Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
তুরস্কে বিস্ফোরণের ঘটনায় নিহত ৬, আহত ৮১

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 November, 2022, 09:45 am
Last modified: 14 November, 2022, 09:51 am

Related News

  • ইরানের পর ইসরায়েলের পরবর্তী নিশানায় কি তুরস্ক?
  • চট্টগ্রামের সেই জঙ্গল সলিমপুরে সকাল থেকে যৌথ বাহিনীর ৪,০০০ সদস্যের অভিযান
  • উত্তরায় বিস্ফোরণ নারী-শিশুসহ এক পরিবারের ১০ জন দগ্ধ
  • ন্যাটোর ‘যৌথ প্রতিরক্ষা ধারা’ কার্যকর হওয়ার সম্ভাবনা নেই: হেগসেথ
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

তুরস্কে বিস্ফোরণের ঘটনায় নিহত ৬, আহত ৮১

তুর্কি সরকার হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে দায়ী করলেও এখন পর্যন্ত বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। 
টিবিএস ডেস্ক
14 November, 2022, 09:45 am
Last modified: 14 November, 2022, 09:51 am
ছবি: রয়টার্স

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত এবং কমপক্ষে ৮১ জন আহত হয়েছেন। রোববার (১৩ নভেম্বর) শহরের ব্যস্ততম একটি রাস্তায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বিবিসির।

ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, স্থানীয় সময় বিকাল ৪টা ২০ নাগাদ শহরের তাকসিম স্কয়ার এলাকার একটি জনবহুল রাস্তায় বিস্ফোরণটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মঘাতী বোমারু দ্বারা এ হামলা চালানো হয়েছে।

বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুল্যান্স, দমকল বাহিনীর গাড়ি পৌঁছায়। বিস্ফোরণের সময় বিকট শব্দ শোনা গিয়েছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তারা জানিয়েছেন, আচমকাই বিকট শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় পুরো এলাকায়।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণের সময় ওই এলাকায় ভিড় ছিল বলে জানা গেছে। সেখানে অনেক স্থানীয় মানুষ ও পর্যটকের সমাগম ছিল। রাস্তার পাশে সারিবদ্ধ বেশ কয়েকটি দোকানও ছিল।

এদিকে, হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলেন, শহরের ব্যস্ততম ওই রাস্তায় বোমা ফেলে যাওয়ার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ হামলার জন্য তিনি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করেছেন।

এর আগে দেশটির ভাইস-প্রেসিডেন্ট ফুয়াত ওকতে বলেছিলেন, একজন নারী এ সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত বলে মনে করা হচ্ছে। 

তবে, তুর্কি সরকার হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে দায়ী করলেও এখন পর্যন্ত বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি। 
 
Related Topics

টপ নিউজ

তুরস্ক / ইস্তাম্বুল / সন্ত্রাসী হামলা / বিস্ফোরণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • ইরানের পর ইসরায়েলের পরবর্তী নিশানায় কি তুরস্ক?
  • চট্টগ্রামের সেই জঙ্গল সলিমপুরে সকাল থেকে যৌথ বাহিনীর ৪,০০০ সদস্যের অভিযান
  • উত্তরায় বিস্ফোরণ নারী-শিশুসহ এক পরিবারের ১০ জন দগ্ধ
  • ন্যাটোর ‘যৌথ প্রতিরক্ষা ধারা’ কার্যকর হওয়ার সম্ভাবনা নেই: হেগসেথ
  • কক্সবাজারে এলপিজি পাম্পে বিস্ফোরণ: ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net