহরণ ঠেকাতে নিজ নাগরিকদের মৃত্যুঝুঁকিতে ফেলা কী এই ইসরায়েলের ‘হ্যানিবাল নির্দেশনা’
  • ভেঙে পড়তে পারে ইসরায়েল রাষ্ট্র, আছে গৃহযুদ্ধের ঝুঁকিতে: সিআইএ-র প্রতিবেদন
  • ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ১,৩১৮ নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত, দাবি ইসরায়েলের

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ, আহত বহু

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯
আন্তর্জাতিক

সৌদি আরবের বিমানবন্দরে হামলা; দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খুলনায় অভিযান শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার পুলিশ, রাতে একা চলাচলে বাহিনীকে সতর্কবার্তা

5
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

6
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net