Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
পর্যটকদের জন্য ‘শেনজেন স্টাইলে ভিসা’ চালু করবে আরব আমিরাত, সৌদি আরব

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
03 May, 2023, 08:00 pm
Last modified: 03 May, 2023, 08:23 pm

Related News

  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • ভারতের সহকারী হাইকমিশনারের সাথে সাক্ষাৎ মেয়র শাহাদাতের, ভিসা সহজের আহ্বান
  • ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

পর্যটকদের জন্য ‘শেনজেন স্টাইলে ভিসা’ চালু করবে আরব আমিরাত, সৌদি আরব

গত বছরে আরব বিশ্বে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে কাতার। এই আয়োজনকে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত সহযোগিতার একটি সফল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
টিবিএস ডেস্ক 
03 May, 2023, 08:00 pm
Last modified: 03 May, 2023, 08:23 pm
ছবি: ক্যানভা/ ভায়া এরাবিয়ান বিজনেস

একই ভিসার অধীনে সদস্য সব দেশে যাতে পর্যটকরা ভ্রমণ করতে পারে সে লক্ষ্যে 'শেনজেন এর মতো' একক ভিসা চালুর বিষয়ে আলোচনা করছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-ভুক্ত দেশগুলো। এরাবিয়ান বিজনেস এর অঙ্গপ্রতিষ্ঠান হটলিয়ার মিডল ইস্টের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। খবর এরাবিয়ান বিজনেসের। 

পর্যটন ও ভ্রমণ বিষয়ক বার্ষিক আয়োজন 'এরাবিয়ান ট্রাভেল মার্কেট' - এ যৌথভাবে এই ঘোষণা দিয়েছেন বাহরাইনের পর্যটনমন্ত্রী ফাতিমা আল সাইরাফি, সংযুক্ত আরব আমিরাত সরকারের আন্ডার-সেক্রেটারি আব্দুল্লাহ আল সালেহ এবং সৌদি পর্যটন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ফাহাদ হামিদাদ্দিন। 

বাহরাইনের পর্যটনমন্ত্রী ফাতিমা আল সাইরাফি বলেন, 'আমাদের আছে বিপুল সম্ভাবনা। তাই জিসিসি-ভুক্ত সব দেশকে একীভূত করা যায় সে প্রচেষ্টা চলছে। ২০২২ সালে আমরা ৯৯ লাখ পর্যটক পেয়েছি। কীভাবে এটা সম্ভব হলো? কারণ, ওই বছর একটি বড় উদ্যোগ নেওয়া হয়, আমরা বাহরাইনকে জিসিসি'র সাথে ঐক্যবদ্ধ একটি গন্তব্য হিসেবে তুলে ধরি'।  

পর্যটন আকৃষ্ট করতে জিসিসি-ভুক্ত সব দেশ ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিলে 'অভাবনীয়' সাফল্য আসবে বলেও মন্তব্য করেন তিনি। 

গত বছরে আরব বিশ্বে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে কাতার। এই আয়োজনকে উপসাগরীয় দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত সহযোগিতার একটি সফল উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। যেমন বিশ্বকাপ চলাকালীন হায়া কার্ডধারীদের ৬০ দিনের ভিসা দেয় সৌদি আরব। 

বিশ্বকাপের সাফল্যের সূত্র ধরেই একটি স্থায়ী ভ্রমণ নীতির বিষয়ে আলোচনা শুরু হয়েছে, যার মাধ্যমে পর্যটকরা বিনা বাধায় উপসাগরীয় দেশগুলোয় যাতায়াত করতে পারেন। 

সৌদি পর্যটন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ফাহাদ হামিদাদ্দিন বলেন, জিসিসি-ভুক্ত দেশ - সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত ও বাহরাইন পৃথক গতিতে ভিসা কার্যক্রম নিয়ন্ত্রণ করে, ফলে ভিসা নীতি প্রণয়ন 'সঙ্গতভাবেই বেশ জটিল'।  

তবে পারস্পরিক সহযোগিতাই এক্ষেত্রে পরিবর্তনের দিকপাল হবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি জিসিসি-ভুক্ত দেশের সফলতা অন্য দেশগুলোর সহায়ক হবে।  

এসব বিষয়ে আলোচনা চলমান থাকার কথা উল্লেখ করেন বাহরাইনের পর্যটনমন্ত্রী আল সাইরাফি বলেন, উপসাগরীয় অঞ্চলে শেনজেন এর মতোন ভিসা চালু করা থেকে বিশাল সুবিধা পাওয়া যাবে এটা সবাই উপলদ্ধি করছে। 

তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে সহজে ভ্রমণের সুবিধা থাকলে পর্যটকরা একাধিক দেশে ভ্রমণে উৎসাহী হবেন। 

Related Topics

টপ নিউজ

ভিসা / জিসিসি / শেনজেন ভিসা / পারস্য উপসাগরীয় দেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
    ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

Related News

  • যুক্তরাজ্যসহ ৯০টির বেশি দেশের জন্য ভিসামুক্ত থাকার মেয়াদ কমাচ্ছে থাইল্যান্ড
  • ভারতের সহকারী হাইকমিশনারের সাথে সাক্ষাৎ মেয়র শাহাদাতের, ভিসা সহজের আহ্বান
  • ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

3
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

4
বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
বাংলাদেশ

৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net