Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
বিরোধিতার মধ্যেই জর্ডানে অনুমোদন পেল 'দমনমূলক' সাইবার ক্রাইম আইন

আন্তর্জাতিক

আল জাজিরা
14 August, 2023, 10:55 am
Last modified: 14 August, 2023, 11:30 am

Related News

  • সাইবার অপরাধ দমনে পুলিশের ‘সাইবার ইউনিট’ চালু
  • কাল পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ
  • আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

বিরোধিতার মধ্যেই জর্ডানে অনুমোদন পেল 'দমনমূলক' সাইবার ক্রাইম আইন

বিরোধীদলীয় আইনপ্রণেতা ও মানবধিকার গোষ্ঠীগুলো ইতোমধ্যেই বিলটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, আইনটি ব্যবহার করে অনলাইনে স্বাধীনভাবে মত প্রকাশ দমন করা সম্ভব হবে।
আল জাজিরা
14 August, 2023, 10:55 am
Last modified: 14 August, 2023, 11:30 am
ছবি: আল-জাজিরা

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ গত শনিবার (১২ আগস্ট) 'বিতর্কিত' সাইবার ক্রাইম বিলটি অনুমোদন করেছেন। ফলে আইনটি রাষ্ট্রীয় সংবাদপত্র আই রাইয়ে প্রকাশের এক মাস পর থেকে দেশটিতে কার্যকর হবে। 

এর আগে গত মঙ্গলবার জর্ডানের সিনেটে সংশোধনের পর বিলটি পাশ করা হয়। তারও আগে গত মাসে দেশটির নিন্মকক্ষে বিলটি অনুমোদন করা হয়।

তবে বিরোধীদলীয় আইনপ্রণেতা ও মানবধিকার গোষ্ঠীগুলো ইতোমধ্যেই বিলটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, আইনটি ব্যবহার করে অনলাইনে স্বাধীনভাবে মত প্রকাশ দমন করা সম্ভব হবে।   

দেশটির নতুন সাইবার ক্রাইম আইনে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে যে পোস্ট, সেগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনৈতিকতার উসকানি, ধর্মের প্রতি অবজ্ঞা, জাতীয় ঐক্যকে ক্ষুণ্ণ করার মতো বিষয়গুলো নিয়ে পোস্ট করাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে।

এছাড়াও অনলাইনে পুলিশ সদস্যদের নাম বা ছবি প্রকাশ করে অভিযোগ কিংবা অনলাইনে পরিচয় গোপন রাখার মতো কার্যক্রমকে বেআইনি হিসেবে গণ্য করা হয়েছে।

পার্লামেন্টে ভোটাভুটির আগে অবশ্য হিউম্যান রাইটস ওয়াচসহ মোট ১৪ টি মানবধিকার গোষ্ঠী যৌথ বিবৃতির মাধ্যমে আইনটিকে ড্রাকোনিয়ান (দমনমূলক) আইন বলে অভিহিত করেছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, অস্পষ্ট ধারাগুলোর কারণে মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগ করা ব্যক্তিদের শাস্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এতে করে বিচারকরা বেশিরভাগ ক্ষেত্রেই নাগরিকদের দোষী সাব্যস্ত করতে বাধ্য হবেন।

এমনকি জর্ডানের অন্যতম মিত্র ও বৃহত্তম দাতা মার্কিন যুক্তরাষ্ট্রও আইনটির সমালোচনা করেছে। অবশ্য গত কয়েক বছর থেকেই জর্ডানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক নজরদারি চলছে। গত ডিসেম্বরে শ্রমিক বিক্ষোভের লাইভ ভিডিও শেয়ার করায় টিকটক বন্ধ করে দেয় সরকার।

হিউম্যান রাইটস ওয়াচের ২০২২ সালের রিপোর্টে বলা হয়, জর্ডান সরকার ক্রমবর্ধমানভাবে প্রতিবাদকারী এবং সাংবাদিকদের হয়রানি করছে। শান্তিপূর্ণ বিরোধী দলকে দমন করতে এবং সমালোচনামূলক কণ্ঠকে রুখে দিতে তারা পদ্ধতিগতভাবে কাজ করছে।

Related Topics

টপ নিউজ

জর্ডান / সাইবার অপরাধ / সাইবার ক্রাইম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • সাইবার অপরাধ দমনে পুলিশের ‘সাইবার ইউনিট’ চালু
  • কাল পুলিশের স্বতন্ত্র সাইবার ইউনিটের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ
  • আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net