Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
গম রপ্তানিতে নিষেধাজ্ঞা ২০২৪ পর্যন্ত বাড়াতে পারে ভারত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 February, 2023, 01:10 pm
Last modified: 09 February, 2023, 01:18 pm

Related News

  • দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে
  • চট্টগ্রামে আ.লীগ নেতার গুদামে মিলল ‘খাদ্য অধিদপ্তরের জন্য’ লেখা ৫ হাজার বস্তা গম
  • ৩৩ হাজার একর জমিতে মাত্র ১৬ কারখানা: কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না বিশেষ অর্থনৈতিক অঞ্চল
  • ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও প্রতিযোগীদের চেয়ে এগিয়েছে বাংলাদেশ, আরও প্রবৃদ্ধির সুযোগ

গম রপ্তানিতে নিষেধাজ্ঞা ২০২৪ পর্যন্ত বাড়াতে পারে ভারত

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গম উৎপাদনকারী দেশ ভারত। তবুও দেশটির বাজারে গমের দাম লাগামে থাকছে না। তাই বর্তমানে ভারতে গম রপ্তানির ওপর চলছে নিষেধাজ্ঞা।
টিবিএস ডেস্ক
09 February, 2023, 01:10 pm
Last modified: 09 February, 2023, 01:18 pm
ছবি: রয়টার্স

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ গম উৎপাদনকারী দেশ ভারত। তবুও দেশটির বাজারে গমের দাম লাগামে থাকছে না। তাই বর্তমানে ভারতে গম রপ্তানির ওপর চলছে নিষেধাজ্ঞা। সরকারের সূত্র অনুযায়ী, গম রপ্তানির ওপর এ নিষেধাজ্ঞার সময়সীমা আরও বাড়াতে পারে ভারত। 

বর্তমানে গম রপ্তানির ওপর চলমান নিষেধাজ্ঞা আগামী এপ্রিলের মাঝে পুনরায় বিবেচনা করার কথা রয়েছে। ভারতের খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয় আগামী মার্চের শেষে কিংবা এপ্রিলের শুরুতে নিষেধাজ্ঞার সময় আরও বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। সরকারের এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত ভারত থেকে গম রপ্তানির খুব বেশি সম্ভাবনা নেই।   

গতবছর ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর কৃষ্ণসাগর অঞ্চল থেকে গম রপ্তানিতে ধ্বস নামে। এতে করে হুট করেই ভারত থেকে গম রপ্তানির পরিমাণ বেড়ে যায়। যার ফলে দেশটির স্থানীয় বাজারে বেড়ে যায় গমের দাম। অবস্থা অনুকূলে আনতে গতবছরের মে মাসেই গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। তবুও দেশের বাজারে ঠেকানো যায়নি গমের ঊর্ধ্বগতি। 

গত বছর অত্যধিক তাপমাত্রার কারণেও গমের ফলনে ব্যাঘাত ঘটে। তবে চলতি মৌসুমে তাপমাত্রা অনুকূলে থাকায় ফলন গত বছরের তুলনায় ভালো হতে পারে বলে মনে করা হচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ভারত সরকারের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, "চলতি বছর সরকার গম সংগ্রহের ওপর জোর দিচ্ছে। গম নিয়ে গত বছরের মত একই কাণ্ড ঘটুক, এটা আমরা চাই না।"

সম্প্রতি ভারতজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় সেখানকার রাজনীতিতে ভিন্ন সমীকরণ তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে যে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে লাগাম টানতে না পারলে ক্ষমতাশীল দল বিজেপির জন্য তা অস্বস্তির কারণ হতে পারে। কেননা চলতি বছরের শেষের দিকের রাজ্যসভার নির্বাচনে এর ফায়দা নিতে পারে বিরোধী পক্ষ। 

ভারত সরকার বাজারে দামের সমন্বয় করতে আগে থেকেই চাল ও গম কিনে রাখে। কিন্তু গতবছর দাম বৃদ্ধি পাওয়ায় ভারত সরকারের গম সংগ্রহের পরিমাণ পূর্বের তুলনায় ৫৩ ভাগ পর্যন্ত কমিয়ে দেয়। যার ফলে দেশটিতে সরকার গতবছর মাত্র ১৮.৮ মিলিয়ন টন গম সংগ্রহ করে।

চলতি বছরের ১ জানুয়ারিতে পাওয়া তথ্যমতে, সরকারি গুদামে গমের মজুদ ৪৭.৯ ভাগ পর্যন্ত কমে ১৭.২ মিলিয়নে এসে ঠেকেছে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের আরেক কর্মকর্তা বলেন, "চলতি মৌসুমে আমাদের লক্ষ্য যতটা বেশি সম্ভব গম কেনা এবং মজুদ তৈরি করা। এতে করে আমাদের একটি স্টক তৈরি হবে এবং দাম কমিয়ে আনার সম্ভব হবে।"

ধারণা করা হচ্ছে যে, ২০২৩ মৌসুমে ভারতে ১০৫ মিলিয়ন টন চাহিদার বিপরীতে প্রায় ১১২ মিলিয়ন টন গম উৎপাদিত হবে। গতবছর একই চাহিদার বিপরীতে ৯৫ মিলিয়ন টন গম উৎপাদিত হওয়ায় গমের সংকট দেখা দেয়। যার ফলে প্রতি টন গমের মূল্য জানুয়ারিতে প্রায় রেকর্ড ৩২ হাজার ৫০০ রুপিতে পৌঁছেছিল। তবে চলতি বছর স্থানীয় কৃষকদের কাছ থেকে প্রতি টন গম সরকার প্রায় ২১ হাজার রুপিতে কিনবে। 

সূত্র: রয়টার্স
 
Related Topics

টপ নিউজ

গম / রপ্তানি / আন্তর্জাতিক বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ফাইল ছবি: টিবিএস
    ১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের
  • ছবি: সংগৃহীত
    ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    ‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

Related News

  • দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে
  • চট্টগ্রামে আ.লীগ নেতার গুদামে মিলল ‘খাদ্য অধিদপ্তরের জন্য’ লেখা ৫ হাজার বস্তা গম
  • ৩৩ হাজার একর জমিতে মাত্র ১৬ কারখানা: কেন প্রত্যাশা পূরণ করতে পারছে না বিশেষ অর্থনৈতিক অঞ্চল
  • ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
  • যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমলেও প্রতিযোগীদের চেয়ে এগিয়েছে বাংলাদেশ, আরও প্রবৃদ্ধির সুযোগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি

2
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের

5
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net