Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের খেতাব ভারতের জন্য কী অর্থ বহন করে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 April, 2023, 12:00 am
Last modified: 20 April, 2023, 12:08 am

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • তামিলনাড়ুতে গাড়ির ছাদে ঝুলে ৪০ কিলোমিটার ধাওয়া করে চোরাকারবারিদের ধরলেন পুলিশ সদস্য
  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • ভারতে ‘৬০০ বছরের পুরনো’ মসজিদ গুঁড়িয়ে দেওয়ার উদ্যোগ, স্থানীয় মুসলিমদের প্রতিবাদ

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের খেতাব ভারতের জন্য কী অর্থ বহন করে

তবে ভারতের অনেক চ্যালেঞ্জ রয়েছে। দেশটিকে দারিদ্র্য, ক্ষুধা ও অপুষ্টি ইত্যাদি সমস্যা থেকে বের হতে হবে; দেশের জনগণকে আরও উন্নতমানের স্বাস্থ্যসেবা সরবরাহ করতে হবে; শিক্ষার মান বাড়াতে হবে; অবকাঠামো তৈরি করতে হবে এবং গ্রাম ও শহরগুলোকে বসবাসের জন্য আরও উপযুক্ত করে গড়ে তুলতে হবে।
টিবিএস ডেস্ক
20 April, 2023, 12:00 am
Last modified: 20 April, 2023, 12:08 am
প্রতিনিধিত্বমূলক ছবি। ছবি: প্রশান্ত বিশ্বনাথ/ব্লুমবার্গ

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে পেছনে ফেলেছে ভারত। ভারতে বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার পাঁচভাগের এক ভাগ বাস করেন — এ সংখ্যাটা ১.৪ বিলিয়ন বা ১৪০ কোটি যা সমগ্র আমেরিকা, আফ্রিকা ও ইউরোপ মহাদেশের মিলিত জনসংখ্যার চেয়েও বেশি।

অবশ্য এসব তুলনাগুলো ভারতের চেয়ে প্রায় তিনগুণ বড় দেশ চীনের ক্ষেত্রেও এখনো সত্য। কিন্তু ভারতের জনসংখ্যা তুলনামূলকভাবে তরুণ এবং ক্রমবর্ধমান; অন্যদিকে চীনের ক্ষয়িষ্ণু জনসংখ্যায় বয়স্ক মানুষের অনুপাতই বেশি। জনসংখ্যার দিক থেকে ভারতের এ উত্থান দেশটির জন্য কী কী অর্থ বহন করে, তা বিশ্লেষণ করেছে ব্লুমবার্গ।

জাতিসংঘের মধ্য ২০২৩-এর আনুমানিক হিসাব অনুযায়ী, ভারতের জনসংখ্যা ১.৪২৮৬ বিলিয়ন অতিক্রম করেছে, যা চীনের ১.৪২৫৭ বিলিয়নের চেয়ে কিছুটা বেশি। ২০২২ সালে ভারতে ২৩ মিলিয়ন শিশুর জন্ম হয়েছে, তবে কমেছে জন্মহার। দেশটির জনসংখ্যা ধীরগতিতে বাড়ছে।

অন্যদিকে গতবছর চীনে কেবল ৯.৫৬ মিলিয়ন শিশু জন্মলাভ করেছে, যা ১৯৫০ সালের পর সর্বনিম্ন। ১৯৬০-এর দশকের পর এ প্রথম চীনের জনসংখ্যা হ্রাস পেয়েছে। ধারণা করা হচ্ছে, ২০৬০-এর দশকের মধ্যভাগ পর্যন্ত ভারতে জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা বজায় থাকবে। আর একই সময়ে কমতির দিকে থাকবে চীনের জনসংখ্যা।

ভারতের জনসংখ্যায় তরুণের হার বেশি বলেই জানা গেছে জাতিসংঘের উপাত্ত থেকে। দেশটির মোট জনসংখ্যার অর্ধেকের বেশির বয়স ৩০ বছরের নিচে। অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম এ তরুণ জনগোষ্ঠী।

এছাড়া ভারতের জনসংখ্যার তিনভাগের দু্‌ইভাগ কর্মক্ষম বয়সের হওয়ার দেশটি উৎপাদন ও ভোগের সক্ষমতা ও উদ্ভাবনে অগ্রসরতা বৃদ্ধি এবং নিরন্তর প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার গতি বাড়াতে পারবে। তবে এর জন্য দেশটিকে পর্যাপ্তসংখ্যক কর্মসংস্থান করতে হবে।

