Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
২০২৩ সালে শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী

আন্তর্জাতিক

রয়টার্স
06 October, 2023, 03:35 pm
Last modified: 06 October, 2023, 04:01 pm

Related News

  • ইরানে 'সহিংস গ্রেপ্তারের' পর হাসপাতালে নেওয়া হয়েছে শান্তিতে নোবেলজয়ী নার্গিসকে, পরিবারের অভিযোগ
  • ইরানে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গ্রেপ্তার, দাবি সমর্থকদের
  • ট্রাম্পকে নোবেল উৎসর্গ করলেন মাচাদো; বললেন ‘শান্তি আনতে ট্রাম্প যা করছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ’
  • যে বছরগুলোতে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি
  • শান্তিতে নোবেলজয়ী কে এই মারিয়া কোরিনা মাচাদো

২০২৩ সালে শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী

একাধিক রায়ে বর্তমানে ইরানের এভিন প্রিজনে মোট ১২ বছরের কারাদণ্ড ভোগ করছেন মোহাম্মদী। ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী শিরিন এবাদির নেতৃত্বাধীন অলাভজনক সংস্থা ডিফেন্ডারস অভ হিউম্যান রাইটস সেন্টার-এর উপ-প্রধান নার্গিস মোহাম্মদী।
রয়টার্স
06 October, 2023, 03:35 pm
Last modified: 06 October, 2023, 04:01 pm
ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী। ছবি: মোহাম্মদীর পরিবার/হ্যান্ডআউট ভিয়া রয়টার্স

কারাগারে থাকা ইরানের নারী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদী ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন।

মোহাম্মদী ইরানের অন্যতম মানবাধিকারকর্মী। তিনি নারীর অধিকার এবং মৃত্যুদণ্ড বিলোপের ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত।

মোহাম্মদীকে 'মুক্তিযোদ্ধা' হিসেবে অভিহিত করেছেন নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান। শুক্রবার (৬ অক্টোবর) পুরস্কার ঘোষণার বক্তৃতার শুরুতে তিনি ফার্সি ভাষায় 'নারী, জীবন, স্বাধীনতা' শব্দত্রয় উচ্চারণ করেন। ইরানি সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের একটি স্লোগান এটি।

'ইরানে নারীদের বিরুদ্ধে চলা নিপীড়নের বিরুদ্ধে এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠায় তার লড়াইয়ের জন্য দ্য নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার নার্গিস মোহাম্মদীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে,' বলেন কমিটির প্রধান বেরিত রেইস-অ্যান্ডারসন।

একাধিক রায়ে বর্তমানে ইরানের এভিন প্রিজনে মোট ১২ বছরের কারাদণ্ড ভোগ করছেন মোহাম্মদী। এর আগেও তাকে একাধিকবার কারাগারে নিয়েছিল ইরানি কর্তৃপক্ষ।

তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো।

২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী শিরিন এবাদির নেতৃত্বাধীন অলাভজনক সংস্থা ডিফেন্ডারস অভ হিউম্যান রাইটস সেন্টার-এর উপ-প্রধান নার্গিস মোহাম্মদী।

নোবেল শান্তি পুরস্কারের ১২২ বছরের ইতিহাসে এ পুরস্কারজয়ী ১৯তম নারী মোহাম্মদী।

এ পুরস্কারের আর্থিকমূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউন বা প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার। আগামী ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে এ পুরস্কার অসলোতে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে।

Related Topics

টপ নিউজ

নোবেল পুরস্কার ২০২৩ / শান্তিতে নোবেল / নার্গিস মোহাম্মদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • ইরানে 'সহিংস গ্রেপ্তারের' পর হাসপাতালে নেওয়া হয়েছে শান্তিতে নোবেলজয়ী নার্গিসকে, পরিবারের অভিযোগ
  • ইরানে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গ্রেপ্তার, দাবি সমর্থকদের
  • ট্রাম্পকে নোবেল উৎসর্গ করলেন মাচাদো; বললেন ‘শান্তি আনতে ট্রাম্প যা করছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ’
  • যে বছরগুলোতে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি
  • শান্তিতে নোবেলজয়ী কে এই মারিয়া কোরিনা মাচাদো

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net