Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১০

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
18 August, 2022, 09:30 am
Last modified: 18 August, 2022, 09:53 am

Related News

  • ইরানে বোমা হামলায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১০

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টিবিএস ডেস্ক
18 August, 2022, 09:30 am
Last modified: 18 August, 2022, 09:53 am
ছবি: টুইটার

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যার নামাজের সময় ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।  

তালেবান ক্ষমতা দখলের পর গতকালের সর্বশেষ এ হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি। 

এদিকে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কাবুল কর্তৃপক্ষ। জানা গেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। 

গত বছরের আগস্টে মার্কিন সমর্থিত সরকারকে উচ্ছেদ করে কাবুলের ক্ষমতায় আসে তালেবান সরকার। এরপর থেকেই দেশটিতে ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় সহযোগীরা তালেবান এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে একের পর এক হামলা চালাতে শুরু করে। মূলত মার্কিন ও ন্যাটো সৈন্যরা আফগানিস্তান ত্যাগ করায় আইএসের হামলা বেড়েছে। 

গেল সপ্তাহে, কাবুলের একটি ধর্মীয় কেন্দ্রে একজন বিশিষ্ট তালেবান ধর্মীয় নেতাকে হত্যার দায় স্বীকার করেছে আইএস।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার শহরের সিদ্দিকিয়া মসজিদে এই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। 

কাবুলের পুলিশ প্রধানের তালেবান-নিযুক্ত মুখপাত্র খালিদ জাদরান উত্তর কাবুলের মসজিদে বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে হতাহতের সংখ্যা বা মৃত ও আহতদের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।  

তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদও হামলার নিন্দা জানিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, আপরাধীদের বিচার নিশ্চিত করা হবে।

তিনি বলেন,  "এই ধরনের অপরাধীদের শীঘ্রই বিচারের আওতায় আনা হবে এবং শাস্তি দেওয়া হবে।"

  • সূত্র: দ্য গার্ডিয়ান 

Related Topics

টপ নিউজ

আফগানিস্তান / বোমা হামলা / কাবুলে বোমা হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • ইরানে বোমা হামলায় প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির বাড়ি ক্ষতিগ্রস্ত
  • মিয়ানমার, আফগানিস্তানসহ চার দেশের শিক্ষার্থীদের 'স্টাডি ভিসা' বন্ধ করল যুক্তরাজ্য
  • কাবুল, কান্দাহারে পাকিস্তানের বিমান হামলার পর আলোচনায় বসতে চায় তালেবান
  • ভারতের 'উপনিবেশে' পরিণত হওয়ার অভিযোগ: তালেবানের আমলে আফগানিস্তানে কি আসলেই দিল্লির প্রভাব বেড়েছে?
  • আফগানিস্তান এখন ভারতের ‘উপনিবেশ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net