Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
জাপানে আত্মগোপনে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 November, 2022, 01:55 pm
Last modified: 30 November, 2022, 02:03 pm

Related News

  • পরিবহন, প্রযুক্তি, জ্বালানি: প্রধানমন্ত্রীর সফরে জাপানের কাছে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ চাইবে বাংলাদেশ
  • ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে জি২০-র বৈঠকে রাশিয়া, ক্ষুব্ধ ইউরোপীয় মিত্ররা
  • মেকআপ করা ও ঘরের কাজের কারণে পুরুষদের চেয়ে বেশি সময় কাজ করি আমি: জাপানের প্রধানমন্ত্রী
  • চীনের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেলে ১০০ ছানি অস্ত্রোপচার

জাপানে আত্মগোপনে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা 

ধারণা করা হচ্ছে, চীনে সম্প্রতি প্রযুক্তি খাতের শক্তিশালী শীর্ষ ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের সাথে চলমান দ্বন্দ্বের কারণে নিজের নিরাপত্তায় এ কৌশল নিয়েছেন জ্যাক মা। 
টিবিএস ডেস্ক
30 November, 2022, 01:55 pm
Last modified: 30 November, 2022, 02:03 pm

চীনের শীর্ষ ধনী ও আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা সপরিবারের জাপানের রাজধানী টোকিওতে আত্মগোপনে রয়েছেন। ধারণা করা হচ্ছে, চীনে সম্প্রতি প্রযুক্তি খাতের শক্তিশালী শীর্ষ ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের সাথে চলমান দ্বন্দ্বের কারণে নিজের নিরাপত্তায় এ কৌশল নিয়েছেন জ্যাক মা। 

দুই বছর আগে জ্যাক মা সাংহাই সামিটে চীনা নিয়ন্ত্রক সংস্থার বৈষম্যমূলক নীতির সমালোচনা করেন। এই সমালোচনামূলক বক্তব্যর পরেই চীনা সরকার আলিবাবার সহযোগী আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের প্রায় ৩৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের আইপিও স্থগিত করে শেয়ারবাজারে প্রবেশের পথ বন্ধ করে দেয়। এরপর থেকেই নিজেকে জনসাধারণের কাছ থেকে অনেকটা আড়ালে রাখতে শুরু করেন জ্যাক মা।

লোকচক্ষুর অন্তরালে যাওয়ার পর গত বছর ৪৮ সেকেন্ডের একটি অনলাইন ভিডিওতে জ্যাক মাকে দেখা যায়। কিন্তু এ ভিডিও নিয়ে গুঞ্জন ওঠে যে, ভিডিওটি জ্যাক মাকে জিম্মি অবস্থায় করা হয়েছে। এছাড়াও নানা সময়ে জ্যাক মাকে নেদারল্যান্ড ও স্পেনে দেখা গেলেও নিজ দেশ চীনকে তিনি এড়িয়ে চলেছেন।

সম্প্রতি জাপানিজ মিডিয়া কোম্পানি নিক্কেই এর মালিকানাধীন যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ফাইন্যনশিয়াল টাইমস গোপন সূত্রের বরাতে জানিয়েছে যে, জ্যাক মা গত ৬ মাস ধরে সপরিবারে জাপানে বসবাস করছেন। সেখানেই তিনি দেহরক্ষীসহ খুব গোপনীয়তার সাথে গুটিকয়েক আস্থাশীল কোম্পানি কর্মকর্তাদের সাথে বৈঠক করে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং পরিবারের সাথে একান্ত সময় কাটাচ্ছেন। এছাড়াও নানা সময়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলে ভ্রমণ করছেন।

নানা সময়ে জ্যাক মাকে নেদারল্যান্ড ও স্পেনে দেখা গেলেও নিজ দেশ চীনকে তিনি এড়িয়ে চলেছেন।

জাপান সামিটে সমালোচনামূলক ঐ বক্তব্যর পর জ্যাক মার কোম্পানির প্রতি চীনা নিয়ন্ত্রক সংস্থার কড়াকড়িতে তার সম্পদের পরিমাণ ৫০ বিলিয়ন থেকে ২১ বিলিয়নে নেমে এসেছে। এছাড়াও এর কয়েক মাস পরেই অসম প্রতিযোগিতার অভিযোগ এনে আলিবাবাকে ২.৮ বিলিয়ন মার্কিন ডলারের জরিমানা করা হয়। একইসাথে চীনা সরকার আলিবাবার মালিকানাধীন গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট বিক্রি করে দেয়ার নির্দেশ দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেও জ্যাক মার প্রতি নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

গত সপ্তাহে চীনের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপকে ১ বিলিয়ন ডলারের জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে বলা হচ্ছে, কোম্পানিটির লাইসেন্স ধরে রাখতে ও শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হতে এটি প্রথম ধাপ হিসেবে কাজ করতে পারে। এছাড়াও চলতি বছরের আগস্ট মাসে জাপানের সফটব্যাংক আলিবাবায় থাকা তাদের ২৩.৭ ভাগ শেয়ারের মধ্যে প্রায় ৯ ভাগ শেয়ার ৩৪ বিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। 

কোম্পানিটির পরিবর্তিত এ পরিস্থিতি সম্পর্কে আলিবাবার পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য চাওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। আলিবাবাকে সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে জ্যাক মা শুরুতে বহু কঠিন পথ পাড়ি দিয়েছেন। তবে চীনা সরকারের তীব্র বিরোধিতা ও নানা প্রতিবন্ধকতার মাঝে এটা সহজেই অনুমেয় যে, জ্যাক মা ও কোম্পানি হিসেবে আলিবাবাকে আবারও সুদূর ভবিষ্যতে খুব কঠিন সময় অতিক্রম করতে হবে। 
 

Related Topics

টপ নিউজ

জ্যাক মা / চীন / জাপান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • পরিবহন, প্রযুক্তি, জ্বালানি: প্রধানমন্ত্রীর সফরে জাপানের কাছে ১৪ বিলিয়ন ডলার বিনিয়োগ চাইবে বাংলাদেশ
  • ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে জি২০-র বৈঠকে রাশিয়া, ক্ষুব্ধ ইউরোপীয় মিত্ররা
  • মেকআপ করা ও ঘরের কাজের কারণে পুরুষদের চেয়ে বেশি সময় কাজ করি আমি: জাপানের প্রধানমন্ত্রী
  • চীনের চিকিৎসক দলের সহযোগিতায় ঢাকা মেডিকেলে ১০০ ছানি অস্ত্রোপচার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net