Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
মোদি, রাহুল, মমতা- ভারতীয় নেতারা কেন সঙ্গীহীন বা অবিবাহিত থাকেন? 

আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমস
02 July, 2023, 03:35 pm
Last modified: 02 July, 2023, 09:02 pm

Related News

  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা
  • পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

মোদি, রাহুল, মমতা- ভারতীয় নেতারা কেন সঙ্গীহীন বা অবিবাহিত থাকেন? 

বর্তমানদের মধ্যে কেউ মোদির মতো নিজের একাকী জীবনকে কাজে লাগাতে পারেনি। তার দল খুব সাবধানতার সাথে এই ভাবমূর্তি দাঁড় করিয়েছে। বিমানের সিঁড়িতে হোক বা আন্ডারপাস উদ্বোধন কিংবা বুলেট ট্রেনে- সবক্ষেত্রে মোদিকে পাওয়া যাবে। এখানে রাজনৈতিক বার্তা হলো, ‘আমি আপনাদের জন্য আছি। আমি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যত্ন নিব।'
নিউ ইয়র্ক টাইমস
02 July, 2023, 03:35 pm
Last modified: 02 July, 2023, 09:02 pm
ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ২২ জুন তাকে স্বাগত জানাতে হোয়াইট হাউসের লালগালিচায় স্স্ত্রীক উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সেখানে মোদি ছিলেন একা। কারণ স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়েই তিনি কাটাচ্ছেন জীবন। মোদির মতো অনেক ভারতীয় নেতাও বেছে নিয়েছেন একই পথ। কেউ বিয়ে করেননি, কেউ বা বিয়ের পর সঙ্গী থেকে বিচ্ছিন্ন থেকে রাজনীতি করছেন।

পশ্চিমা রাজনীতিতে পরিবার কেন্দ্রিক ছবি যেখানে নেতার ভাবমূর্তি উজ্জ্বল করতে ব্যবহার হয়, ভারতে ঘটে তার বিপরীত। তারা সঙ্গীহীন জীবনকেই গর্বের সঙ্গে উল্লেখ করেন। জনগণের কাছে যেন তারা এই বার্তা দিতে চান যে, দেশের প্রতি তাদের প্রতিশ্রুতিতে আর কিছুই বাধা হয়ে দাঁড়াচ্ছে না।

কর্মক্ষেত্র ও জীবনের মধ্যে ভারসাম্য? না, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের রাজনীতিকেরা সে সুযোগ কম পান অথবা বের করার চেষ্টাও করেন না। তাদেরকে ১৪০ কোটি মানুষের চাহিদা পূরণে কাজ করতে হয়। একে অপরকে প্রতিযোগিতায় হারাতে নেতারা জাহির করার চেষ্টা করেন, কে কতটা কম ঘুমান। নরেন্দ্র মোদির এক সহযোগী যেমন উল্লেখ করেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কেবল চার ঘণ্টা ঘুমান।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর মোদি বলেছিলেন, 'আমার জীবনের প্রতিটি মুহূর্ত, শরীরের প্রতিটি অংশ, শুধুমাত্র আমার দেশবাসীর জন্য।'

রাজনৈতিক ভক্তির কারণে একাকী জীবন বেছে নেওয়ার ক্ষেত্রে ভারত এক বিচিত্র জায়গা বলে মনে হতে পারে। কারণ এখানে, নিজের চেয়ে পরিবারের প্রাধান্যই বেশি থাকে। পারিবারিকভাবেই বেশিরভাগ বিয়ে হয়। রাজনীতিতেও পারিবারিক সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক সমীক্ষায় দেখা গেছে, পার্লামেন্টের নতুন সদস্যদের দুই-তৃতীয়াংশের পরিবারে কেউ না কেউ কোন দলীয় পদে আছে কিংবা প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় জড়িত। সে দেশেই আবার রাজনৈতিক উদ্দেশ্যে সঙ্গীহীন থাকেন নেতারা।

ভারতে অনেক ভোটার বিশ্বাস করে, একা থাকা রাজনীতিবিদদের দুর্নীতি করার সম্ভাবনা কম।

সাংবাদিক ও লেখক অজয় বোস বলেন, 'খুব শক্তিশালী উপলব্ধি হলো, তাদের (যেসব নেতা একা) ব্যক্তিগত স্বার্থ নেই। তারা জনগণের সেবায় নিয়োজিত।'

ভারতের তরুণরা যেখানে বিয়ে করার জন্য তীব্র চাপে থাকে সেখানে রাজনীতি ও আধ্যাত্মিক ক্ষেত্রে একাকী ব্যক্তি 'স্বার্থপর' বলে বিবেচিত হয় না। তারা ত্যাগ স্বীকার করেছে বলে মনে করা হয় এবং তাদের দেবতা বা দেবীর মতোই সম্মানের সঙ্গে দেখা হয়।

