Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দিল আরব লীগ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
07 May, 2023, 07:35 pm
Last modified: 07 May, 2023, 07:41 pm

Related News

  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • অবরুদ্ধ হরমুজ আর তেলের খোঁজ: বিকল্প বাণিজ্যপথ হয়ে ওঠার সম্ভাবনায় সিরিয়া
  • সিরিয়ার একমাত্র নারী মন্ত্রীর পরিবর্তনের ডাক: ‘আমি এখানে শোভাবর্ধনের জন্য আসিনি’
  • সিরিয়ায় আইএসের ঘাটিতে 'ব্যাপক' হামলা যুক্তরাষ্ট্রের
  • আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দিল আরব লীগ

কঠোরহস্তে বিক্ষোভ দমন করায় ২০১১ সালে সিরিয়ার সদস্যপদ বাতিল করা হয়। বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর নিষ্ঠুরতা দেশটিকে ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। গৃহযুদ্ধে কয়েকটি আরব দেশ আসাদ বিরোধী বিদ্রোহীদের অস্ত্র, অর্থ, প্রশিক্ষণ দিয়েছে। তারা দামাস্কাস থেকে নিজেদের রাষ্ট্রদূতও প্রত্যাহার করে।  
টিবিএস ডেস্ক 
07 May, 2023, 07:35 pm
Last modified: 07 May, 2023, 07:41 pm
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ছবি: রয়টার্স

আরব দেশগুলোর জোট আরব লীগে এক দশকের বেশি সময় ধরে সিরিয়ার সদস্যপদ স্থগিত ছিল। আজ রোববারের (৭ মে) এক বৈঠকে দেশটিকে পুনরায় সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা। খবর রয়টার্সের

বিষয়টি নিশ্চিত করেছেন আরব লীগের একজন মুখপাত্র। এর মাধ্যমে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাথে প্রভাবশালী আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা নতুন মাত্রা পেল।   

আরব লীগ মহাসচিবের মুখপাত্র গামাল রোশদি জানান, মিশরের রাজধানী কায়রোতে লীগের সদর দপ্তরে অনুষ্ঠিত আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, এর আগে কঠোরহস্তে বিক্ষোভ দমন করায় ২০১১ সালে সিরিয়ার সদস্যপদ বাতিল করা হয়। বিক্ষোভ দমনে সরকারি বাহিনীর নিষ্ঠুরতা দেশটিকে ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। গৃহযুদ্ধে কয়েকটি আরব দেশ আসাদ বিরোধী বিদ্রোহীদের অস্ত্র, অর্থ, প্রশিক্ষণ দিয়েছে। তারা দামাস্কাস থেকে নিজেদের রাষ্ট্রদূতও প্রত্যাহার করে।  
 
তবে সম্প্রতি সৌদি আরব ও মিশরসহ প্রভাবশালী আরব দেশগুলোর সরকার সিরিয়ার সাথে সম্পর্ক পুনঃস্থাপনে জোর দিচ্ছে। সিরিয়ায় তাদের শীর্ষ কর্মকর্তারা সফর করেন এবং উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন। 

তবে কাতারসহ কয়েকটি আরব দেশ সিরিয়ায় সংঘাত অবসানের একটি রাজনৈতিক সমাধান খুঁজে না পাওয়া পর্যন্ত সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করার বিপক্ষে।   

আগামী ১৯ মে রিয়াদে আরব লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে প্রেসিডেন্ট আসাদকে আমন্ত্রণ জানানো হবে কিনা – সেবিষয়ে ঐক্যমত্যে পৌঁছানোর জন্য সিরিয়ার সাথে সম্পর্ক কেমন গতিতে সম্পর্ক স্বাভাবিক করা উচিত বা কী শর্তে দেশটির সদস্যপদ ফিরিয়ে দেওয়া যায় – তা নিয়ে জোটভুক্ত দেশগুলোর মধ্যে আলোচনা চলছে। 

Related Topics

টপ নিউজ

সিরিয়া / আরব লীগ / সদস্যপদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • অবরুদ্ধ হরমুজ আর তেলের খোঁজ: বিকল্প বাণিজ্যপথ হয়ে ওঠার সম্ভাবনায় সিরিয়া
  • সিরিয়ার একমাত্র নারী মন্ত্রীর পরিবর্তনের ডাক: ‘আমি এখানে শোভাবর্ধনের জন্য আসিনি’
  • সিরিয়ায় আইএসের ঘাটিতে 'ব্যাপক' হামলা যুক্তরাষ্ট্রের
  • আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net