Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
মাসিক ফি গুণতে হতে পারে 'এক্স' ব্যবহারকারীদের: ইলন মাস্ক

আন্তর্জাতিক

দ্য হিল
19 September, 2023, 03:25 pm
Last modified: 19 September, 2023, 05:16 pm

Related News

  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে যাচ্ছে তুরস্ক
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক

মাসিক ফি গুণতে হতে পারে 'এক্স' ব্যবহারকারীদের: ইলন মাস্ক

মাস্ক বলেন, তার প্রতিষ্ঠান "এক্স সিস্টেম ব্যবহারের জন্য সামান্য মাসিক পেমেন্ট চালুর উদ্যোগ নিতে যাচ্ছে।" এর কারণ হিসেবে তিনি বলেন, 'অসংখ্য বট অ্যাকাউন্টের বিরুদ্ধে লড়াই করার এটাই উপায়।'
দ্য হিল
19 September, 2023, 03:25 pm
Last modified: 19 September, 2023, 05:16 pm
ইলন মাস্ক। ছবি: গেটি ইমেজেস

নেটফ্লিক্স থেকে শুরু করে ডিজনি, আমাজন থেকে শুরু করে ওয়ালমার্ট এবং আরও অসংখ্য পরিষেবা অর্থের বিনিময়ে গ্রহণ করতে হচ্ছে সাধারণ মানুষকে। আর শীঘ্রই সম্ভবত সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে মাইক্রোব্লগিং সাইট এক্স-এর (প্রাক্তন টুইটার) নাম। 

সিএনবিসি সূত্রে জানা যায়, সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলাপকালে ইলন মাস্ক বলেছেন, তাঁর প্রতিষ্ঠান "এক্স সিস্টেম ব্যবহারের জন্য সামান্য মাসিক পেমেন্ট চালুর উদ্যোগ নিতে যাচ্ছে।" এর কারণ হিসেবে তিনি বলেন, 'অসংখ্য বট অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে লড়াই করার এটাই উপায়।'

তবে এক্স প্ল্যাটফর্মে কবে থেকে এ পরিবর্তন আসবে, খরচ কত হবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি মাস্ক।

তাছাড়া, এক্স-এ কি পরিমাণ বটের উপস্থিতি রয়েছে সেটিও বলেননি তিনি। তবে এই বিলিয়নিয়ার দাবি করেছেন, 'এক্স' প্ল্যাটফর্মটিতে বর্তমানে ৫৫০ মিলিয়ন মাসিক ব্যবহারকারী রয়েছেন।

টাকার বিনিময়ে সাবস্ক্রিপশনের বিষয়টি এর আগেও চিন্তা করেছেন মাস্ক। উল্লেখ্য যে, এক্স-এ ইতোমধ্যেই 'এক্স প্রিমিয়াম' (যা আগে টুইটার ব্লু নামে পরিচিত ছিল) নামক একটি সাবস্ক্রিপশন রয়েছে যা মাসিক ৮ ডলার থেকে শুরু এবং এর বিনিময়ে 'ব্লু টিক' মিলবে। যদিও একসময় এই ব্লু টিক ছিল অনলাইন প্ল্যাটফর্মটিতে প্রভাবশালী অ্যাকাউন্টগুলোর সত্যতা যাচাইয়ের প্রতীক এবং যোগ্যতা প্রমাণের বেশ কয়েকটি ধাপ পেরিয়ে তবেই এই ব্লু টিক মিলতো।

'এক্স' প্ল্যাটফর্মে ইহুদিবিদ্বেষ ছড়িয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলাপ করতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইলন মাস্কের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। অন্যদিকে, মাস্ক ইসরায়েলে তাঁর বিচারিক সংস্কারের বিষয়ে জানতে চান। সোমবার একটি লাইভস্ট্রিম ইভেন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়েও আলোচনা করেন তারা।

নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইহুদিবিদ্বেষী বার্তা ছড়িয়ে পড়লেও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে মাস্কের বিরুদ্ধে। অন্যদিকে, নিজ দেশে এবং বিদেশে রাজনৈতিক বিরোধিতার মুখোমুখি হচ্ছেন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে সান ফ্রান্সিসকো বে এরিয়াতে নেতানিয়াহুর এই হাই-প্রোফাইল সফর আলোড়ন সৃষ্টি করেছে।

আলাপচারিতায় ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং মাস্ক দুজনকেই হাস্যরসে মেতে উঠতে দেখা যায়। তবে তাদের আলোচনায় বাকস্বাধীনতা এবং এক্স-এ ইহুদিবিদ্বেষ ছড়ানোর বিষয়টিও উঠে আসে। এসময় নেতানিয়াহু মাস্ককে বলেন, তাঁর প্রত্যাশা যে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর সীমারেখার মধ্যে থেকেই মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ইহুদিবিদ্বেষসহ অন্যান্য ধর্মবিদ্বেষ প্রতিহত করার পদক্ষেপ নেবেন।

"আমি আপনাকে ভারসাম্য বজায় রাখার জন্য উৎসাহিত করছি এবং জোর দিচ্ছি", বলেন নেতানিয়াহু। 

মাস্ক বলেন, 'এক্স' প্ল্যাটফর্মে দিনে ১০০ থেকে ২০০ মিলিয়ন পোস্টের মধ্যে 'দুয়েকটা খারাপ পোস্ট থাকতেই পারে'। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নীতিতে কোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রচার ও প্রসারকে সমর্থন না করার কথা পুনর্ব্যক্ত করেন মাস্ক। 

ইলন মাস্কের অধীনে মাইক্রোব্লগিং সাইটটির বিভিন্ন নীতিতে পরিবর্তন আনা হয়েছে, যার ফলে আপত্তিকর পোস্টগুলো আর এখন সম্পূর্ণ মুছে ফেলা হয় না, বরং ব্যবহারকারীদের কাছে এগুলো খুব কম পৌঁছায়। অর্থাৎ, কেউ এ ধরনের পোস্ট দেখতে চাইলে তাকে নিজে খুঁজতে হবে। মাস্ক এটিকে 'বাকস্বাধীনতা, কিন্তু নাগাল পাওয়ার স্বাধীনতা নয়' বলে অভিহিত করেছেন। 

Related Topics

টপ নিউজ

মাসিক ফি / ফি / ইলন মাস্ক / এক্স / টুইটার / সোশ্যাল মিডিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সিএনএন
    ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ
  • ছবি: এপি
    রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 
  • ফাইল ছবি
    ৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
    'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

Related News

  • অস্ট্রেলিয়া থেকে ইউরোপ; সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রবেশ সীমিত করতে উদ্যোগী বিভিন্ন দেশ
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমিত করতে যাচ্ছে তুরস্ক
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক

Most Read

1
ছবি: সিএনএন
আন্তর্জাতিক

ট্রাম্পকে পাশ কাটাতে ইরানের সঙ্গে সমঝোতা: হরমুজ দিয়ে যেভাবে তেল নিচ্ছে বিভিন্ন দেশ

2
ছবি: এপি
আন্তর্জাতিক

রুবিও আর হেগসেথের বাড়ির ওপর ড্রোন, সামরিক কর্মকর্তারা হতবাক 

3
ফাইল ছবি
বাংলাদেশ

৮০ কিমি বেগে কালবৈশাখীর শঙ্কা: নৌযান চলাচলে সতর্কতা, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

4
ইরানের একটি স্বল্পপাল্লার মিসাইল। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

'স্কোর ২০-এ ২০'; এখনও পুরোদমে ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: আইআরজিসি

5
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ জোগাতে ২০০ বিলিয়ন ডলার চায় পেন্টাগন, ট্রাম্প বললেন ‘সামান্য মূল্য’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net