Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
৭ বছরে প্রথমবারের মতো চিনি রপ্তানি বন্ধের ঘোষণা ভারতের

আন্তর্জাতিক

রয়টার্স
23 August, 2023, 09:00 pm
Last modified: 23 August, 2023, 09:14 pm

Related News

  • গঙ্গার পানি বণ্টন নিয়ে সব আলোচনা যৌথ নদী কমিশনের অধীনেই: ভারত
  • ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
  • ‘ককরোচদের’ বিক্ষোভের আগে দিল্লিতে ৫৭ মেট্রো স্টেশন বন্ধ, ৬১ ট্রেন চলাচল বাতিল, ২৩ হাজার পুলিশ মোতায়েন; বন্ধ হবে ইন্টারনেট
  • সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
  • বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

৭ বছরে প্রথমবারের মতো চিনি রপ্তানি বন্ধের ঘোষণা ভারতের

বর্তমান মৌসুমের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কারখানাগুলোকে কেবল ৬১ লাখ মেট্রিক টন চিনি রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার। এর আগে গত মৌসুমে এক কোটি ১১ লাখ মেট্রিক টন চিনি রপ্তানির অনুমোদন পেয়েছিল এসব কারখানা।
রয়টার্স
23 August, 2023, 09:00 pm
Last modified: 23 August, 2023, 09:14 pm
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স/ইমানুয়েল ফুদ্রো

বৃষ্টির অভাবে আখের ফলন কম হওয়ায় আগামী মৌসুমে অক্টোবর থেকে চিনি রপ্তানি বন্ধ করে দিচ্ছে ভারত। সাত বছর পর এ প্রথমবারের মতো চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে দেশটি।

ভারত সরকারের তিনটি সূত্র রপ্তানি বন্ধ করার কথা জানিয়েছে। বিশ্ববাজারে ভারতীয় চিনির উপস্থিতি না থাকলে নিউ ইয়র্ক ও লন্ডনে প্রধান মূল্যসূচকসমূহ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সবমিলিয়ে বৈশ্বিক খাদ্যপণ্যের বাজারে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বলেন, 'আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে চিনির স্থানীয় চাহিদা পূর্ণ করা ও উদ্বৃত্ত আখ থেকে ইথানল তৈরি করা।'

'আগামী মৌসুমে রপ্তানিতে বরাদ্দের জন্য আমাদের কাছে পর্যাপ্ত চিনি থাকবে না,' তিনি আরও বলেন।

বর্তমান মৌসুমের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কারখানাগুলোকে কেবল ৬১ লাখ মেট্রিক টন চিনি রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার। এর আগে গত মৌসুমে এক কোটি ১১ লাখ মেট্রিক টন চিনি রপ্তানির অনুমোদন পেয়েছিল এসব কারখানা।

২০১৬ সালে বিদেশে চিনি বিক্রি কমাতে ভারত পণ্যটি রপ্তানিতে ২০ শতাংশ করারোপ করেছিল।

মহারাষ্ট্র ও কর্ণাটকে ভারতে মোট আখের অর্ধেকের বেশি উৎপাদন হয়। এ বছর এখন পর্যন্ত এসব রাজ্যের শীর্ষ আখ উৎপাদনকারী জেলাগুলোতে গড় পরিমাণের চেয়ে ৫০ শতাংশ পর্যন্ত কম বৃষ্টিপাত হয়েছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্যে জানা গেছে।

এ শিল্পসংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেছেন, বৃষ্টি কম হওয়ায় আগামী ২০২৩/২৪ মৌসুমে আখের ফলন কমে যাবে এবং ২০২৪/২৫ মৌসুমে আখচাষের পরিমাণ হ্রাস পাবে।

ভারতে এ সপ্তাহে স্থানীয় বাজারে চিনির দাম বেড়ে গত দুবছরে সর্বোচ্চ হয়েছে। ফলে সরকার কারখানাগুলোকে আগস্ট মাসে বাড়তি দুই লাখ মেট্রিক টন চিনি বিক্রির অনুমতি দিয়েছে।

দেশটিতে ২০২৩/২৪ মৌসুমে চিনির উৎপাদন ৩ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়ে তিন কোটি ১৭ লাখে নেমে আসতে পারে।

গত মাসে হঠাৎ করে ভারত বাসমতি ছাড়া সব ধরনের চাল রপ্তানি নিষিদ্ধ করে। এছাড়া গত সপ্তাহে পেঁয়াজ রপ্তানিতে নয়াদিল্লি ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে।

Related Topics

টপ নিউজ

ভারত / চিনি আমদানি / চিনি রপ্তানি / ভারতের চিনি / রপ্তানি নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • গঙ্গার পানি বণ্টন নিয়ে সব আলোচনা যৌথ নদী কমিশনের অধীনেই: ভারত
  • ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
  • ‘ককরোচদের’ বিক্ষোভের আগে দিল্লিতে ৫৭ মেট্রো স্টেশন বন্ধ, ৬১ ট্রেন চলাচল বাতিল, ২৩ হাজার পুলিশ মোতায়েন; বন্ধ হবে ইন্টারনেট
  • সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
  • বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net