Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
সেন্ট্রাল লন্ডনের টিউব স্টেশনে পপি ফুল বিক্রি করে যাত্রীদের অবাক করে দিলেন ঋষি সুনাক! 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 November, 2022, 05:00 pm
Last modified: 04 November, 2022, 05:24 pm

Related News

  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বড় ছাড়েও ক্রেতা নেই: ঢাকায় ঈদের কেনাকাটায় মন্থর গতি
  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে
  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 

সেন্ট্রাল লন্ডনের টিউব স্টেশনে পপি ফুল বিক্রি করে যাত্রীদের অবাক করে দিলেন ঋষি সুনাক! 

রয়্যাল ব্রিটিশ লিজিয়নের (আরবিএল) বার্ষিক 'পপি আপিল' উপলক্ষে তহবিল সংগ্রহের জন্য এ উদ্যোগে যোগ দেন ঋষি সুনাক। প্রধানমন্ত্রীকে স্টেশনে পপি ফুল বিক্রি করতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেক যাত্রী।
টিবিএস ডেস্ক
04 November, 2022, 05:00 pm
Last modified: 04 November, 2022, 05:24 pm
ছবি: স্কাই নিউজ

সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনস্টার টিউব স্টেশনে জনতার ভিড়ের মধ্যে পপি ফুল বিক্রি করে যাত্রীদের অবাক করে দিয়েছেন ব্রিটেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রয়্যাল ব্রিটিশ লিজিয়নের (আরবিএল) বার্ষিক 'পপি আপিল' উপলক্ষে তহবিল সংগ্রহের জন্য এ উদ্যোগে যোগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে ছিলেন সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তা স্টিফেন লা রু, খবর দ্য টেলিগ্রাফের।   

এদিন ঋষি সুনাককে ট্রে ভর্তি পপি ফুল হাতে নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলতে দেখা যায়, যদিও কোনো গণমাধ্যমকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি। 

আরবিএল জানায়, সকালের এই ব্যস্ততম সময়ের মধ্যেও তাদের সাথে মিলে তহবিল সংগ্রহের জন্য দাঁড়ানোয় তারা ঋষি সুনাকের কাছে কৃতজ্ঞ। এদিকে, উপস্থিত অন্যরাও প্রধানমন্ত্রীর এই হঠাৎ আগমনে নিজেদের বিস্ময়ের অভিব্যক্তি প্রকাশ করেন। 

এ প্রসঙ্গে টোরি দলের এমপি অ্যান্ড্রু স্টিফেনসন লিখেছেন, "আজ সকালে ওয়েস্টমিনস্টার টিউব স্টেশনে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে 'পপি আপিল' এর জন্য পপি ফুল বিক্রি করতে দেখে ভালো লাগছে।"

অপারেশনস ও ডেটা অ্যানালিস্ট লুইস জানান, তিনি ৫ ডলার দিয়ে ঋষি সুনাকের কাছ থেকে একটি পপি ফুলও কিনেছেন। তার ভাষ্যে, "এতটা কম দামে পাবো আশা করিনি! আমি ওয়েস্টমিনস্টার টিউব স্টেশনে আমার টিকিট কিনতে গিয়েছিলাম এবং সেখানে দেখলাম সেনাবাহিনীর নারী-পুরুষদের সাথে দাঁড়িয়ে তিনি পপি বিক্রি করছেন।"

লুইস বলেন, ঋষি সুনাক যেভাবে বরিস জনসনকে পেছনে ফেলে এগিয়ে গেছেন তা নিয়ে একটু সংশয় থাকলেও, ঋষি সুনাককে তার 'ভালো'ই মনে হয়েছে। নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বেশ বিনয়ী ও সহজগম্য একজন ব্যক্তি বলেও মন্তব্য করেন তিনি। লুইসের ভাষ্যে, "তাকে (ঋষি সুনাক) ওয়েস্টমিনস্টার টিউব স্টেশনে দেখে আমি ভীষণ অবাক হয়েছি!"

সেদিন স্টেশনে থাকা আরেকজন যাত্রী টুইটারে লিখেছেন, "আজ সকালেই ওয়েস্টমিনস্টার টিউব স্টেশনে আমার বাবা ঋষি সুনাককে দেখেছে... আর তিনি পপি বিক্রি করছিলেন!

উল্লেখ্য যে, লন্ডন পপি ডে উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আরবিএল ১ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহের উদ্দেশ্যে মাঠে নামে।

Related Topics

টপ নিউজ

সেন্ট্রাল লন্ডন / টিউব স্টেশন / ওয়েস্টমিনস্টার / পপি ফুল / বিক্রি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বড় ছাড়েও ক্রেতা নেই: ঢাকায় ঈদের কেনাকাটায় মন্থর গতি
  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে
  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net