Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 13, 2026
জার্মানির লেপার্ড ট্যাংক কর্নেট মিসাইলের সহজ শিকারে পরিণত হবে: রাশিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 February, 2023, 10:15 pm
Last modified: 03 February, 2023, 10:24 pm

Related News

  • সস্তা, নিখুঁত ও প্রাণঘাতী: আরও ভয়ংকর হয়ে উঠছে ইরানের সেরা ক্ষেপণাস্ত্র
  • ইয়েমেনের হুথিদের কাছে সামরিক কমান্ডার ও ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে ইরান
  • একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র
  • ইরান যুদ্ধেই অর্ধেক মিসাইল শেষ যুক্তরাষ্ট্রের, নতুন সংঘাত শুরু হলে ঝুঁকিতে পেন্টাগন: সিএসআইএস

জার্মানির লেপার্ড ট্যাংক কর্নেট মিসাইলের সহজ শিকারে পরিণত হবে: রাশিয়া

২০০৬ সালে লেবাননে ইসরায়েলি আক্রমণের সময় হিজবুল্লাহ সফলভাবে ইসরায়েলি ট্যাংকের বিরুদ্ধে কর্নেট মিসাইল ব্যবহার করেছিল।
টিবিএস ডেস্ক
03 February, 2023, 10:15 pm
Last modified: 03 February, 2023, 10:24 pm
ছবি: সংগৃহীত

গত ১ ফেব্রুয়ারি রাশিয়ার সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রসটেক দেশটির সংবাদসংস্থা তাসকে জানিয়েছে, ইউক্রেনকে ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিশ্রুত জার্মান লেপার্ড ২ ট্যাংককে সহজেই ট্যাংকবিধ্বংসী মিসাইল কর্নেট দিয়ে ধ্বংস করা যাবে।

লেপার্ড ২ একটি অত্যাধুনিক ও সুরক্ষিত ট্যাংক হলেও রসটেকের দাবি, এটি অজেয় কিছু নয়। খবর দ্য ইউরেশিয়ান টাইমস-এর।

রাশিয়ান এ প্রতিষ্ঠানটির আরও দাবি, পুরোনো মডেলের বহনযোগ্য ট্যাংকবিধ্বংসী মিসাইল ব্যবস্থা দিয়েও লেপার্ড ২ ধ্বংস করা সম্ভব।

কর্নেট মিসাইল ছাড়াও ১২৫ মিলিমিটার ম্যাংগো বর্মভেদী (আর্মার-পিয়ার্সিং) গোলা এবং আকাশ থেকে নিক্ষিপ্ত ভিকর ও আটাকা মিসাইলের কাছেও নিরাপদ নয় লেপার্ড ২ ট্যাংক।

তাস'র ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান ট্যাংকগুলোর মতো লেপার্ড ট্যাংকে এক্সপ্লোসিভ রিঅ্যাকটিভ আর্মার নেই। এর ফলে এগুলো রাশিয়ান যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা ভিকর ও আটাকা মিসাইলের কাছে অনিরাপদ।

রসটেকের মূল্যায়ন হলো, রাশিয়ান সেনাবাহিনীর কাছে টি-৯০এম প্ররিভ ট্যাংক রয়েছে যেগুলোর কিছু সক্ষমতা লেপার্ড ট্যাংকের চেয়েও উন্নম এবং এ রুশ ট্যাংকগুলো লেপার্ডকে পরাভূত করতে সক্ষম।

এর আগে গত ২৮ জানুয়ারি রাশিয়ান সামরিক বিশ্লেষক ভাসিল ড্যানডিকিন বলেছিলেন, পশ্চিমারা ট্যাংক সরবরাহ করলে তা-তে এ যুদ্ধের তীব্রতা আরও বৃদ্ধির ঝুঁকি থাকলেও এসব ট্যাংকের পক্ষে ইউক্রেনীয় বাহিনীর সক্ষমতা বাড়ানোর সম্ভাবনা কম।

