Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
আদানি গ্রুপের শেয়ারের বিপরীতে মার্জিন ঋণ দেওয়া বন্ধ করলো সিটিগ্রুপ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
02 February, 2023, 08:10 pm
Last modified: 02 February, 2023, 08:21 pm

Related News

  • দৃঢ় অবস্থান গড়তে এখনই আদানি চুক্তি বাতিলের পরামর্শ আইনজীবী দলের
  • আদানিকে আন্তর্জাতিক সালিশে নেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ রয়েছে
  • তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সিঙ্গাপুরে আদানি গ্রুপের সালিশি কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • একীভূত হতে চলা পাঁচ ব্যাংকের শেয়ারমূল্যের বিষয়টি সরকার দেখবে: অর্থ উপদেষ্টা
  • আদানির বকেয়া ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ, পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের অনুরোধ বাংলাদেশের

আদানি গ্রুপের শেয়ারের বিপরীতে মার্জিন ঋণ দেওয়া বন্ধ করলো সিটিগ্রুপ

এই প্রেক্ষাপটে সিটি গ্রুপের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট, আদানি সিকিউরিটিজের বিপক্ষে শেয়ারমূল্য বনাম ঋণমানের অনুপাত শূন্যে নামিয়ে এনেছে। অর্থাৎ, তারা মনে করছে, এই মুহূর্তে আদানির শেয়ার কেনায় ঋণ দিলে তার কোনো মুনাফা পাওয়া যাবে না। 
টিবিএস ডেস্ক 
02 February, 2023, 08:10 pm
Last modified: 02 February, 2023, 08:21 pm
ছবি: গেটি ইমেজেস/ ভায়া বিবিসি

পুঁজিবাজারে সময়টা ভালো যাচ্ছে না ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের। আজ বৃহস্পতিবারের (১ ফেব্রুয়ারি) লেনদেনে গ্রুপের অধীন কোম্পানিগুলোর বাজারমূল্য কমেছে ১০০ বিলিয়ন ডলারের সুবিশাল অঙ্কে। শর্ট সেলার মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের পর বৈদেশিক ঋণ দাতারাও নিচ্ছে বিরুদ্ধ অবস্থান। খবর রয়টার্সের 

এরমধ্যেই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র-ভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক সিটিগ্রুপের সম্পদ ব্যবস্থাপক ইউনিট আদানি গ্রুপের শেয়ারের বিপরীতে মার্জিন ঋণপ্রদান বন্ধ ঘোষণা করেছে। 

সাধারণত ব্রোকারেজ সংস্থার কাছে থেকে, কোনো কোম্পানির শেয়ার কেনার সময় মার্জিন ঋণ পান বিনিয়োগকারীরা। ব্রোকারেজ সংস্থা, ওই বিনিয়োগকারীর নিজস্ব তহবিলের পাশাপাশি শেয়ার ক্রয়ে যে অনুপাতে বাড়তি অর্থ দেয় সেটাই মার্জিন লোন। এই অনুপাত ব্রোকারেজ সংস্থা নির্ধারণ করে থাকে। আদানির ক্ষেত্রে এটা পুরোপুরি দেওয়া বন্ধ করলো সিটিগ্রুপ।    

বুধবার আদানি গ্রুপের মূল প্রতিষ্ঠান আদানি এন্টারপ্রাইজ প্রায় আড়াই বিলিয়ন ডলারের ফলো-অন পাবলিক অফার (এফপিও) বাতিলের সিদ্ধান্ত নেয়। 

আদানি এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানানো হয়, এফপিওতে বিনিয়োগকারীদের পুরো টাকা ফিরিয়ে দেওয়া হবে। তারা আরো জানিয়েছে, আদানি এন্টারপ্রাইজের 'অবস্থা' ভালো আছে। 

এফপিও হলো এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে তালিকাভুক্ত একটি কোম্পানি বাজারে অতিরিক্ত শেয়ার ছেড়ে অর্থ তোলে। । 

আর্থিকখাতের গবেষণা সংস্থা ভ্যারিটিডেটার গবেষণা পরিচালক বেন সিলভারম্যান বলেন, 'এভাবে সেকেন্ডারি অফার বাতিল হওয়াটা ব্যতিক্রম ঘটনা। শেষ মুহূর্তে শেয়ার অফার তুলে নেওয়ার ঘটনায় বিনিয়োগকারীরা আরো আস্থা হারাবেন'। 

এই প্রেক্ষাপটে সিটি গ্রুপের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট, আদানি সিকিউরিটিজের বিপক্ষে শেয়ারমূল্য বনাম ঋণমানের অনুপাত শূন্যে নামিয়ে এনেছে। অর্থাৎ, তারা মনে করছে, এই মুহূর্তে আদানির শেয়ার কেনায় ঋণ দিলে তার কোনো মুনাফা পাওয়া যাবে না। 

বার্তাসংস্থা রয়টার্স অভ্যন্তরীণ এক সূত্রের বরাতে একথা জানায়। 

বিষয়টি 'স্পর্শকাতর' উল্লেখ করে সিটিগ্রুপের ওই কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, সাধারণত আমরা অধিকাংশ কোম্পানির শেয়ারমূল্য বনাম ঋণমান ৬৫ থেকে ৮০ শতাংশ নির্ধারণ করি। তবে আদানি গ্রুপের ক্ষেত্রে এই সীমা কতো সেটা নির্দিষ্ট করে বলতে চাননি তিনি।

তিনি বলেন, 'সাম্প্রতিক সময়ে আমরা আদানি সিকিউরিটিজের দামে নাটকীয় পতন লক্ষ করছি'। সিটি গ্রুপের অভ্যন্তরীণ এক মেমোর কথা উল্লেখ করে তিনি বলেন, 'গ্রুপের আর্থিক স্বাস্থ্য নিয়ে নেতিবাচক খবর প্রকাশের পর থেকেই এ পতন শুরু হয়'। 

মেমোতে সিটি ব্যাংক বলেছে, আদানি গ্রুপের সকল সিকিউরিটিজের বিপরীতে তারা ঋণমান উঠিয়ে নিচ্ছে, যা অবিলম্বে কার্যকর হবে। 

রয়টার্স নথিটি হাতে পায়নি। তবে এ বিষয়ে তারা জানতে চাইলে, কোনো মন্তব্য করেনি সিটিগ্রুপ। 

Related Topics

টপ নিউজ

আদানি গ্রুপ / শেয়ারমূল্য / মার্জিন লোন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • দৃঢ় অবস্থান গড়তে এখনই আদানি চুক্তি বাতিলের পরামর্শ আইনজীবী দলের
  • আদানিকে আন্তর্জাতিক সালিশে নেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ রয়েছে
  • তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সিঙ্গাপুরে আদানি গ্রুপের সালিশি কার্যক্রমে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • একীভূত হতে চলা পাঁচ ব্যাংকের শেয়ারমূল্যের বিষয়টি সরকার দেখবে: অর্থ উপদেষ্টা
  • আদানির বকেয়া ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ, পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের অনুরোধ বাংলাদেশের

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net