Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 21, 2026
নীল পাখির বিদায়, টুইটারের লোগো পরিবর্তনের ঘোষণা ইলন মাস্কের 

আন্তর্জাতিক

রয়টার্স
23 July, 2023, 04:30 pm
Last modified: 23 July, 2023, 04:48 pm

Related News

  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা
  • ইরানে ফ্রি ইন্টারনেট সুবিধা পাচ্ছেন স্টারলিংক ব্যবহারকারীরা: দাবি মানবাধিকার সংস্থার

নীল পাখির বিদায়, টুইটারের লোগো পরিবর্তনের ঘোষণা ইলন মাস্কের 

ইলন মাস্ক ‘এক্স’ লেখা একটি ঝিকিমিকি ছবি পোস্ট করেন এবং পরে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে লোগো পরিবর্তন হবে কিনা, তখন টুইটার স্পেসের অডিও চ্যাটে রিপ্লাই দেন, ‘হ্যাঁ’।
রয়টার্স
23 July, 2023, 04:30 pm
Last modified: 23 July, 2023, 04:48 pm
ছবি: রয়টার্স/দাদো রুভিক/ ইলাস্ট্রেশন/ফাইল ফটো

স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বলেছেন, তিনি টুইটারের লোগো পরিবর্তন করতে চান। রবিবার টুইট করে মাস্ক বলেন, "খুব শীঘ্রই আমরা টুইটারের লোগোকে বিদায় জানাবো, এবং ধীরে ধীরে সব পাখিকেও।"

টুইটারে রাত ১২টা ৬ মিনিটে এই বিলিয়নিয়ার পোস্ট করেন, "যদি আজ রাতের মধ্যে একটা ভালো 'এক্স' লোগো পোস্ট হয়, তাহলে কাল থেকে এটাই হবে টুইটারের লোগো।"

And soon we shall bid adieu to the twitter brand and, gradually, all the birds

— Elon Musk (@elonmusk) July 23, 2023

ইলন মাস্ক 'এক্স' লেখা একটি ঝিকিমিকি ছবি পোস্ট করেন এবং পরে যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে লোগো পরিবর্তন হবে কিনা, তখন টুইটার স্পেসের অডিও চ্যাটে রিপ্লাই দেন, 'হ্যাঁ'। সেইসাথে এও বলেন যে, 'অনেকদিন আগেই এটা করা উচিত ছিল।'

গত বছরের অক্টোবরে ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পর থেকে বেশ টালমাটাল সময় পার করছে টুইটার। মাস্ক কোম্পানিটি কিনে নেওয়ার পর এটির ব্যবসায়িক নাম বদলে 'এক্স কর্প' রাখেন। চীনের উই চ্যাটের মতো যে মাস্কও একটি 'সুপার অ্যাপ' বানাতে চান, তার সেই লক্ষ্যই এখানে ফুটে উঠেছে।

If a good enough X logo is posted tonight, we'll make go live worldwide tomorrow

— Elon Musk (@elonmusk) July 23, 2023

তবে লোগো পরিবর্তনের বিষয়ে টুইটার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

টুইটারের ওয়েবসাইটে বলা হয়েছে, তাদের লোগো- যেখানে একটি নীল পাখির ছবি রয়েছে, সেটা তাদের 'সবচেয়ে সুপরিচিত সম্পদ' এবং তারা এটাকে সুরক্ষার ব্যাপারে বদ্ধপরিকর।

pic.twitter.com/IwcbqMnQtA— Elon Musk (@elonmusk) July 23, 2023

এর আগে অবশ্য গত এপ্রিলে একবার নীল পাখির বদলে ডোজকয়েন এর 'শিবা ইনু' কুকুরের ছবি ব্যবহার করেছিল টুইটার।

চলতি মাসে মাস্ক ঘোষণা দিয়েছিলেন যে টুইটারে দৈনিক কতটি টুইট পড়া যাবে তা সীমাবদ্ধ করা হবে। মাস্কের এই ঘোষণার পর ব্যাপক সমালোচনা হয়। এদিকে টুইটারের নানা সীমাবদ্ধতার কারণে ঝড়ের গতিতে বিকাশ লাভ করেছে সদ্য চালু হওয়া, টুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ থ্রেডস।   

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / টুইটার / লোগো / পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী
  • ছবি: সংগৃহীত
    দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
    আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

Related News

  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা
  • ইরানে ফ্রি ইন্টারনেট সুবিধা পাচ্ছেন স্টারলিংক ব্যবহারকারীরা: দাবি মানবাধিকার সংস্থার

Most Read

1
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

২৬ বিলিয়ন ডলার খরচে মেট্রোরেল তৈরি করেছে ভারত; কিন্তু প্রত্যাশা অনুযায়ী মিলছে না যাত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দীর্ঘ বিলম্ব কাটিয়ে চট্টগ্রামে গতি পাচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্যে বীরত্ব, আড়ালে কার্টারের মতো পরাজিত হওয়ার ভয়

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অধৈর্য আচরণের ভয়: ইরানে অভিযানের সময় ট্রাম্পকে ‘যুদ্ধকক্ষে’ ঢুকতে দেননি সহযোগীরা

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি; এনবিসি নিউজ
আন্তর্জাতিক

আজই পাকিস্তানে স্বাক্ষরিত হতে পারে ঐতিহাসিক ইরান চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net