Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
চীনে কনের বয়স ২৫ এর কম হলেই মিলবে নগদ অর্থ পুরস্কার!

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
30 August, 2023, 12:50 pm
Last modified: 30 August, 2023, 12:52 pm

Related News

  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • চীনের রপ্তানি সক্ষমতা, যুক্তরাষ্ট্রের সাথে স্থিতিশীল সম্পর্কে চাঙ্গা ইউয়ান; পূর্বাভাস বাড়াল বিশ্বখ্যাত ব্যাংকগুলো
  • শি জিনপিংকে ‘বন্ধু’ বলার পরও খালি হাতে চীন ছাড়তে হলো ট্রাম্পকে

চীনে কনের বয়স ২৫ এর কম হলেই মিলবে নগদ অর্থ পুরস্কার!

গত সপ্তাহে চ্যাংশান কাউন্টির অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে একটি নোটিশ জারি করে বলা হয়, প্রথমবার বিয়ের ক্ষেত্রে 'উপযুক্ত বয়সে বিয়ে এবং সন্তান জন্মদানে' উৎসাহ দিতে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
দ্য গার্ডিয়ান
30 August, 2023, 12:50 pm
Last modified: 30 August, 2023, 12:52 pm
বিয়ে ও শিশু জন্মদানে তরুণদের উৎসাহিত করতে নানা পদক্ষেপ নিয়েছে চীন। ছবি: কস্টফটো/নুরফটো/গেটি ইমেজেস

চীনের পূর্বাঞ্চলের একটি কাউন্টিতে কনের বয়স ২৫ বছর বা তার কম হলেই নবদম্পতিকে নগদ ১০০০ ইউয়ান (১৩৭ ডলার) 'পুরস্কার' ঘোষণা করা হয়েছে। চীনে শিশু জন্মহার কমে যাওয়া নিয়ে উদ্বেগের মধ্যেই তরুণদের বিয়ের প্রতি আগ্রহী করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত সপ্তাহে চ্যাংশান কাউন্টির অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে একটি নোটিশ জারি করে বলা হয়, প্রথমবার বিয়ের ক্ষেত্রে 'উপযুক্ত বয়সে বিয়ে এবং সন্তান জন্মদানে' উৎসাহ দিতে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। ওই নোটিশে যাদের সন্তান আছে তাদের জন্য শিশুদের যত্ন, সন্তান জন্মদানে চিকিৎসা সহায়তা (ফার্টিলিটি) এবং শিক্ষার ক্ষেত্রে নানা ভর্তুকি দেওয়ার কথাও বলা হয়েছে।

গত ছয় দশকের মধ্যে ২০২২ সালেই প্রথমবারের মতো চীনের জনসংখ্যা কমে গেছে এবং দেশটিতে বয়স্ক জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কর্তৃপক্ষ জন্মহার বাড়াতে আর্থিক প্রণোদনা এবং উন্নত শিশুসেবা ব্যবস্থাসহ নানা সুযোগ-সুবিধা প্রদানের পদক্ষেপ নিয়েছে।

চীনের আইনানুযায়ী, ছেলেদের বিয়ের বৈধ বয়স ২২ বছর এবং মেয়েদের ২০ বছর। কিন্তু দেশটিতে  জুটিদের মধ্যে বিয়ে করার প্রবণতা হ্রাস পাচ্ছে। আবার সরকারি নীতির কারণে সিঙ্গেল মায়েদের জন্য সন্তান ধারণ করা কঠিন, ফলে জন্মহার হ্রাস পাচ্ছে।

জুন মাসে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে বিয়ের সংখ্যা কমে রেকর্ড সর্বনিম্ন ৬.৮ মিলিয়নে দাঁড়িয়েছে। ১৯৮৬ সালের পর থেকে দেশটিতে এটিই সর্বনিম্ন বিয়ের সংখ্যা। ২০২১ সালের তুলনায় গত বছর ৮ লাখ বিয়ে কম হয়েছে।

চীনে শিশু জন্মহারও বিশ্বে সর্বনিম্ন জন্মহারের মধ্যে অন্যতম। ২০২২ সালে এটি রেকর্ড ১ দশমিক ০৯ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

শিশুদের বড় করা ও দেখাশোনার খরচ বেড়ে যাওয়া এবং কর্মজীবনের জন্য সমস্যা মনে করায় চীনের অনেক নারীই অধিক সন্তান নিতে বা একেবারেই সন্তান গ্রহণে অনাগ্রহী হয়ে উঠেছেন। লিঙ্গ বৈষম্য এবং প্রথাগত ধারণাগুলো এখনো দেশটিতে ব্যাপক প্রচলিত।

এছাড়াও, চীনের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগও তরুণদের বিয়ে করতে এবং সন্তান নিতে অনাগ্রহী হয়ে ওঠার পেছনে অন্যতম কারণ বলে মনে করা হয়। 

Related Topics

টপ নিউজ

চীন / বিয়ে / নগদ অর্থ / পুরস্কার / বয়স / কনে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • চীনে যাবে ২,৬০০ কিলোমিটারের রুশ গ্যাস পাইপলাইন: স্থবির অর্থনীতিকে উদ্ধারের আশা পুতিনের
  • চীনে বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি লড়াই, হারলে আজীবন করতে হবে ঘরের কাজ
  • চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা
  • চীনের রপ্তানি সক্ষমতা, যুক্তরাষ্ট্রের সাথে স্থিতিশীল সম্পর্কে চাঙ্গা ইউয়ান; পূর্বাভাস বাড়াল বিশ্বখ্যাত ব্যাংকগুলো
  • শি জিনপিংকে ‘বন্ধু’ বলার পরও খালি হাতে চীন ছাড়তে হলো ট্রাম্পকে

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net