Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
এখনো সংকেতের অপেক্ষায় ভারত, ক্ষীণ হয়ে আসছে ল্যান্ডারের জেগে ওঠার আশা

আন্তর্জাতিক

গীতা পাণ্ডে, বিবিসি
25 September, 2023, 07:55 pm
Last modified: 25 September, 2023, 07:59 pm

Related News

  • পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল
  • তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সরকার গঠন হচ্ছে না থালাপতির? তামিলনাড়ুতে বিজয়ের দুই বিরোধী দলের জোট বেঁধে সরকার গড়ার গুঞ্জন
  • পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারীকে গুলি করে হত্যা
  • এক নেতা, এক দলীয় শাসনের পথে ভারত? মোদি-বিরোধীরা আজ কোথায়

এখনো সংকেতের অপেক্ষায় ভারত, ক্ষীণ হয়ে আসছে ল্যান্ডারের জেগে ওঠার আশা

স্লিপ মোডে যাওয়ার আগে নিজেদের মিশন সম্পূর্ণ করেছে ল্যান্ডার ও রোভারটি। ইসরো জানিয়েছে, ‘যদি বিক্রম ও প্রজ্ঞান জেগে না ওঠে, তাহলে তারা চাঁদের বুকে ভারতের শুভেচ্ছাদূত হিসেবে থেকে যাবে।’
গীতা পাণ্ডে, বিবিসি
25 September, 2023, 07:55 pm
Last modified: 25 September, 2023, 07:59 pm
প্রজ্ঞান রোভারের তোলা চাঁদের বুকে বিক্রমের ছবি। ছবি: ইসরো ভিয়া বিবিসি

চাঁদে বরফশীতল রাত পার করার পর ভারতের মুন ল্যান্ডারের জেগে ওঠার সম্ভাবনা 'প্রতি ঘণ্টায় ক্রমশ ক্ষীণ হয়ে আসছে' বলে বিবিসিকে জানিয়েছেন দেশটির মহাকাশ বিজ্ঞানীরা।

তবে তারা ল্যান্ডারটিকে পুনরায় চালু করতে চান্দ্রদিন শেষ হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন।

পৃথিবীর ১৪ দিনেরও বেশি সময় মিলে হয় চাঁদের একটি দিন বা রাত।

শুক্রবার ভারতীয় মহাকাশসংস্থা ইসরো জানায়, নতুন চান্দ্রদিন শুরু হওয়ার পর থেকে এটি ল্যান্ডার ও রোভারের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে। কিন্তু চাঁদ থেকে এখনো কোনো সিগন্যাল পাওয়া যায়নি।

আগস্ট মাসে বিক্রম নামক ল্যান্ডারটি প্রজ্ঞান নামক রোভারটিকে নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এরপর দুই সপ্তাহ ধরে এ দুই যন্ত্র তথ্য-উপাত্ত ও ছবি সংগ্রহ করে। তারপর চাঁদে রাত শুরু হলে এগুলোকে 'স্লিপ মোডে' রাখা হয়।

ইসরো আশা করেছিল, ২২ সেপ্টেম্বর চাঁদে সূর্যের আলোর দেখা মিললে যন্ত্রদুইটির ব্যাটারি পুনরায় চার্জ হবে এবং মডিউলগুলো জেগে উঠবে।

গত শুক্রবারের পর থেকে ইসরো'র পক্ষ থেকে ল্যান্ডার আর রোভারের বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে ইসরোর সাবেক প্রধান এএস কিরণ কুমার বিবিসি বলেন, 'প্রতিটি ঘণ্টা পার হওয়ার সঙ্গে সঙ্গে ল্যান্ডারটির জেগে ওঠার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে'।

'ল্যান্ডার আর রোভারের অনেকগুলো যন্ত্রাংশ রয়েছে। এগুলো হয়তো চাঁদের হিমশীতল তাপমাত্রায় টিকে থাকতে পারেনি,' বলেন তিনি।

তিনি আরও বলেন, চাঁদের দক্ষিণ মেরুর আশপাশের তাপমাত্রা মাইনাস ২০০ থেকে মাইনাস ২৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার কথা জানা গেছে।

'ল্যান্ডারের ট্রান্সমিটার চালু না হলে পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ স্থাপিত হবে না। এটাকে জানাতে হবে যে এটি টিকে আছে। এমনকি অন্য সব ব্যবস্থা অক্ষত থাকলেও, আমাদের সেটা জানার কোনো উপায় নেই,' বলেন তিনি।

ইসরোর একজন মুখপাত্র জানিয়েছেন, ল্যান্ডার-রোভারের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত আছে।

চন্দ্রযান-৩ মিশনের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছে ভারত। প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে নভোযান নামাতে পেরেছে দেশটি।

এছাড়া যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও চীনের পর চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডকারী দেশের তালিকায় নাম তুলেছে ভারত।

স্লিপ মোডে যাওয়ার আগে নিজেদের মিশন সম্পূর্ণ করেছে ল্যান্ডার ও রোভারটি। ইসরো জানিয়েছে, 'যদি বিক্রম ও প্রজ্ঞান জেগে না ওঠে, তাহলে তারা চাঁদের বুকে ভারতের শুভেচ্ছাদূত হিসেবে থেকে যাবে।'

Related Topics

টপ নিউজ

চন্দ্রযান-৩ / ভারত / ভারতের চন্দ্রাভিযান / ইসরো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল
  • তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সরকার গঠন হচ্ছে না থালাপতির? তামিলনাড়ুতে বিজয়ের দুই বিরোধী দলের জোট বেঁধে সরকার গড়ার গুঞ্জন
  • পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারীকে গুলি করে হত্যা
  • এক নেতা, এক দলীয় শাসনের পথে ভারত? মোদি-বিরোধীরা আজ কোথায়

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net