২৫ জানুয়ারি জার্মান সরকার ঘোষণা দেয়, এটি ইউক্রেনকে ১৪টি লেপার্ড ২ ট্যাংক সরবরাহ করবে এবং অন্য দেশ থেকে লেপার্ড ট্যাংকের পুনরায় রপ্তানির অনুমতি দেবে।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াসের দেওয়া তথ্যমতে, আগামী তিন থেকে চার মাসের মধ্যে ইউক্রেনকে প্রথম ধাপে এ ট্যাংক দেওয়া হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রও জানিয়েছে, এটি কিয়েভকে ৩১টি এম১ আব্রামস ট্যাংক সরবরাহ করবে। ইউক্রেনের অনুরোধ জানানো পশ্চিমা ট্যাংকের অন্যতম একটি হচ্ছে লেপার্ড ২।

লেপার্ড ২ একটি মেইন ব্যাটল ট্যাংক। ১৯৭৯ সালে এটি প্রথমবার উন্মুক্ত করা হয়। বর্মভেদী গোলা ও ট্যাংকবিধ্বংসী গাইডেড অস্ত্রের বিরুদ্ধে এটি ভালো প্রতিরক্ষা দিতে পারে।

চার থেকে ছয়টি লেপার্ড ২এ৪ ট্যাংক ইউক্রেনকে দিতে স্পেন রাজি হয়েছে বলে সম্প্রতি দেশটির একজন সরকারি কর্মকর্তার বরাতে জানা গেছে।

এসব ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র এ মাসের শুরুতে ইউক্রেনকে কয়েক ডজন ব্র্যাডলি ফাইটিং ভেহিকল দেবে বলে ঘোষণা দিয়েছে।

এ সাঁজোয়া যানগুলো ট্যাংকের সমকক্ষ না হলেও এগুলোর ফলে সৈন্যরা যুদ্ধক্ষেত্রে বাড়তি সুবিধা পান। এছাড়া এ সামরিক যানগুলোরও পর্যাপ্ত বিধ্বংসী ক্ষমতা রয়েছে।

কর্নেট অ্যান্টি-ট্যাংক ওয়েপন সিস্টেম

এ অস্ত্রটি তৈরি করা হয়েছে ট্যাংকসহ অন্যান্য সাঁজোয়া যান ধ্বংসের জন্য। আধুনিক রিয়্যাক্টিভ আর্মার সংযুক্ত যুদ্ধযানগুলোকেও প্রতিহত করতে সক্ষম এ মিসাইল।

দিনের বেলা এ অস্ত্র ১০০ থেকে ৫,৫০০ মিটার এবং রাতে ৩,৫০০ মিটার দূরত্বে পর্যন্ত আঘাত হানতে পারে।

কর্নেট মিসাইল নিক্ষেপেণ ব্যবস্থা থেকে ১৫২ মিলিমিটার মিসাইল নিক্ষেপ করা হয়। ২০০৬ সালে লেবাননে ইসরায়েলি আক্রমণের সময় হিজবুল্লাহ সফলভাবে ইসরায়েলি ট্যাংকের বিরুদ্ধে এ মিসাইল ব্যবহার করেছিল।

সাধারণত এ মিসাইল নিক্ষেপ করতে দুজন মানুৃষের দরকার হয়। তবে ক্ষেত্রবিশেষে একজনের পক্ষেই এটি পরিচালনা করা সম্ভব।

Related Topics

টপ নিউজ

কর্নেট / মিসাইল / লেপার্ড-২ ট্যাংক / রাশিয়া ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়
  • স্কেচ: টিবিএস
    ‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

Related News

  • সস্তা, নিখুঁত ও প্রাণঘাতী: আরও ভয়ংকর হয়ে উঠছে ইরানের সেরা ক্ষেপণাস্ত্র
  • ইয়েমেনের হুথিদের কাছে সামরিক কমান্ডার ও ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে ইরান
  • একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র
  • ইরান যুদ্ধেই অর্ধেক মিসাইল শেষ যুক্তরাষ্ট্রের, নতুন সংঘাত শুরু হলে ঝুঁকিতে পেন্টাগন: সিএসআইএস

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুলিয়ার ‘প্রেশার কুকার’ থেকে মতিঝিলের ‘ছাতাবোমা’: সবই তৈরি হচ্ছিল সাভারের এক আস্তানায়

2
স্কেচ: টিবিএস
বাংলাদেশ

‘আবার ৬ জনরে খাওয়ায় ওই ছবি কেন, নেত্রীও তো বিরক্ত’—হারুনকে বলেছিলেন ওবায়দুল কাদের

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

করপোরেট ঋণে খেলাপি বাড়ায় রিটেইল ব্যাংকিংয়ে ঝুঁকছে ব্যাংকগুলো

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net