Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
পুলিশের কর্মকর্তাদের উদ্দেশে: ওজন কমান নয়তো চাকরি ছাড়ুন! 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 May, 2023, 10:55 am
Last modified: 18 May, 2023, 11:02 am

Related News

  • জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির
  • রাতারাতি পুলিশের বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১

পুলিশের কর্মকর্তাদের উদ্দেশে: ওজন কমান নয়তো চাকরি ছাড়ুন! 

আসাম পুলিশের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানান, যেসব কর্মকর্তা বিএমআই-এর মান অনুযায়ী ‘স্থূলকায়’ শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন, তাদের ওজন কমানোর জন্য নভেম্বর পর্যন্ত তিন মাসের সময় দেওয়া হবে।
টিবিএস ডেস্ক
18 May, 2023, 10:55 am
Last modified: 18 May, 2023, 11:02 am
প্রতীকী ছবি/গেটি ইমেজেস

ভারতের আসামের পুলিশ কর্মকর্তাদের বাড়তি ওজন কমানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এমনকি আগামী কয়েক মাসের মধ্যে ওজন কমাতে ব্যর্থ হলে কর্মকর্তাদের বাহিনী থেকে স্বেচ্ছায় অবসরে যেতে হবে বলে খবর বিবিসির।

এ সম্পর্কে আসাম পুলিশের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানান, চলতি বছরের আগস্ট মাসের মাঝামাঝি থেকে আসামের সকল পুলিশ কর্মকর্তার বডি মাস ইনডেক্স (বিএমআই) রেকর্ড করা হবে। এক্ষেত্রে যেসব কর্মকর্তা বিএমআই-এর মান অনুযায়ী 'স্থূলকায়' শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন, তাদের ওজন কমানোর জন্য নভেম্বর পর্যন্ত তিন মাসের সময় দেওয়া হবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে ওজন কমাতে ব্যর্থ হলে বাহিনী থেকে তাদেরকে স্বেচ্ছায় অবসরে যেতে হবে।

তবে আসাম পুলিশের ডিরেক্টর জেনারেল জিপি সিং জানান, বাড়তি ওজনের ক্ষেত্রে যেসব কর্মকর্তাদের চিকিৎসা সংক্রান্ত জটিলতা রয়েছে, তাদেরকে ছাড় দেওয়া হবে। একইসাথে এ কার্যক্রমের অংশ হিসেবে সর্বপ্রথম তিনি নিজের বিএমআই পরিমাপ করাবেন।

কয়েক সপ্তাহ আগে আসামের মূখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, আসামের প্রায় ৩০০ পুলিশ কর্মকর্তার 'শারীরিকভাবে অযোগ্য' হওয়া এবং নিয়মিত মদ্যপান করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এজন্য তাদেরকে আগেই অবসরে পাঠানো হবে। 

মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা এ প্রক্রিয়াটিকে পুলিশ বাহিনী থেকে 'অকেজো কর্মকর্তা' ছাঁটাই করার উপায় হিসেবেই দেখছেন।

অন্যদিকে, গবেষণায় দেখা গেছে ভারতের পুলিশ সদস্যদের পরিমিত বিশ্রাম ও বিরতি ছাড়াই দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করতে হয়।

২০১৮ সালে ভারতের কর্ণাটক প্রদেশের সংরক্ষিত পুলিশ অফিসারদেরও বরখাস্ত হওয়া এড়াতে ওজন কমানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এ সম্পর্কে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে জানান, লাইফস্টাইলের সঙ্গে সম্পর্কযুক্ত নানা রোগে ভুগে গত ১৮ মাসে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা মারা যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এসব রোগের মধ্যে হৃদযন্ত্রের সমস্যা ও ডায়াবেটিস অন্যতম।

বিএমআই হচ্ছে শরীরের আদর্শ ওজন নির্ণয়ের একটি গাণিতিক পদ্ধতি। এতে দেহের ওজনকে (কেজি) উচ্চতার বর্গ (মিটার) দিয়ে ভাগ করে আদর্শ ওজন নির্ণয় করা হয়। পদ্ধতিটি বিশ্বব্যাপী চিকিৎসা সেবা থেকে শুরু করে স্থূলতা সংক্রান্ত নানা পরিমাপেও ব্যবহার করা হয়।

বিশ্বজুড়ে ব্যবহৃত হলেও বিএমআইয়ের পরিমাপ পদ্ধতি নিয়ে বিতর্ক রয়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন, গণহারে সবার স্বাস্থ্যের পরিমাপক হিসেবে এ পদ্ধতিটির ব্যবহার ত্রুটিপূর্ণ ও অবৈজ্ঞানিক। শ্বেতাঙ্গ ইউরোপীয় পুরুষদের কথা চিন্তা করে আদর্শ ওজন পরিমাপের এ পদ্ধতিটি তৈরি করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

আসাম / পুলিশ / অতিরিক্ত ওজন / চাকরি ছাড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি
  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
    মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
    ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
    ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

Related News

  • জনগণকে সাথে নিয়ে অপরাধ দমনের নির্দেশ আইজিপির
  • রাতারাতি পুলিশের বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি
  • চট্টগ্রামে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত
  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১

Most Read

1
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

2
মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
অর্থনীতি

মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের

3
চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
অর্থনীতি

৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

5
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

6
৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
বাংলাদেশ

৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net