Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
ভারতে জি-২০ সম্মেলনে শি জিনপিংও আসছেন না!

আন্তর্জাতিক

রয়টার্স
31 August, 2023, 05:05 pm
Last modified: 31 August, 2023, 05:42 pm

Related News

  • দিল্লিতে বিক্ষোভস্থল থেকে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা আটক
  • জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে অতি-গভীর কূপ খননের দিকে ঝুঁকছে চীন
  • ‘জ্ঞানেশ, ইটস ডান ব্রো, এবার পদত্যাগের সময়’: ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ইসি ভবনের সামনে বিরোধীদের অবস্থান
  • ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • বৈধ নথিবিহীন ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে ফেরত পাঠানোর দাবি ভারতের

ভারতে জি-২০ সম্মেলনে শি জিনপিংও আসছেন না!

তবে জিনপিং না এলেও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আগামী ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এ সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করবেন বলে রয়টার্সকে জানিয়েছেন দুই ভারতীয় কর্মকর্তা।
রয়টার্স
31 August, 2023, 05:05 pm
Last modified: 31 August, 2023, 05:42 pm
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলন ২০২৩-এ যোগদান করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: জিয়ানলুইজি গার্সিয়া/ পুল ভিয়া রয়টার্স/ ফাইল ফটো।

আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগদান নাও করতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিষয়টি সম্পর্কে অবগত ভারত ও চীনের একাধিক সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

তবে জিনপিং না এলেও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আগামী ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এ সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করবেন বলে রয়টার্সকে জানিয়েছেন দুই ভারতীয় কর্মকর্তা। এই দুই কর্মকর্তার একজন চীনে দায়িত্ব পালনরত কূটনীতিক এবং অন্যজন জি-২০ জোটভুক্ত একটি দেশে কর্মরত রয়েছেন।

তবে ভারত ও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

কিয়োডোর এক প্রতিবেদনে বলা হয়েছে, লি কিয়াং আগামী ৫-৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশীয় নেতাদের শীর্ষ সম্মেলনেও যোগ দিতে পারেন।

এদিকে, জি-২০ সম্মেলনে যোগদানের কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাই এই সম্মেলনকে এমন একটি স্থান বলে মনে করা হয়েছিল যেখানে বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন জিনপিং। কারণ বাণিজ্য এবং ভূ-রাজনৈতিক উত্তেজনাসহ নানা কারণে এই দুই বৈশ্বিক পরাশক্তির মধ্যে অস্থিতিশীলতা থাকলেও, উভয় দেশ সেই সম্পর্ক স্থিতিশীল করতে চায়।

গতবছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের ফাঁকে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শি জিনপিং। এটিই ছিল তাদের দুজনের সর্বশেষ দেখা।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তিনি জি-২০ সম্মেলনে যোগদানের জন্য নয়াদিল্লিতে যাবেন না। এর পরিবর্তে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে ভারতে পাঠাবেন বলেও জানিয়েছেন তিনি।

আয়োজক দেশ ভারতের একজন উর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেছেন, "প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরিববর্তে প্রিমিয়ার লি কিয়াং এখানে আসবেন সে বিষয়ে আমরা অবগত আছি।"

চীনে অবস্থানরত দুই বিদেশি কূটনীতিক এবং জি-২০ জোটভুক্ত অন্য একটি দেশের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, শি জিনপিং সম্ভবত এই সম্মেলনের জন্য ভারতে যাবেন না।

উল্লিখিত তিনটি সূত্রের মধ্যে দুজন বলছেন, সম্মেলনে জিনপিংয়ের না যাওয়ার সম্ভাবনা থাকার বিষয়টি চীনা কর্মকর্তারা তাদের অবহিত করেছেন, কিন্তু চীনা প্রেসিডেন্টের প্রত্যাশিত এই অনুপস্থিতির কারণ সম্পর্কে তারা অবগত নন।

এই সকল কর্মকর্তারা নাম প্রকাশে অনিচ্ছুক কারণ এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি নেই তাদের।

সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক শীর্ষ মার্কিন কর্মকর্তাদের বেইজিং সফরের কারণে জিনপিং ও বাইডেনের মধ্যে সাক্ষাতের প্রত্যাশা আরও জোরাল হয়েছে। এমনকি চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী জিনা রাইমন্ডো চীন সফরে গিয়েছিলেন।

এছাড়াও দুই নেতার মুখোমুখি আলোচনার জন্য আরেকটি সুযোগ অপেক্ষা করে আছে, তা হলো আগামী ১২-১৮ নভেম্বর সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন লিডারস মিটিং।

চলতি বছরে চীন মহামারির কারণে দেওয়া সীমান্তের কঠোর বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে কয়েকবার বৈদেশিক সফরে গিয়েছেন জিনপিং। গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন ২০২৩-এও যোগদান করেছেন তিনি।

শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোহানেসবার্গে ব্রিকস বৈঠকের ফাঁকে একটি বিরল আলোচনায় বসেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেন। 

Related Topics

টপ নিউজ

শি জিনপিং / ভারত / জি-২০ সম্মেলন / চীন / যোগদান না করা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • দিল্লিতে বিক্ষোভস্থল থেকে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা আটক
  • জ্বালানি তেলের সরবরাহ বাড়াতে অতি-গভীর কূপ খননের দিকে ঝুঁকছে চীন
  • ‘জ্ঞানেশ, ইটস ডান ব্রো, এবার পদত্যাগের সময়’: ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ইসি ভবনের সামনে বিরোধীদের অবস্থান
  • ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • বৈধ নথিবিহীন ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে ফেরত পাঠানোর দাবি ভারতের

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net