Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নোবেল বিজয়ী জন গুডএনাফ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
27 June, 2023, 09:20 am
Last modified: 27 June, 2023, 09:43 am

Related News

  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩
  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

চলে গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নোবেল বিজয়ী জন গুডএনাফ

লিথিয়াম-আয়ন ব্যাটারি গবেষণায় বিশেষ অবদান রাখা ও ব্যাটারির ওপর তার কাজের জন্য ২০১৯ সালে ৯৭ বছর বয়সে নোবেল পুরস্কার লাভ করেন জন গুডএনাফ।
টিবিএস ডেস্ক
27 June, 2023, 09:20 am
Last modified: 27 June, 2023, 09:43 am
জন গুডএনাফ ২০১৩ সালে ন্যাশনাল মেডেল অব সায়েন্স পদক লাভ করেন। ছবি: গেটি ইমেজেস/বিবিসি

লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী, বিশ্বের সবচেয়ে বয়স্ক নোবেল পুরস্কার বিজয়ী জন গুডএনাফ মারা গেছেন। মৃত্যুর সময় এই মার্কিন বিজ্ঞানীর বয়স হয়েছিল ১০০ বছর। খবর বিবিসির। 

গুডএনাফ অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাস-এর ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ছিলেন। এই বিশ্ববিদ্যালয় সূত্রে জানিয়েছে, রোববার (২৫ জুন) মারা যান তিনি।

ইউনিভার্সিটি অব টেক্সাস- এর সভাপতি জে হার্টজেল বিবিসিকে বলেছেন, 'একজন অসাধারণ বিজ্ঞানি হিসেবে জন যে অবদান রেখে গেছেন তা অবিস্মরণীয়।'

ইউনিভার্সিটি অফ টেক্সাস তাকে 'দেশের জন্য নিবেদিতপ্রাণ, পরামর্শদাতা, উজ্জ্বল ও নম্র উদ্ভাবক' হিসেবে বর্ণনা করেছে।

লিথিয়াম-আয়ন ব্যাটারি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ বৈদ্যুতিক যানের শক্তির উৎস হিসেবে কাজ করে। লিথিয়াম-আয়ন ব্যাটারি গবেষণায় বিশেষ অবদান রাখা ও ব্যাটারির ওপর তার কাজের জন্য ২০১৯ সালে ৯৭ বছর বয়সে নোবেল পুরস্কার লাভ করেন জন গুডএনাফ।

এই হালকা-পাতলা, শক্তিশালী ব্যাটারি প্রযুক্তিতে একটি বিপ্লব ঘটিয়েছে এবং ল্যাপটপ ও মোবাইল ফোনের মতো আধুনিক বহনযোগ্য ইলেকট্রনিক্স পণ্য ব্যবহারেরর পথ প্রশস্ত করেছে। এছাড়াও, এসব ব্যাটারি সোলার প্যানেলসহ বৃহত্তর আধুনিক ডিভাইসগুলোকে শক্তি প্রদানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ড. জন গুডএনাফ ১৯২২ সালে জার্মানিতে আমেরিকান পিতা-মাতার ঘরে জন্মগ্রহণ করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীতে আবহাওয়াবিদ হিসাবে কাজ করেছিলেন। তিনি ইয়েল ইউনিভার্সিটি থেকে গণিতে স্নাতক ডিগ্রি এবং শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি আইরিন ওয়াইজম্যানকে বিয়ে করেছিলেন। তার স্ত্রী ২০১৬ সালে মৃত্যুবরণ করেন।

ড. গুডএনাফ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি'তে তার কর্মজীবন শুরু করেছিলেন, যেখানে তিনি ২৪ বছর কাজ করেছেন এবং কম্পিউটারের জন্য র‌্যান্ডম-অ্যাক্সেস মেমোরি তৈরিতে সহায়তা করেছিলেন।

সেখানে, তিনি চুম্বকবিজ্ঞানের আধুনিক তত্ত্বের প্রতিষ্ঠাতাদের একজন হয়ে ওঠেন, যা টেলিযোগাযোগ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

২০১৬ সালে বিবিসির জন হামফ্রিস ড. গুডএনাফের কাছে জানতে চেয়েছিলেন যে, তার আবিষ্কারগুলো মানুষের জীবনযাত্রাকে বদলে দিয়েছে- এ বিষয়টিকে তিনি কিভাবে দেখেন। জবাবে ড. গুডএনাফ বলেছিলেন, তিনি 'এ নিয়ে খুব একটা ভাবেননি'।

তিনি বলেছিলেন "আমি ধন্য যে আমি এই বিশ্বের মানুষকে কিছু না কিছু দিতে পেরেছি," তিনি বলেছিলেন। সেসময় tini কৌতুক করে বলেছিলেন, তার নিজের কাছে মোবাইল ফোন নেই কারণ তিনি চান না এটা তাকে 'বিরক্ত' করুক। 

Related Topics

টপ নিউজ

জন গুডএনাফ / নোবেল পুরষ্কার / নোবেল বিজয়ী / মৃত্যু / বয়স্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩
  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হামে মোট প্রাণহানি বেড়ে ৬০৫
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net