Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ইলন মাস্কের

আন্তর্জাতিক

ইউএনবি
21 October, 2022, 05:25 pm
Last modified: 21 October, 2022, 05:25 pm

Related News

  • এআই সফটওয়্যার দিয়ে বেছে বেছে অসুস্থ ও প্রতিবন্ধী কর্মী ছাঁটাইয়ের অভিযোগ মেটার বিরুদ্ধে; মামলা
  • ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • ভেপের জনপ্রিয়তায় কমছে সিগারেট বিক্রি, ৯ হাজার কর্মী ছাঁটাই করবে বিএটি
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ইলন মাস্কের

বিশ্লেষক ড্যান আইভেস বলেন, সহজভাবে বললে, ৭৫ শতাংশ জনবল ছাঁটাই করলে অর্থের প্রবাহ সহজতর হবে এবং এতে লাভ বৃদ্ধি পাবে। যা বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।
ইউএনবি
21 October, 2022, 05:25 pm
Last modified: 21 October, 2022, 05:25 pm
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মালিক হলে কোম্পানিটির বেশিরভাগ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন ইলন মাস্ক। বিষয়টি বৃহস্পতিবার মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে।

ইলন মাস্ক যে টুইটার কিনে নেয়ার প্রক্রিয়ায় আছেন, সে প্রক্রিয়ায় বেশকিছু বিনিয়োগকারীদের মাধ্যমটির সাত হাজার ৫০০ কর্মীর প্রায় ৭৫ শতাংশ কমানোর পরিকল্পনার কথা জানান। এ বিষয়টিকে কোম্পানিটির শুধু কঙ্কাল রেখে যাওয়ার সঙ্গে তুলনা করা হয়েছে প্রতিবেদনটিতে। সংবাদপত্রটি কিছু নথি ও নাম না প্রকাশ করা সূত্রের উদ্ধৃতি টেনে বিষয়টি উপস্থাপন করেছে।

টুইটার এবং মাস্কের প্রতিনিধি হিসেবে অ্যাটর্নি অ্যালেক্স স্পিরোর কাছে জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

যদিও কোম্পানিটির হাতবদলে কর্মী ছাঁটাই অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে মাস্কের ভাবনা টুইটারের পরিকল্পনার চেয়ে অনেক বেশি চরম। মাস্ক নিজেই পূর্বে কোম্পানির কিছু কর্মীকে বাদ দেয়ার প্রয়োজনীয়তার ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি নির্দিষ্ট সংখ্যা বলেননি, অন্তত প্রকাশ্যে নয়।

পুঁজিবাজার ও বিনিয়োগবিষয়ক সংস্থা ওয়েডবুশ সিকিউরিটিজ-এর একজন বিশ্লেষক ড্যান আইভেস বলেন যে সহজভাবে বললে, ৭৫ শতাংশ জনবল ছাঁটাই করলে অর্থের প্রবাহ সহজতর হবে এবং এতে লাভ বৃদ্ধি পাবে। যা বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।

তবে আইভেস বলেন যে টুইটারের জনবলে এতো ঘাটতি কোম্পানিটিকে বেশ কয়েকবছর পিছিয়ে নেবে।

ইতোমধ্যেই বিশেষজ্ঞরা বলেছেন, কন্টেন্টে পরিবর্তন ও তথ্য নিরাপত্তায় বিনিয়োগ ফিরিয়ে আনলে টুইটার ও এর ব্যবহারকারীরা ক্ষতিগ্রস্ত হবে। মাস্ক যতটা কঠোরভাবে কমানোর পরিকল্পনা করছে এতে প্ল্যাটফর্মটি দ্রুত ক্ষতির মুখোমুখি হবে।

এপ্রিলে টুইটার কিনে নেয়ার জন্য চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের প্রস্তাব দিলেও মাস্ক পরবর্তীতে মাধ্যমটিতে ভুয়া অ্যাকাউন্ট না সরানোর অভিযোগ তুলে তা থেকে সরে আসে। তবে এ মাসে আবার তিনি প্রস্তাবে ফিরে আসেন।

Related Topics

টপ নিউজ

মাস্ক / ইলন মাস্ক / টুইটার / টুইটার কেনা / টুইটার বিক্রি / কর্মী ছাঁটাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • এআই সফটওয়্যার দিয়ে বেছে বেছে অসুস্থ ও প্রতিবন্ধী কর্মী ছাঁটাইয়ের অভিযোগ মেটার বিরুদ্ধে; মামলা
  • ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • ভেপের জনপ্রিয়তায় কমছে সিগারেট বিক্রি, ৯ হাজার কর্মী ছাঁটাই করবে বিএটি
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net