Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
কোন কোন দেশের কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 February, 2023, 01:35 pm
Last modified: 23 February, 2023, 09:02 pm

Related News

  • কোণঠাসা ও আহত ইরান কি এখন পারমাণবিক বোমা তৈরির দিকেই যাবে?
  • পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম জং উন
  • ইরান প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না, পারমাণবিক অস্ত্র অর্জনেরও ইচ্ছা নেই: পেজেশকিয়ান
  • চীনের কোয়ান্টাম অগ্রযাত্রা কি ভেঙে দিতে পারে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরোধ শক্তি

কোন কোন দেশের কাছে কতগুলো পারমাণবিক অস্ত্র রয়েছে?

নিউ ইয়র্ক শহরের ওপর কেবল একটি নিউক্লিয়্যার ওয়্যারহেডের বিস্ফোরণ ঘটলেই প্রায় ছয় লক্ষ লোকের প্রাণহানি ঘটবে। সেখানে বর্তমানে ৯টি দেশের হাতে প্রায় ১৩ হাজার নিউক্লিয়ার ওয়্যারহেড রয়েছে।
টিবিএস ডেস্ক
23 February, 2023, 01:35 pm
Last modified: 23 February, 2023, 09:02 pm
ছবি: নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ

বর্তমানে নয়টি দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। সেগুলো হলো: রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। এই নয়টি দেশের হাতে মোট ১২,৭০০টি নিউক্লিয়ার ওয়্যারহেড রয়েছে, যার মধ্যে ৯, ৪০০টিই সক্রিয় সামরিক মজুদাগারে রয়েছে। স্নায়ুযুদ্ধের সময় ৭০,০০০ ওয়্যারহেডের তুলনায় সংখ্যায় প্রচুর কম হলেও আগামী কয়েক দশকে পুনরায় এটি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বর্তমান সময়ের ওয়্যারহেডগুল আরও ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। 

কার হাতে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে? 

একটি নিউক্লিয়ার ওয়্যারহেড মুহূর্তের মধ্যেই কয়েক লক্ষ মানুষ মেরে ফেলতে সক্ষম, যা পরিবেশ এবং মানুষের ওপর প্রচণ্ড ক্ষতিকর প্রভাব ফেলবে। নিউ ইয়র্ক শহরের ওপর কেবল একটি নিউক্লিয়্যার ওয়্যারহেডের বিস্ফোরণ ঘটলেই প্রায় ছয় লক্ষ লোকের প্রাণহানি ঘটবে। 

নয়টি পারমাণবিক শক্তিধর দেশের কাছে ১৩ হাজার পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে, যেগুলোর প্রতিটির সক্ষমতা হিরোশিমা-নাগাসাকিতে ফেলা বোমার কয়েকগুণ। এগুলো ছাড়াও আরও ৩২টি দেশ এই পারমাণবিক অস্তের সাথে জড়িত। এরমধ্যে ৫টি দেশের কাছে অন্য দেশের তৈরি পারমাণবিক অস্ত্র রয়েছে এবং বাকি ২৯টি দেশ সেগুলো ব্যবহারের প্রাথমিক অনুমোদন দিয়েছে। 

'ট্যাকটিকাল' পারমাণবিক অস্ত্র

ট্যাকটিকাল পারমাণবিক অস্ত্র হলো এমন অস্ত্র, যেগুলো রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র সীমিতকরণ চুক্তির অন্তর্ভুক্ত নয়। দ্য ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টসদের অনুমান অনুযায়ী, বর্তমানে রাশিয়ার ট্যাকটিকাল নিউক্লিয়ার ওয়্যারহেডের সংখ্যা ১,৯১২টি। অন্যদিকে ইউরোপের পাঁচটি দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ২০০টি ট্যাকটিকাল পারমাণবিক অস্ত্র রয়েছে। এগুলোকে ছোট আকারের অস্ত্র হিসেবে উল্লেখ করা হলেও এগুলোর পারমাণবিক সক্ষমতা ৩০০ কিলোটন, যা হিরোশিমার বোমার তুলনায় ২০ গুণ শক্তিশালী। 

যে যে দেশে মার্কিনদের তৈরি নিউক্লিয়ার ওয়্যারহেড রয়েছে

বর্তমানে ইউরোপের ৫টি দেশে মার্কিনদের তৈরি প্রায় ২০০টি নিউক্লিয়ার ওয়্যারহেড রয়েছে। এরমধ্যে ইতালিতে ৮০টি, তুরস্কে ৫০টি এবং বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডসে ১৫-২০টি করে নিউক্লিয়ার ওয়্যারহেড আছে। 

এই পাঁচটি দেশ ছাড়াও ন্যাটো এবং কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও) চুক্তির অধীনে আরও ২৯টি দেশ পারমাণবিক অস্ত্র মজুদ ও ব্যবহারের অনুমোদন দিয়েছে। এগুলো হলো: আলবেনিয়া, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, বেলারুশ, বুলগেরিয়া, কানাডা, ক্রোয়েশিয়া, চেকিয়া, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যাণ্ড, জাপান, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মন্টিনিগ্রো, নর্থ মেসিডোনিয়া, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, দক্ষিণ কোরিয়া, স্পেন এবং সুইডেন। 

সূত্র: আইসিএএনডব্লিউ

Related Topics

টপ নিউজ

পারমাণবিক অস্ত্র / নিউক্লিয়ার ওয়্যারহেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • কোণঠাসা ও আহত ইরান কি এখন পারমাণবিক বোমা তৈরির দিকেই যাবে?
  • পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ইরান যুদ্ধ প্রমাণ করে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত সঠিক: কিম জং উন
  • ইরান প্রতিবেশীদের সঙ্গে সংঘাত চায় না, পারমাণবিক অস্ত্র অর্জনেরও ইচ্ছা নেই: পেজেশকিয়ান
  • চীনের কোয়ান্টাম অগ্রযাত্রা কি ভেঙে দিতে পারে যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিরোধ শক্তি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net