তবে ভারতের অনেক চ্যালেঞ্জ রয়েছে। দেশটিকে দারিদ্র্য, ক্ষুধা ও অপুষ্টি ইত্যাদি সমস্যা থেকে বের হতে হবে; দেশের জনগণকে আরও উন্নতমানের স্বাস্থ্যসেবা সরবরাহ করতে হবে; শিক্ষার মান বাড়াতে হবে; অবকাঠামো তৈরি করতে হবে এবং গ্রাম ও শহরগুলোকে বসবাসের জন্য আরও উপযুক্ত করে গড়ে তুলতে হবে।

ভারত এখনো বৃহৎ পরিসরে একটি কৃষিভিত্তিক দেশ। জলবায়ু পরিবর্তনের ফলে দেশটিতে খাদ্য নিরাপত্তা তৈরি ও বিদ্যুৎ সরবরাহ কঠিন হয়ে উঠছে। এছাড়া মারাত্মক পানিসংকটেও রয়েছে দেশটি। ভারতে পানির ঘাটতি ও দূষণ দুটোই বিদ্যমান।

ভারতের ফেডারেল ও স্টেট সরকার স্বাস্থ্যসেবায় জিডিপির কেবল ২ শতাংশ ব্যয় করে যেটি বিশ্বে এ খাতে ব্যয়ের সর্বনিম্ন হারগুলোর একটি। ইয়েল বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এনভায়রনমেন্টাল পারফর্ম্যান্স সূচকে ভারত ১৮০টি দেশের মধ্যে সর্বশেষ অবস্থানে জায়গা পেয়েছে।

দেশটির মোট তরুণ জনগোষ্ঠীর তিনভাগের এক ভাগ কোনোপ্রকার কর্ম, শিক্ষা বা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নেই। দেশটির কর্মক্ষম জনসংখ্যার কেবল ৫ শতাংশ আনুষ্ঠানিকভাবে দক্ষ হিসেবে স্বীকৃত। আর ভারতের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো অবকাঠামোগতভাবে দুর্বল হওয়ার পাশাপাশি পর্যাপ্ত সুদক্ষ শিক্ষকের অভাবেও ভুগছে।

১৯৭০-এর দশক থেকে ভারত সরকার ছোট পরিবারের ওপর গুরুত্ব দিতে শুরু করে। সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে জন্মনিয়ন্ত্রণের অনেক পদ্ধতি সস্তা বা বিনামূল্যে প্রদান করা হয়। সাম্প্রতিক সময়ে এ প্রকল্প প্রায় হারিয়ে গেছে, তবে এর প্রভাব কিছুটা টের পেয়েছে দেশটি।

১৯৬০-এর দশকেই দেশটিতে উর্বরতার হার নিচের দিকে নামার প্রবণতা দেখা যায় — বর্তমানে তা কমে ২-এ নেমে এসেছে। জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০৫০ সাল নাগাদ ভারতের জনসংখ্যা ১.৬৬৮ বিলিয়ন হবে। অন্যদিকে একসময় সন্তান নেওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ থাকলেও চীন এখন মা-বাবাদেরকে অধিক সন্তান গ্রহণের ব্যাপারে উৎসাহ দিচ্ছে। জাতিসংঘের পূর্বাভাস বলছে, ২০৫০ সাল নাগাদ চীনের জনসংখ্যা হবে ১.৩১৭ বিলিয়ন।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হওয়ার ঘটনার রাজনৈতিক প্রভাবও রয়েছে ভারতের জন্য। বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্রের পাশাপাশি এখন সবচেয়ে বেশি জনসংখ্যার মালিক হওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার ক্ষেত্রে ভারত আরও জোরালো দাবি রাখতে পারবে।

নিজেকে ভূরাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে নেওয়ার জন্য ভারত ইতোমধ্যে তার ক্রমবর্ধমান বাজার ক্ষমতাকে ব্যবহার করছে। কোয়াডের যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর সঙ্গে যেমন নিবিড় সম্পর্ক গড়ে তুলছে দেশটি, তেমনিভাবে এটি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় শামিল না হয়ে বিপরীতমুখী পররাষ্ট্রনীতির ইঙ্গিতও দিয়েছে।

Related Topics

টপ নিউজ

ভারত / চীন / জনসংখ্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • বাজার নেই প্রায় ৭০০ কোটি লিটার ইথানলের, বিপাকে ভারত; হন্যে হয়ে খুঁজছে ক্রেতা 
  • তামিলনাড়ুতে গাড়ির ছাদে ঝুলে ৪০ কিলোমিটার ধাওয়া করে চোরাকারবারিদের ধরলেন পুলিশ সদস্য
  • চীনের মহাকাশ কূটনীতিতে ভর করে কক্ষপথের পথে পাকিস্তানের প্রথম নভোচারী
  • ভারতে ‘৬০০ বছরের পুরনো’ মসজিদ গুঁড়িয়ে দেওয়ার উদ্যোগ, স্থানীয় মুসলিমদের প্রতিবাদ

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net