Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
ভারতের উত্তর প্রদেশের স্কুলে ইংরেজি বর্ণপরিচয়: এ-তে আপেল হল অর্জুন, বি-তে বল হল বলরাম!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 November, 2022, 10:35 pm
Last modified: 02 November, 2022, 10:38 pm

Related News

  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য

ভারতের উত্তর প্রদেশের স্কুলে ইংরেজি বর্ণপরিচয়: এ-তে আপেল হল অর্জুন, বি-তে বল হল বলরাম!

শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাহেব লাল মিশ্র বলেন, ‘‘ভারতীয় সংস্কৃতি সম্পর্কে ছাত্রছাত্রীদের ধারণা খুব কম। তাই আমরা ওদের জ্ঞান বাড়ানোর জন্য এই উদ্যোগ নিয়েছি।’’ ইংরেজির পাশাপাশি হিন্দি অক্ষরের ক্ষেত্রেও একই পন্থা নেওয়ার ভাবনাচিন্তা চলছে বলে জানান তিনি। তবে হিন্দিতে অক্ষরের সংখ্যা অনেক বেশি হওয়ায় তার তালিকা প্রস্তুত করতে সময় বেশি লাগছে।
টিবিএস ডেস্ক
02 November, 2022, 10:35 pm
Last modified: 02 November, 2022, 10:38 pm
সংগৃহীত ছবি

ছোটদের ইংরেজি অক্ষর চিনতে শেখার প্রথম ধাপ 'এ ফর অ্যাপেল', 'বি ফর বল'। কিন্তু, ভারতের উত্তরপ্রদেশে সেই বহু পরিচিত বইয়ের ভাষা বদলে ফেলা হলো। খবর আনন্দবাজার অনলাইনের 

লক্ষ্ণৌয়ের একটি স্কুলে ছোটদের ইংরেজি অক্ষর শেখানোর বইতে এ-তে আপেলের বদলে বসানো হয়েছে 'অর্জুন'। বল নয়, ছোটরা বি চিনছে 'বলরাম' দিয়ে। আর সি-তে বিড়ালের পরিবর্তে রাখা হয়েছে চাণক্যের নাম। ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষরই এভাবে পুরাণ কিংবা ভারতের ঐতিহাসিক/ পৌরাণিক কোনও চরিত্রের নামে চিহ্নিত করা হয়েছে।

লক্ষ্ণৌয়ের আমিনাবাদ ইন্টার কলেজে ছোটদের বইতে ইংরেজি বর্ণমালার এই 'ভোলবদল' করা হয়েছে। উদ্দেশ্য, ছোট থেকেই শিশুদের ইতিহাস এবং পুরাণ সম্পর্কে সচেতনতা বিস্তার করা। ইংরেজি অক্ষরগুলিকে কাজে লাগিয়ে স্কুল কর্তৃপক্ষ দেশের ইতিহাস ও পুরাণের নানান চরিত্র ছোটদের চেনাতে চেয়েছে। এ ক্ষেত্রে, ডি-তে রয়েছে ধ্রুব, ই-তে একলব্য, আই-তে ইন্দ্র এবং এইচ চিনিয়েছে হনুমানকে।

ওই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাহেব লাল মিশ্র বলেন, ''ভারতীয় সংস্কৃতি সম্পর্কে ছাত্রছাত্রীদের ধারণা খুব কম। তাই আমরা ওদের জ্ঞান বাড়ানোর জন্য এই উদ্যোগ নিয়েছি।'' ইংরেজির পাশাপাশি হিন্দি অক্ষরের ক্ষেত্রেও একই পন্থা নেওয়ার ভাবনাচিন্তা চলছে বলে জানান তিনি। তবে হিন্দিতে অক্ষরের সংখ্যা অনেক বেশি হওয়ায় তার তালিকা প্রস্তুত করতে সময় বেশি লাগছে।

পুরাণ ও ইতিহাসের চরিত্রগুলির শুধু নাম নয়, তাঁদের সম্পর্কে বর্ণনাও রয়েছে ছোটদের বইতে। স্কুলের তরফেই সেই তালিকা এবং বর্ণনা প্রস্তুত করা হয়েছে। 

লক্ষ্ণৌয়ের এই স্কুলটি ১২৫ বছরের পুরনো। প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৯৭ সালে। ছোটদের বইতে স্কুলের এই ধরনের উদ্যোগ আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

Related Topics

টপ নিউজ

ভারত / শিশু শিক্ষা / বর্ণপরিচয় / ইংরেজি বর্ণমালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে
  • কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে ইতিবাচক ধারায় আখাউড়া স্থলবন্দরের রপ্তানি বাণিজ্য

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net