অবিবাহিত রাজনীতিবিদদের দলে যেমন আছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মোদি বিরোধী এই নেত্রী কেবল তিন ঘণ্টা ঘুমান বলে প্রচলিত।

অন্যদের মধ্যে আছেন ভারতে সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও মোদির উত্তরসূরি হিসেবে বিবেচিত যোগী আদিত্যনাথ, ওড়িশা রাজ্যের ‍মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক।

আরো আছেন নিম্নবর্গীয়দের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন বহুজন সমাজ পার্টি থেকে নির্বাচিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতী। তার জীবনী লেখক মি. বোস জানান, মায়াবতী বলেছিলেন তিনি শোবার ঘরে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন এবং আমলাদের অভ্যর্থনা জানাবেন তার নাইটগাউন পরা থেকেই।

এক্ষেত্রে অবশ্যই স্মরণ করতে হবে মহাত্মা গান্ধীকে। ১৩ বছর বয়সে বিয়ে এবং চার সন্তান জন্মদানের পর ৩০ বছর বয়সেই নিজের যৌনজীবন ত্যাগ করেন তিনি। এরপর নিজেকে নিয়োজিত রাখেন ব্রিটিশদের থেকে ভারতের স্বাধীনতা অর্জনে।

রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক নীরজা চৌধুরী বলেন, বর্তমানদের মধ্যে কেউ মোদির মতো নিজের একাকী জীবনকে কাজে লাগাতে পারেনি। তার দল খুব সাবধানতার সাথে এই ভাবমূর্তি দাঁড় করিয়েছে। বিমানের সিঁড়িতে হোক বা আন্ডারপাস উদ্বোধন কিংবা বুলেট ট্রেনে- সব ক্ষেত্রে মোদিকে পাওয়া যাবে। এখানে রাজনৈতিক বার্তা হলো, 'আমি আপনাদের জন্য আছি। আমি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যত্ন নিব।'

৭২ বছর বয়সী মোদি প্রধানমন্ত্রীর সুবিশাল বাসভবনে একা থাকেন। আপাতদৃষ্টিতে মনে হয়, মোদির কর্মজগত তার অস্তিত্বের অংশ। তবে মোদির জীবন কাহিনী এতটা সরল রেখায় দেখার সুযোগ নেই।

কিশোর বয়সে তার পারিবারিকভাবে বিয়ে হয়। তিনি সে সম্পর্ক ত্যাগ করে আধ্যাত্মিকতার জন্য হিমালয়ে ঘুরে বেড়ান। একসময় তিনি ডানপন্থি হিন্দুদের সংগঠন আরএসএসে যোগ দিয়ে প্রচারকের ভূমিকা নেন।

২০০০ এর দশকে নিজের প্রথম বিধানসভা নির্বাচনে প্রার্থীর বিবরণীতে বৈবাহিক অবস্থার ঘরটি খালি রেখেছিলেন মোদি। তবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য লড়াইকালে নিজের বিয়ের কথা প্রকাশ্যে আনেন তিনি। মোদি নিজেকে জাগতিক বিষয় থেকে দূরে রেখেছেন বলে প্রকাশ করেন।

২০১৯ সালে এক ভারতীয় অভিনেতাকে দেওয়া সাক্ষাৎকারে মোদি জানান, তিনি অল্প বয়সে তার পরিবার থেকে নিজেকে 'বিচ্ছিন্ন' করেছিলেন এবং জীবনের সমস্ত আনন্দ ত্যাগ করতে শিখেছেন।

অনেক ভোটার যত্নসহকারে তৈরি করা মোদির ভাবমূর্তি দ্বারা প্রভাবিতও হয়েছে। সে ভাবমূর্তি হলো- মোদি একজন অবিনশ্বর নেতা যিনি একই সঙ্গে আধ্যাত্মিক গুরু। পরিবার কিংবা বৈবাহিক চাহিদা থেকে বিচ্ছিন্ন। অনেক ভারতীয়র ভাষ্য হলো, দেশই 'মোদি জি'র কাছে পরিবার। তিনি নিজেই এমন ধারণা তুলে ধরেছেন।

২০১৪ সালে একটি নির্বাচনী সমাবেশে তিনি বলেন, 'আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই। দুর্নীতির মাধ্যমে আমি কাকে উপকৃত করার চেষ্টা করব?'

ভারতে অনেকে মোদির কাছ থেকে অনুপ্রাণিত হয়েছেন। মোদির সরকারি প্রকল্প দ্বারে দ্বারে প্রচারে কাজ করা সন্ধ্যা লিমা বলেন, 'আমার বয়স ৪০ এর কাছাকাছি এবং আমি অবিবাহিত থাকব। মোদির মতো আমিও দেশের জন্য জীবন উৎসর্গ করতে চাই।' 
 

Related Topics

টপ নিউজ

ভারতীয় নেতা / ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি / মমতা বন্দোপাধ্যায় / রাহুল গান্ধী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা
  • পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net