Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
এলিয়েনের মমি? মেক্সিকোর কংগ্রেসে ‘প্রমাণ নিয়ে হাজির ইউএফও বিশেষজ্ঞ’

আন্তর্জাতিক

দ্য নিউইয়র্ক টাইমস
14 September, 2023, 07:20 pm
Last modified: 29 September, 2023, 06:01 pm

Related News

  • দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক 

এলিয়েনের মমি? মেক্সিকোর কংগ্রেসে ‘প্রমাণ নিয়ে হাজির ইউএফও বিশেষজ্ঞ’

দ্য নিউইয়র্ক টাইমস
14 September, 2023, 07:20 pm
Last modified: 29 September, 2023, 06:01 pm
একে অ্যালিয়েনের মমি বলে দাবি করছেন একজন স্বঘোষিত ইউএফও বিশেষজ্ঞ। এই ছবি দেখানো হয়েছে মেক্সিকোর কংগ্রেসেও। ছবি: এএফপি

চলতি সপ্তাহে মেক্সিকোর আইনসভা কংগ্রেসের অধিবেশনের একটি প্রেজেন্টেশন তোলপাড় ফেলে দিয়েছে। ওই প্রেজেন্টেশনে একজন স্বঘোষিত ইউএফও গবেষকের উপস্থাপন করা দুটি নমুনা দেখেছেন দেশটির আইনপ্রণেতারা। ওই গবেষকের দাবি, মমি করা নমুনা দুটি এলিয়েন বা ভিন্গ্রহবাসীর মৃতদেহ।

মঙ্গলবার সাংবাদিক জেইমি মসান উপস্থাপন করা মমি দুটি এলিয়েনের মরদেহ বলে দাবি করেন। তার এই দাবি শুনে মেক্সিকোজুড়ে যুগপৎ বিস্ময় আর রসিকতার জোয়ার বয়ে গেছে।

মসানের দাবি, নমুনা দুটি ২০১৭ সালে পেরুতে পাওয়া গেছে। ছোট আকারের মমিগুলোর গায়ের রং চকের মতো। এদের প্রত্যেক হাতে তিনটি করে আঙুল রয়েছে। আর রয়েছে শুকিয়ে কুঁচকে যাওয়া মাথার মতো আকৃতি।

পাশে সাংকেতিক ভাষার দোভাষী নিয়ে মসান বলেন, 'এই অ-মানবীয় প্রাণীগুলো আমাদের পার্থিব জগতের অংশ নয়।'

মসানের দাবি, মেক্সিকোর ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটির গবেষকদের কার্বন পরীক্ষায় জানা গেছে, এই মৃতদেহগুলো অন্তত এক হাজার বছরের পুরনো। এগুলো উদ্ধার করা হয়েছে পেরু এক প্রত্যন্ত অঞ্চল থেকে। তবে গবেষকরা মসানের দাবির সঙ্গে একমত হতে পারেননি।

পৃথিবীতে এলিয়েন এলে আমরা কী করব?

মসান মেক্সিকোতেই থাকেন। প্রায়ই টিভি ও ইউটিউবে এরকম দাবি করার জন্য দেশটিতে তিনি বেশ পরিচিত মুখ। তার নতুন এই দাবির পর ভিনগ্রহবাসীদের নিয়ে ফের আলোচনা ও আগ্রহ তুঙ্গে উঠেছে দেশটিতে।

দ্য নিউইয়র্ক টাইমস এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করেও কোনো জবাব পায়নি।

সার্জিও গুতিয়েরেজ লুনা নামের একজন আইনপ্রণেতা মসানকে কংগ্রেসে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। 

মসানের উপস্থাপনা মেক্সিকোর বিজ্ঞানমহলের অনেককেই ধাঁধায় ফেলে দিয়েছে। মমির ছবিগুলো প্রকাশ্যে আসার পর ন্যাশনাল অটোনমার ইউনিভার্সিটি অভ মেক্সিকোর পদার্থবিদ্যা ইন্সটিটিউট একটি বিবৃতি দিয়ে বলেছে, তাদের গবেষকরা নিজেরা কখনোই মসানের নমুনাগুলো পরীক্ষা করেননি। তবে ২০১৭ সালে একজন ক্লায়েন্টের পাঠানো ত্বকের নমুনার কার্বন পরীক্ষা করেছেন।

মেক্সিকোর শীর্ষ অ্যাস্ট্রোবায়োলজিস্ট আন্তিগনা সেগুরাও মসানের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন। ড. সেগুরা বলেন, মসানের দাবির সপক্ষে কোনো প্রমাণ নেই। পুরো ব্যাপারটিকেই তিনি 'অত্যন্ত লজ্জাজনক' বলে আখ্যা দেন।

মসান ওই মমি করা নমুনাগুলো পেরু থেকে মেক্সিকোতে নিয়ে গেছেন কীভাবে, তা জানা যায়নি। তাছাড়া নমুনা দুটি আসলেও পেরু থেকেই আনা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। 

তবে পেরুর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ২০১৭ সালে দেশটির একটি সমাধিতে কিছু মমির সন্ধান পান মসান। পেরুর ওইসব মমির নমুনা পরীক্ষা করে দেখা যায়, ওগুলো মানুষ ও প্রাণীর হাড়, ভেজিটেবল ফাইবার ও সিনথেটিক অ্যাডহেসিভের সমন্বয়ে বানানো।

Related Topics

টপ নিউজ

অ্যালিয়েন / মমি / ভিনগ্রহের প্রাণী / মেক্সিকো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
    অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • ছবি: রয়টার্স
    প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে চায় ইরান
  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • মাদকসম্রাট এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোজুড়ে সহিংসতা, জনমনে আতঙ্ক 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

2
একই ফ্রেমে সাম্প্রতিক সময়ের চার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, লিজ ট্রস, ঋষি সুনাক ও কিয়ার স্টারমার। এদের সবারই প্রধানমন্ত্রিত্ব বেশিদিন টেকেনি। ছবি: গেটি/ ভায়া দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

অশাসনযোগ্য দেশ? কেন বারবার বদলাচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী?

3
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রায় ৬০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশে ইউক্রেনের বিশাল হামলা; ভারতীয়সহ নিহত ৪

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net