Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 28, 2026
জাপানের ওপর দিয়ে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 October, 2022, 11:20 am
Last modified: 04 October, 2022, 11:35 am

Related News

  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক
  • ৫০ বছরে প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি বাড়াল জাপান
  • ২০১১ সালের শক্তিশালী ভূমিকম্পে পূর্ব দিকে সরে গিয়েছিল গোটা জাপান
  • স্টেডিয়ামের পাশাপাশি ঘর পরিষ্কারের কাজেও হাত লাগান: বিশ্বকাপে গ্যালারি পরিষ্কার করে ভাইরাল হওয়া সমর্থকদের প্রতি জাপানি নারীরা

জাপানের ওপর দিয়ে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

ক্ষেপণাস্ত্রটি জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। এ সময় জনসাধারণের নিরাপত্তার জন্য হোক্কাইডো দ্বীপের ট্রেন চলাচল ও ফ্লাইটের সময়সূচি সাময়িকভাবে স্থগিত করা হয়।
টিবিএস ডেস্ক
04 October, 2022, 11:20 am
Last modified: 04 October, 2022, 11:35 am

জাপানের ওপর দিয়ে মাঝারি পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনায় হোক্কাইডো দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে সতর্কতা জারি করে জাপান সরকার। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের ভূখণ্ডের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। এ সময় জনসাধারণের নিরাপত্তার জন্য দ্বীপের ট্রেন চলাচল ও ফ্লাইটের সময়সূচি সাময়িকভাবে স্থগিত করা হয়।

২০১৭ সালের পর জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলো। যদিও জাতিসংঘ উত্তর কোরিয়াকে সব ধরনের ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে নিষিদ্ধ করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ২৯ মিনিটে জাপান সরকারের জারি করা সতর্কবার্তায় বলা হয়, "উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে মনে করা হচ্ছে। দয়া করে ভবনের ভেতরে বা ভূগর্ভস্থলে আশ্রয় নিন।"

জাপানের কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্রটি জাপান থেকে প্রায় ৩ হাজার কিলোমিটার (১ হাজার ৮৬০ মাইল) দূরে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। এতে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা উত্তর কোরিয়ার এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। আরেক দেশের ভূখণ্ডের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এই ঘটনাকে তিনি 'হিংসাত্মক আচরণ' বলে অভিহিত করেন। 

এ ঘটনায় জাতীয় নিরাপত্তা পরিষদের একটি বৈঠকও ডেকেছে জাপান সরকার। 

এদিকে, উত্তর কোরিয়ার এমন আচরণকে 'দুর্ভাগ্যজনক' বলে অভিহিত করে পূর্ব এশিয়ায় নিয়োজিত মার্কিন কূটনীতিক ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্ক যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া গত সপ্তাহের শুরুতে ত্রিপক্ষীয় এক সামরিক মহড়ার আয়োজন করেছিল। বিশেষজ্ঞদের ধারণা, ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ওই মহড়ার প্রতিক্রিয়াই জানিয়েছে পিয়ংইয়ং।

গত এক সপ্তাহের মধ্যে পিয়ংইয়ংয়ের এটি পঞ্চম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। শনিবার (১ অক্টোবর) উত্তর কোরিয়ার ছোঁড়া আরও দুটি রকেট জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের কাছাকাছি এসে পড়ে।

ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে ৬টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। 

  • সূত্র: বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

উত্তর কোরিয়া / জাপান / ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  
  • ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • ভারতীয় বিচারক শ্রীনিবাসন মুরালিধর। ছবি: সংগৃহীত
    ‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?
  • ছবি: সংগৃহীত
    জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   
  • স্যাটেলাইট চিত্রে ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ের ক্ষয়ক্ষতি, ৬ মার্চ ২০২৬। ছবি: এপি
    ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের

Related News

  • ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে
  • বাংলাদেশে শাখা খুলতে আগ্রহী জাপানের এমইউএফজি ব্যাংক
  • ৫০ বছরে প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি বাড়াল জাপান
  • ২০১১ সালের শক্তিশালী ভূমিকম্পে পূর্ব দিকে সরে গিয়েছিল গোটা জাপান
  • স্টেডিয়ামের পাশাপাশি ঘর পরিষ্কারের কাজেও হাত লাগান: বিশ্বকাপে গ্যালারি পরিষ্কার করে ভাইরাল হওয়া সমর্থকদের প্রতি জাপানি নারীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনের করিডোর প্রস্তাব পর্যালোচনায়, এখনো চূড়ান্ত অবস্থান নেওয়া হয়নি: পররাষ্ট্রমন্ত্রী  

2
ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল

3
ভারতীয় বিচারক শ্রীনিবাসন মুরালিধর। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘ইসরায়েল শিশু হত্যাকারী’: ঐতিহাসিক রিপোর্টের নেপথ্যে কে এই ‘মধ্যরাতের বদলি’র ভারতীয় বিচারক?

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাহানারা ইমামকে 'জাহান্নামের ইমাম' আখ্যা দিয়ে পোস্ট রাকসু'র সংস্কৃতি সম্পাদকের   

5
স্যাটেলাইট চিত্রে ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয়ের ক্ষয়ক্ষতি, ৬ মার্চ ২০২৬। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নেওয়ার চিন্তা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net