Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
১২০০ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পদত্যাগ! বিপাকে পড়ে বাকি কর্মীদের কাছে সাহায্য চাইছেন মাস্ক 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 November, 2022, 12:30 pm
Last modified: 24 November, 2022, 12:44 pm

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প

১২০০ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পদত্যাগ! বিপাকে পড়ে বাকি কর্মীদের কাছে সাহায্য চাইছেন মাস্ক 

মাস্কের কাছ থেকে একটি 'হুঁশিয়ারি' বার্তাসূচক ইমেইল পাওয়ার পর পদত্যাগের সিদ্ধান্ত নেন এই বিপুল সংখ্যক কর্মী। কারণ মেইলে লেখা ছিল, তারা যদি টুইটারে থাকতে চান, তাহলে দীর্ঘ কর্মঘণ্টার প্রতিশ্রুতি দিতে হবে; সপ্তাহে ৮০ ঘণ্টা সময় দিতে হবে অফিসে।
টিবিএস ডেস্ক
24 November, 2022, 12:30 pm
Last modified: 24 November, 2022, 12:44 pm

গত ২৭ অক্টোবর ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেন বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। দায়িত্ব নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমটির নতুন এই মালিক প্রতিদিন নতুন নতুন নোটিশ নিয়ে হাজির হচ্ছেন।

গত তিন সপ্তাহে প্রায় এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাই করেছেন তিনি। এছাড়াও গত সপ্তাহে স্বেচ্ছায় টুইটার ছেড়ে গেছেন ১২০০ জনের মতো সফটওয়্যার ইঞ্জিনিয়ার।

মাস্কের কাছ থেকে একটি 'হুঁশিয়ারি' বার্তাসূচক ইমেইল পাওয়ার পর পদত্যাগের সিদ্ধান্ত নেন এই বিপুল সংখ্যক কর্মী। কারণ মেইলে লেখা ছিল, তারা যদি টুইটারে থাকতে চান, তাহলে দীর্ঘ কর্মঘণ্টার প্রতিশ্রুতি দিতে হবে; সপ্তাহে ৮০ ঘণ্টা সময় দিতে হবে অফিসে। খবর ইন্ডিয়া টুডের।

ইমেইলটির নির্দেশনায় বলা ছিল, যারা এই 'হার্ডকোর' অফিস সংস্কৃতি মেনে নিতে সম্মত, তারাই যেন কেবল মেইলের 'ইয়েস' লেখা অপশনে ক্লিক করেন। বাকিদের তিন মাসের বেতন সহ ছাঁটাই করা হবে। পদত্যাগ করা প্রকৌশলীরা শেষোক্তটিকেই বেছে নেন।

কিন্তু এত সংখ্যক কর্মী একসাথে বিদায় নেওয়ায় মনে হচ্ছে একপ্রকার বিপদেই পড়ে গেছেন এই ধনকুবের। প্রতিষ্ঠানের অভ্যন্তরেই কোডিং পারেন এমন কাউকে সন্ধান করছেন তিনি।        

ফলত আবারও ইমেইল গেছে টুইটার কর্মীদের কাছে। রয়েসয়ে যতজন আছেন তাদের সবাইকে মাস্ক ইমেইলে লিখেছেন, "সফটওয়্যার লেখেন, এমন কেউ থাকলে আমার সাথে এসে দেখা করুন।"

এমনকি যারা বাড়ি থেকে অফিস করছেন তাদের জন্যও দিয়েছেন পৃথক বার্তা। ইমেইলে ইলন মাস্ক লেখেন, "আপনি যদি বাসা থেকে কাজে যোগ দিয়ে থাকেন, তাহলে এই মেইলটির উত্তর দিন। প্রয়োজনে আমি আপনার সাথে ভিডিওকলে যুক্ত হবো।"

তবে টুইটার কর্মীদের বাড়ি থেকে অফিস করার ওপরও নিষেধাজ্ঞা চাপানো আছে মাস্কের। এই মেইলে আরেকবার মনে করিয়ে দিয়েছেন, যারা শারীরিকভাবে টুইটার হেডকোয়ার্টারে আসতে অক্ষম অথবা পারিবারিক কোনো ইমার্জেন্সি আছে শুধু তাদেরকেই এই 'হোম অফিসে'র ছাড়টুকু দেওয়া হয়েছে। তিনি শুধু সংক্ষিপ্ত এবং টেকনিক্যাল একটি সাক্ষাৎকার গ্রহণ করবেন।

তবে অন্যদিক দিয়ে ঠিকই ছাঁটাই বহাল থাকবে। ধারণা করা হচ্ছে, এবার কোম্পানিটির সেলস এন্ড পার্টনারশিপ বিভাগের কর্মীদের টার্গেট করা হতে পারে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ইতিমধ্যে বিশ্বজুড়ে মাস্ক ৫০ শতাংশ কর্মীকে বরখাস্ত করেছেন, তার ছাঁটাইয়ের তালিকায় আছে আরও ৪ হাজার চুক্তিভুক্ত কর্মী। এছাড়াও যখন যারাই তার বিরুদ্ধে আওয়াজ তুলছে, মাস্ক তাদের হাতে পদত্যাগপত্র ধরিয়ে দিচ্ছেন!

দিন কয়েক আগেই মাস্কের কথার উত্তরে পাল্টা কথা বলায় জনসমক্ষে টুইটারের এক ইঞ্জিনিয়ারকে চাকরিচ্যুত করা হয়। 

ইলন মাস্ক বলেছিলেন, "বিশ্বের অনেক দেশেই টুইটার ধীরগতিতে চলে।" সাবেক টুইটার প্রকৌশলী এরিক ফ্রনহোফার তখন পাল্টা জবাব দিয়ে বলেন, "আমি ৬ বছরেরও বেশি সময় অ্যান্ড্রয়েডের জন্য টুইটারে কাজ করেছি এবং নিশ্চিতভাবেই বলতে পারি, এই তথ্য সঠিক নয়।" 

কিছুক্ষণ বাদেই এরিক জানতে পারেন, ছাঁটাই করা হয়েছে তাকে! 

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / টুইটার / কর্মী ছাঁটাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • ‘আপনার আরও পড়াশোনা প্রয়োজন’: হরমুজের নাম নিয়ে বিতর্কে মাস্ককে ইরানি কনস্যুলেটের কড়া জবাব
  • ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • মামলা করতে দেরি করায় ওপেনএআই-এর সাথে আইনি লড়াইয়ে হারলেন ইলন মাস্ক
  • বিশ্বের শীর্ষ নির্বাহীদের নিয়ে চীনে গেলেও বড় কোনো চুক্তি করতে পারেননি ট্রাম্প

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net