Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
বেসামরিকদের ওপর প্রতিটি হামলায় একজন করে জিম্মিকে হত্যার হুমকি হামাসের

আন্তর্জাতিক

আল জাজিরা
10 October, 2023, 04:20 pm
Last modified: 10 October, 2023, 05:09 pm

Related News

  • 'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান

বেসামরিকদের ওপর প্রতিটি হামলায় একজন করে জিম্মিকে হত্যার হুমকি হামাসের

ইউএনআরডব্লিউএ মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েলি হামলার মধ্যে গাজায় প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং সহিংসতা তীব্র হওয়ার সাথে সাথে এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
আল জাজিরা
10 October, 2023, 04:20 pm
Last modified: 10 October, 2023, 05:09 pm
ছবি: রয়টার্স

কোনো পূর্ব সতর্কতা ছাড়া ফিলিস্তিনি বেসামরিকদের আবাসস্থলে এক একটি বোমা হামলার বিপরীতে একজন করে ইসরায়েলি জিম্মিকে হত্যা করার হুমকি দিয়েছে হামাস। 

হামাসের আকস্মিক হামলার পর থেকে ইসরায়েল বিরতিহীন বোমা হামলা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে তিন লাখ রিজার্ভ সেনা ডেকেছে এবং গাজায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, পরস্পরের হামলায় প্রায় ৯০০ জনের বেশি ইসরায়েলি এবং ৭০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন থেকে ফিলিস্তিনের আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল এবং মসজিদে হামলা করা হয়েছে।  

সোমবার হামাসের মুখপাত্র আবু উবায়দা জিম্মিদের হত্যার হুমকির কথা বলেন। তিনি বলেন, সতর্কতা ছাড়া বেসামরিকদের আবাসস্থলে প্রত্যেক হামলার বিপরীতে একজন করে ইসরায়েলি জিম্মিকে হত্যা করা হবে। 

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে প্রায় শতাধিক ইসরায়েলিকে জিম্মি করা হয়েছে। 

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তিনি (গাজায়) অবরোধের ঘোষণায় 'গভীরভাবে ব্যথিত' এবং সতর্ক করেছেন যে গাজার ইতিমধ্যে বিদ্যমান ভয়াবহ মানবিক পরিস্থিতি এখন 'দ্রুত অবনতি হবে'।

গুতেরেস আরও বলেন, গাজার বিভিন্ন স্কুলে এবং ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডব্লিউএ) কাছে প্রায় ১ লাখ ৩৭ হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।  

ইউএনআরডব্লিউএ মঙ্গলবার বলেছে, ইসরায়েলি হামলার মধ্যে গাজায় প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং সহিংসতা তীব্র হওয়ার সাথে সাথে এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, গাজায় প্রায় ৫ লাখ মানুষ এই সপ্তাহে রেশন পায়নি। কারণ জাতিসংঘের খাদ্য বিতরণ কেন্দ্রগুলি বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে। 

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গাজাবাসীর প্রয়োজনীয় জিনিসের ওপর ইসরায়েলের সম্পূর্ণ অবরোধ একটি যুদ্ধাপরাধ।

Related Topics

টপ নিউজ

হামাস / ইসরায়েল / ফিলিস্তিনি / ফিলিস্তিন / আল আকসা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • 'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র: সিএনএন
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব
  • ইরান ও ইসরায়েল উভয় পক্ষই যুদ্ধবিরতি চায়, শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে: ট্রাম্প
  • ইরানের নতুন কৌশল: বৈরুতে হামলা হলে, ইসরায়েলে আঘাত হানবে তেহরান

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net